আমার তিনটি কথা ছিল তোমাকে বলার
জানতে না চেয়ে উল্টো প্রশ্ন করেছিলে
এক দুই চার না হয়ে প্রশ্ন তিনটি কেন
আমি হেসেছিলাম জবাবে, তার পর কেটে গেছে
কেটে যাচ্ছে সময়, কেটে যাবেও সময়।
শীত আসবে, আসবে বসন্ত
অনেক প্রশ্ন আসবে, আসবে উত্তর
তিনটি নয় হাজারে হাজারে
তবু বলা হবে না, শোনা হবে না
মাত্র তিনটি কথা
এক দুই তিন ।
ছবি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




