somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনার রাজনীতি, গুজবের হাটবাজার

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ ফেসবুক সমিতি, ম্যাসেঞ্জার পার্টি কোনটাতেই বাদ পড়েননি নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই খবর চাউর হয় একটি টেলিভিশন চ্যানেলের ক্রলের স্ক্রিনশর্ট দিয়ে। সেখানে লেখা ছিল ‘করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে মারা গেছেন নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভি’।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী যখন সরকারের কাছে কারফিউ জারির আবেদন করছেন, ঠিক তখনই তার মৃত্যুর গুজব ছড়ানো হয়। এ নিয়ে আইভি ভক্তদের অনেকের মাঝেই না জেনে শোকের ছায়া নেমে আসে। অনেকে তার রুহের মাগফিরাত কামনা করে, ইন্না লিল্লাহি....রাজিউনও লেখেন।


তবে ক্ষণিক পরে জীবিত হয়ে ফিরে আসেন আইভী!

তিনি এক বাক্য বিস্মিত হয়ে বলেন, মাগরিবের নামাজ শেষ করে শুনলাম আমি মারা গেছি। বিব্রত এবং ক্ষুব্ধ মেয়রের ভাষ্য ছিল, কারা এটি ছড়িয়েছে?। আমি তো নারায়ণগঞ্জে আমার বাড়িতেই আছি। আমি সম্পূর্ণ সুস্থ আছি। কে-বা কারা আমার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে আমি জানি না। নামাজ শেষ করে শুনলাম আমি নিউইয়র্কে মারা গেছি। আমি ভালো আছি, সুস্থ আছি। কেউ গুজবে কান দেবেন না।

যদিও ওই টিভি চ্যানেলের পক্ষ থেকে বলা হয়, এটাও এক ধরণের মিথ্যা ক্রল। কেউ কপি-পেস্ট মেরে এমন জঘন্য কাজটি করেছে। আর সুদক্ষভাবে কাজটি করা হয়েছে 'দুইটা স্ক্রল এক সাথে জোড়া দিয়ে। মানে আগের একটা স্ক্রল আর পরের একটা স্ক্রল জোড়া দিছে।”

এই তো গেলো আইভীর কথা। গত ২৬ মার্চ থেকে আইসোলেশনে আছেন করোনা ভাইরাস শনাক্ত হওয়া 'ইন্ডিপেনডেন্ট টেলিভিশন' এর একজন ভিডিও সাংবাদিক। তাকে রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ নিয়ে টেলিভিশনটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি সহ সম্পাদক ফেসবুকে কথা বলেন।

তবে সেটি নিয়ে শুরু হয় আরেক রাজনীতি। একজন সাংবাদিক নেতা তার ফেসবুকে স্ট্যাটাস দেন, ওই ভিডিওগ্রাফার খালেদা জিয়ার মুক্তির দিন ডিউটিতে ছিলেন। যদিও টেলিভিশন কর্তৃপক্ষ এমন কোন তথ্য প্রকাশ করেননি।


অবশ্য এ নিয়ে একহাত দেখান টেলিভিশনের রাজনৈতিক প্রতিবেদক (বিএনপি নিউজ কাভার করেন) জাহানারা পারভীন। তিনি তার ফেসবুকে লেখেন, আক্রান্ত ভিডিও সাংবাদিক খালেদা জিয়ার নিউজ কাভার করেননি। তাহলে দাড়াঁলো কী? একটি গুজব।


শনিবার রাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে আবু বকর সিদ্দিকী নামে একজন আইনজীবীকে গ্রেপ্তার করে সিআইডি। যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে করোনায় আক্রান্তের গুজব ছড়ান তার ফেসবুকে। এছাড়া ফেসবুকে আরও স্ট্যাটাস দেন যে, করোনার কারনে ব্যাংক-এনজিও ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে অনেকে আত্মহত্যা করেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে পুরনো ছবি ব্যবহার করে এই ক্রান্তিকালে চাঁদাবাজির ভুয়া অভিযোগ তোলেন।


প্রশ্ন হলো করোনাভাইরাসের কাছে যেখানে চীন-আমেরিকার মতো দুই শত্রুভাবাপন্ন দেশ তার দেশের নাগরিকদের প্রাণ বাঁচানোর তাগিতে কাজ করছে। সারাবিশ্বে শত্রু-মিত্র এক হয়েছে সেখানে গুজব কেন?
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪

আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার করব, এজন্য... ...বাকিটুকু পড়ুন

×