বাঁধ ভাঙার আওয়াজে যারা লিখছেন ও আড্ডা দিচ্ছেন, তুমি-আমি পারষ্পরিক পিঠ চুলকানো ও ছড়িতা চর্চা করে ঝড় তুলছেন তারা ভুলেও ওদিকে উঁকি দিচ্ছেন না। তবে ওদিকেই আড্ডার সুযোগ বেশি ছিল। হয়তো এখানে লেখালেখির একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে তা আর বদলানোর মত তেমন অনুপ্রেরণা পাচ্ছেন না অনেকেই।
আরেকটি বড় কারণ হচ্ছে ওখানে যেসব সুযোগ পাওয়া যাবে তার সবকিছু এখানেই আছে। সুতরাং যারা এখানেই আসন পেতে বসে গেছেন তারা ওখানে যাওয়ার আর আগ্রহ দেখাচ্ছেন না।
সেখানে নানারকম ফোরামের সুযোগ রাখা হয়েছে। আমি মাঝে মাঝেই ঢুঁ মারি। কিন্তু অল্প কয়েকটা লেখার কংকালই দেখা যায়। সাহিত্য, বিনোদন, ফ্যাশন, ভ্রমণ, চাকরি, খেলাধূলা, অর্থনীতিএমনকি রাজনীতি পর্যন্ত খালি।
কেউ পাতা ভরাচ্ছে না কপি-পেস্ট করেও।
চরম আগ্রহে কেউ ফ্লাডিং-ও করছে না।
নাহ, ফোরামের প্রথম সপ্তাহটা একেবারে ফ্লপ।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





