somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্দা করাই কি এই বিদেশী পর্যটকের অপরাধ?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাংলাদেশে নিয়মিত বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এসে থাকে। তারা আমাদের দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখে, ছবি তোলে। এসব কাজ বিদেশী পর্যটকরা সবসময় করে থাকে। শুধু বিদেশীরাই নয়, আমাদের দেশের লোকজনও এদেশের বা বাইরের কোন জায়গায় বেড়াতে গেলে ছবি তোলে। কেউ কাউকে কখনো বাঁধা দেয়না, নিষেধও করেনা। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এদেশের ৯৫% মানুষের ধর্ম-কৃষ্টি-কালচার বিশেষ করে পর্দা বা ধর্মীয় কোন পোষাক দেখলেই তাদের উপর নির্যাতন শুরু করার একটা আস্কারা পুলিশ সহ আইন শৃংখলারক্ষাকারী বাহিনীকে দিয়ে আসছে। আমরা দেখেছি পিরোজপুরে ৩জন ছাত্রীকে শুধুমাত্র বোরকা পরার কারণে ছাত্রলীগের বখাটেদের নির্দেশে পুলিশ গ্রেফতার করে দিনের পর দিন রিমান্ডে নিয়েছে। এরকম ঘটনা বর্তমান সরকার আসার পর থেকে নিয়মিতই করছে।

সাইপ্রাসের একজন মুসলিম বোন বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। তিনি গত ০১/১০/২০১০ইং তারিখে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দেখতে গিয়ে সেখানে কিছু ছবি তুলেছেন। ছবি তুলতে দেখে ওই বিদেশী মুসলিম বোনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। কারণ তিনি বোরকা পড়েছেন এবং ওই অবস্থায় ছবি তুলছেন। এখন প্রশ্ন হলো যদি বোরকা না পড়া কোন দেশী বা বিদেশী মহিলা ছবি তুলতো তাহলে কি পুলিশ গ্রেফতার করতো? তাহলে কি বোরকা বা ধর্মীয় পোষাক পড়ার কারণেই ওই মুসলিম বিদেশী মহিলাকে গ্রেফতার করা হলো? পরে সাইপ্রাসের দূতাবাস যখন পুলিশ সহ সরকারের সাথে যোগাযোগ করে তখন দেখা গেল ওই মহিলার কোন অপরাধ নেই, শুধুমাত্র বোরকা পড়া একজন মহিলা ছবি তুলছিল বলেই তাকে গ্রেফতার করে পুলিশ নিয়ে যায়।

যদি অন্য কোন ধর্মের কেউ তাদের ধর্মের পোষাক পড়ে ছবি তুলতো তখন পুলিশ তাদেরকে গ্রেফতার করতো না, এ পর্যন্ত করেনি, যদি অশ্লীল পোষাক পড়ে কেউ ছবি তুলতো তখনও পুলিশ কিছুই করতো না। কিন্তু শুধু দোষ করেছে ইসলাম, ইসলামী কালচার ও পোষাক।

এই হলো আমাদের বর্তমান ধর্মনিরপেক্ষ বাংলাদেশের অবস্থা। আওয়ামী লীগ এই ধরনের ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে আনতে চাচ্ছে। অন্য ধর্মের ব্যাপারে কোন নিষেধাজ্ঞা নেই, কিন্তু ৯৫% মুসলমানের দেশে ইসলামের কিছু দেখলেই বাঁধা দেয়া হবে, নির্যাতন করা হবে, গ্রেফতার করা হবে।

দেশের জনগণের সচেতন হওয়ার সময় চলে এসেছে।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৭
৭৭টি মন্তব্য ৬৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জমজম

লিখেছেন রাজীব নুর, ১৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৩



মরুভূমির দেশ সৌদি।
প্রচন্ড গরম। নবীজির আমলের আগে থেকেই পানির বড় অভাব মক্কায়। একদিন একটা কূপ আবিস্কার হলো। সেই কূপ নিয়ে আছে হাজার রকম গল্প। জমজম কূপ! অবাক করা... ...বাকিটুকু পড়ুন

Rest in peace Kaarina Kaisar

লিখেছেন রিয়াজ হান্নান, ১৬ ই মে, ২০২৬ ভোর ৫:১৫


34th July, 2024.
Dhaka, Bangladesh ...বাকিটুকু পড়ুন

আল্লাহ কি শুধু মক্কায় রয়?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৯

মক্কা গিয়ে "আল্লাহ খোঁজো" আল্লাহ শুধু মক্কায় রয়?
পাশের ঘরে ভুখা জাগে নিভৃতে তার রাত ফুরোয়।
পাশের ঘরের ভুখা জানে রাত কিভাবে প্রভাত হয়!
— শ্রাবণ আহমেদ ...বাকিটুকু পড়ুন

আব্বাসীয় কুরাইশ এবং তাদের হানাফী অনুসারী আল্লাহর সবচেয়ে বেশী প্রিয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৫:১৭



সূরাঃ ১০৬ কুরায়শ, ১ নং ও ৩ নং আয়াতের অনুবাদ-
১। যেহেতু কুরায়শের আসক্তি আছে
২। আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মে সফরের
৩। কাজেই তারা ইবাদত করুক এ ঘরের... ...বাকিটুকু পড়ুন

রাঙা কমল-কলি দিও কর্ণ-মূলে, পর সোনালি চেলি নব সোনাল ফুলে......

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৬ ই মে, ২০২৬ রাত ১১:১৬


সেই ছোটবেলায় আমার বাড়ির কাছেই একটা বুনো ঝোপঝাড়ে ঠাসা জায়গা ছিলো। একটি দুটি পুরনো কবর থাকায় জঙ্গলে ছাওয়া এলাকাটায় দিনে দুপুরে যেতেই গা ছমছম করতো। সেখানে বাস করতো এলাকার শেষ... ...বাকিটুকু পড়ুন

×