somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গবেষণার একাকীত্ব-6

২২ শে আগস্ট, ২০০৬ সকাল ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের লেখা নিজে কাটাছেঁড়া করা কঠিন নয় কিন্তু বিব্রতকর। সব ফেলে দিয়ে আবার নতুন করে লিখতে ইচ্ছে হয়। কখনও আবার মনে হয় কি দরকার যেভাবে আছে সেভাবেও চলে। থিসিসটা বেশকিছুদিন ফেলে রেখেছিলাম। কিছুটা ব্লগিংয়ের নেশায় কিছুটা সুপারভাইজারের নিরুদ্দেশ হয়ে যাওয়ার কারণে। গ্রীষ্মে সবাই ছুটি কাটাচ্ছে । বিরক্ত করাটা অসাংস্কৃতিক হতো।

দৃষ্টির আড়ালে থাকায় এখন নিজের লেখাকেই নিজের অচেনা লাগছে। নানারকম অদল-বদল করতে তেমন টান লাগছে না বুকে। আসলে এরকম লেখায় প্রতিটি বাক্যই মানুষ অনেক ভেবে লেখে। নিজের পক্ষে সেটা বদলানো যন্ত্রণাময়। কত যুক্তি মনে আসে এসব বাক্যের পক্ষে।

ইউনিভার্সিটি অব লন্ডন চিঠি পাঠিয়েছে। পরীক্ষার ফর্ম অসম্পূর্ণ, কারণ সাথে 300 শব্দের একটা সারসংক্ষেপ দেয়া হয়নি। গি্ল্লনটা যত ঝামেলা পাকাতে পারে। ওরই দায়িত্ব ছিল ফর্ম পাঠানোর। থিসিসের কপি থেকে এ্যাবস্ট্রাক্ট পাঠাতে ভুলে গেছে। এই বছর আবার সে বদলি নিয়ে চলে গেছে শেফিলড ইউনিভার্সিটিতে। তার মানে আবার আমি সুপারভাইজারহীন।

এ মাসেই কাঁধ থেকে সবকিছু নামিয়ে ফেলতে হবে। তারপর বাঁধাই করে জমা। আর ভালো লাগে না এই লাখখানেক শব্দের ঝক্কি টেনে বেড়ানো। এ কয়দিন ব্লগে গবেষণার একাকীত্বের তাই ধারাবাহিক চলবে। কেউ পড়ুক বা না পড়ুক। নিজের সাথেই নিজের কথোপকথন।

কৃতজ্ঞতাস্বীকার অংশটা লিখলাম। এ্যাক্রোনিমের একটা তালিকা দিতে হয় থিসিসের শুরুতে। তিন পৃষ্ঠার হয়েছে সেটা। ভালোই হলো, পরীক্ষকরা প্রথমেই ভড়কে যাবে।

এবার পুরো থিসিসটা পড়ে যেতে হবে শুরু থেকে। একটানা। বক্তব্যের প্রবাহটা, বর্ণনার গতি সুষম রাখতে হবে। সেজন্য কিছু সংশোধন দরকার। জোরে জোরে পড়লে ভালো হয়। তাল ছন্দের বিভ্রাট কানে লাগে। আহ বাসায় একটা ছোট ভাই-বোন থাকলে ভালো হতো। জোরে জোরে পড়তে লাগিয়ে দিতাম।

থিসিসের শুরুতে একটা কবিতা দেয়া দরকার। পানি ব্যবস্থাপনা সংক্রান্ত। কৌশিকের ফ্যাক্টরিতে অর্ডার দিলে হয়। তবে অনুবাদ করবে কে? কৌশিকের প্রিয় ব্লগারদের কেউ ?
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৬ সকাল ৭:৫২
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×