চরের মানুষের জীবনে লেগেছে আধুনিকতার ছোঁয়া, বদলেছে জীবনযাত্রার মান। বর্তমান সরকারও থেমে নেই দারিদ্র বিমোচন ও উন্নয়নকে গতিশীল রাখতে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সমতল ভূমি থেকে অনেকটাই বিচ্ছিন্ন চরের মানুষ এমনিতেই অনেক সুবিধা থেকে বঞ্চিত থাকে, তাদের দুয়ারেই এখন পৌঁছে যাচ্ছে সব কিছু। অসঙ্গতিগুলোকে দূর করার পদক্ষেপ নিয়ে চর লাইভলিহুড প্রোগ্রামের (সিএলপি) দ্বিতীয়পর্যায়ে সিস্টেম বিল্ড-আপ করার কাজ চলছে। আধুনিকায়ন করা হচ্ছে চরের যানবাহনগুলোকেও। একই সঙ্গে সরকারও নিজস্ব অর্থায়নে চরের মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উৎপাদিত পণ্য বিপণনের সুবিধা না পেয়ে যে কৃষকের মাথায় হাত পড়েছিল, তাদের মুখে এখন হাসি ফুটেছে। গরিবকে সম্পদ দেয়ার পর দারিদ্র্য মোচনে তার পরিপূর্ণ ব্যবহারে নতুন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে দেশের চরাঞ্চলে। যেখানে মোট জনসংখ্যার ৫ ভাগ মানুষের বাস। সিএলপির দ্বিতীয় পর্যায়ে বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, পাবনা ও টাঙ্গাইলের ২৪টি চরের মানুষ তাদের জীবনমান পাল্টে ফেলতে শুরু করেছে। এ কাজে সহযোগিতা দিচ্ছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)। ইতিপূর্বে চরের গরিব কৃষকদের নানাভাবে সহযোগিতা দিয়ে চরের উৎপাদিত সব ফসল ফলানোর ব্যবস্থা হয়েছে। গৃহস্থালি কাজের সঙ্গে গরু, বাছুর হাঁস, মুরগি পালনের জন্য সহযোগিতা দেয়া হয়। জীবনমান উন্নয়নে তারা যখন এগিয়েছে তখন উৎপাদিত পণ্যের বিপণনে এগিয়ে এসেছে আরডিএ। চরের মানুষের জীবিকায়নের সবচেয়ে বড় ধাপ হলো পণ্যের বিপণন। চরের বাজারে ভোক্তারা যাতে নাগালের মধ্যে সব পায় এবং বিপণনে লাভ পায় সেই ব্যবস্থা করা হয়েছে। কৃষক যাতে ন্যায্যমূল্য পায় সে দিকেও নজর রাখা হচ্ছে। দেশের কোন এলাকার লোকজন যেন আর অবহেলিত না থাকে সেদিকেই নজর রাখছে সরকার।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
উচ্চবংশীয় ছাগল!

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।