ইচ্ছে আমার....
২৮ শে মার্চ, ২০১০ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইচ্ছে ছোঁয়ার আকাশটাকে,
ইচ্ছে নেয়ার স্বপ্ন হাতে,
ইচ্ছে ঘুড়ি ওড়াই আমি,
ইচ্ছেটাকে ছড়িয়ে দিতে..।
নির্ভাবনায় কাটছে এ দিন,
নির্জনতার সঙ্গী হয়ে।
হাঁটছি আমি মেঠো পথে,
তেপান্তরের গল্প খুঁজে,
রুপকথার ঐ গল্প আমার,
স্বপ্ন হয়ে মনের মাঝে ।
ভাবছি আমি, ভাবছি বসে
ভাবনাগুলো ভেঁজা চোখে।
গাইছি আমি গুনগুনিয়ে,
গানটা আমার আপন মনে।
দেখছি আমার আকাশটাকে,
একলা মনের জানালাতে।
বৃষ্টি ভেঁজা মেঘগুলো সব,
যাচ্ছে উড়ে, দূর পাহাড়ে।
কাঁদছে আকাশ, বৃষ্টি হয়ে
স্বপ্ন আমার পড়ছে ঝরে,
হাতটা বাড়াই স্বপ্ন ছুঁতে,
স্বপ্ন ভাঙ্গার দুঃখ নিয়ে।
কাটছে সময়, বাড়ছে বয়স,
ক্লান্ত মনের ঝাপসা চোখে
দেখছি আমি, ইচ্ছে আমার,
হারিয়ে যাওয়ার, অজানাতে।
দিনগুলি সব যাচ্ছে চলে,
আমায় ফেলে একলা ঘরে।
ভাবছি আমি আসবে ফিরে,
স্বপ্নটাকে সত্যি করে....
ভাবছি আমি আসবে ফিরে,
স্বপ্নটাকে সত্যি করে.........
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন