somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধাঁধা

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিরোধী দলকে আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে সরকারের তরফ থেকে। গণজাগরণ মঞ্চ ঘটিত ঝামেলা (কারো কারো মতে) সম্ভবতঃ সমাধানের দিকে যাচ্ছে। পত্র পত্রিকায় যারা রাজনীতি নিয়েই বেশী লেখেন তাঁদের লেখায় আর কিছুদিনের ভেতর সবচেয়ে বেশী স্থান পেতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচন কালীন সরকার। থাকবে বেশ কিছু উপদেশ, বেশ কিছু সমাধান। সেমিনার সিম্পজিয়াম ও হবে। দুই দলের মধ্য কে বেশী গোঁয়ার্তুমি করছে, কোন সমাধান আসলে দুই দলেরই মুখ রক্ষা পায় কিংবা সমাধান না হলে পরিণতি কি হতে পারে এমন সব ধাঁধার আসর দিন দিন জমে উঠবে। যেসব বুদ্ধিজীবীদের গায়ে বিভিন্ন দলের গন্ধ আছে তাঁরা নিজের দলের হয়ে কথা বলছেন। আর বাকীরা মাঝামাঝি একটা অবস্থানে থেকে দুদলকেই নসিহত দিচ্ছেন।
তবে দুই দলের কার্যক্রমে একটি ব্যাপার স্পষ্ট মনে হচ্ছে আর তা হচ্ছে, কেউই আরেকটি এক এগারোর আশংকা করছেন না। যদিও ‘এক এগারো’ জাতীয় ঘটনায় সবচেয়ে উপকারি হয় বিরোধী দল, তারপরও বর্তমান বিরোধীদল ও বিশ্বাস করে না এমন কিছু ঘটবে। সরকারী দল তো সংবিধান সংশোধন করে ভাবছে, কোন ভাবেই আর তত্ত্বাবধায়ক সরকার এবং এর আড়ালে সেনাবাহিনী আসতে পারছে না। একমাত্র আসবার পথ ‘তত্ত্বাবধায়ক সরকার’, সেটিও রুদ্ধ হয়ে গেছে। বিভিন্ন সময়ে জরুরী অবস্থা জারী করে ক্ষমতায় আসা সরকার গুলোকে অসংবিধানিক বলে একটি আদালতের রায় আসায়, এই রাস্তায় ক্ষমতায় আসবার সব পথও বোধহয় রুদ্ধ। অর্থাৎ আইন মেনে ‘অন্য কেউ’ আর ক্ষমতায় আসতে পারবে না। আইন না মেনে আসতে পারবে কি না কিংবা আইন অমান্য করে কারো আসবার শখ জাগবে কি না তা এখনও ধাঁধা হয়ে আছে।
সেনাবাহিনী ক্ষমতায় আসবে না বা আসতে চায় না এমন একটা ধারণা বদ্ধমূল হওয়ার পিছনে যুক্তি ছিল, এমন কিছু ঘটলে জাতিসংঘ মিশনে আর সেনাবাহিনীর ডাক পড়বে না। আর তেমনটা সেনাবাহিনী চায় না। তাই ক্ষমতা দখল তাঁরা করবে না। আর আমেরিকা যেহেতু ‘গনতন্ত্র’ বলতে বলতে মুখে ফেনা ওঠায়, তাই এই প্রভুটিও এমন কোন পদক্ষেপে মদদ দিবে না। এরপরও এক এগারো এসেছিল, এবং আইনের ছোট্ট কিছু ফাঁক গলে বছর দুই বহাল তবিয়তে পারও করে দিয়েছিল। শুধু তাই না, সবচেয়ে আলোচিত দুইজন সসম্মানে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ ও পেয়েছিল।
ফলে ‘এক এগারো’ ঘটাতে আগ্রহী এমন কারো জন্য অবস্থা খুব বেশী নিরাশা ব্যঞ্জক না। সমস্যা হতে পারে, ‘কিং’স পার্টি’ তৈরি নিয়ে। গতবার বিভিন্ন দলের বড় মাপের কিছু নেতার মনে বিবেক জাগানোর একটা প্রচেষ্টা হয়েছিল। হঠাৎ করে তাঁদের মনে পড়েছিল দলে গনতন্ত্র নেই। দলগুলো সব কিছু পরিবারের ব্যক্তিগত সম্পত্তি হয়ে বসে আছে। তাই ‘সংস্কার’ এর দাবী তুলেছিলেন। পরিণতি সবারই জানা আছে, তবে যেটা জানা নেই তা হচ্ছে তাঁদের বিবেক আবার জাগবে কি না? তেমন কোন পরিস্থিতি তৈরি হলে দেশ বাঁচানোর জন্য নতুন কোন দল গড়ায় মন প্রাণ সঁপে দিবেন কি না।
‘গণজাগরণ মঞ্চ’ অনেক কিছু নতুন করে ভাবতে শেখাবে। রাজনৈতিক দল, সামরিক বাহিনী এবং জনগণ সবাইকেই। প্রথম যে শিক্ষা দিল তা হচ্ছে আন্দোলন করা আর রাজনৈতিক দলগুলোর মনোপলি না। আন্দোলনের নতুন একটা রাস্তা হতে পারে ব্লগ। এই পদ্ধতিতেই এর পরের আন্দোলন গুলো হবে কি না তা সময়ই বলে দিবে। রাজনৈতিক দলগুলোকে কিনে ফেললেই অনেক অন্যায় নিয়ে আলোচনা হত না। এখন একটু সাবধান হতে হবে। এখন ব্লগারদের কিংবা ব্লগের মোডারেটর দের কেও কিনতে হবে। যেন কোন অন্যায় করার পরে ব্লগে সেসব প্রকাশ না পায়। আগে যেমন পত্রিকার মালিকদের কিনতে হত, এখন থেকে হয়তো ব্লগের মালিকদের ও কিনতে হবে।
আন্দোলনের ডাক দেয়ার দ্বায়িত্ব এখন থেকে ব্লগ নেবে কি না কে বলতে পারে। একটা নতুন দল গঠন কি হতে যাচ্ছে? কিংবা আওয়ামী ব্লগ আর জাতীয়তাবাদী ব্লগে বিভক্তি? তবে কেন যেন মনে হচ্ছে জরুরী অবস্থা জারীর আগে ব্লগার নিয়ে এক পশলা আলোচনা তাঁরা করবেন। কিংবা হয়তো ব্লগার দের দিয়েই ‘কিংস পার্টির’ চেষ্টা হতে পারে। যেন ব্লগে এসব নিয়ে নেতিবাচক আলোচনা না হয়। চারিদিকে প্রচুর ধাঁধা ছড়িয়ে আছে।
ইতিহাস নিয়ে দুটি বিখ্যাত উক্তি যদিও সবাই জানেন তাঁর পরও আরও একবার আওড়াচ্ছি। ‘ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না’। এই শিক্ষা আমাদের নেতারা নিয়েছেন বলেই ধারণা। আর দ্বিতীয় উক্তি হচ্ছে ‘হিস্ট্রি রিপিটস ইটসেলফ’। এই উক্তি থেকে কে শিক্ষা নেবে সেটাই প্রশ্ন। সেনাবাহিনী, সুশীল সমাজ, দেশবাসী, রাজনৈতিক দলের নেতা এবং ছাত্র সংগঠন সবার জন্যই এই উক্তি প্রযোজ্য। দ্বিতীয় উক্তিটি থেকে কে আগে শিক্ষা নিতে উদ্যোগী হবে সেটাই এখন সবচেয়ে বড় ধাঁধা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×