ফোন বেজে উঠে মধ্য রাত্রীর নির্জনতা ভেদ করে
রাত না জাগা পাখির মত রাতের অন্ধকারে জেগে
হাত বাড়িয়ে দেই, না ছোঁয়ার কায়া ফসকে যায়
না পাওয়ার বেদনা লুহাওয়ার পরশ দিয়ে যায়
মনে পড়ে যায়, আমার ভুলে যাওয়া কথাটি
তুমি আর আমার নও।
ফতোয়ার সাদা রঙে, শরতের মৃদু বাতাসে
বন্ধ চোখে তাকিয়ে থাকার উপলব্ধিতে
দুষ্ট তোমার ঐ হাসি, লজ্জা রাঙা ঠোটে
ছুতে চায় এই মন হারিয়ে নীলিমায়
নির্ঘুম রাতের আঁধারের বন্ধনীতে
মনে পড়ে যায়, আমার বিস্মৃত কথাটি
তুমি আর আমার নও ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




