গবেষণার একাকীত্ব-7
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আর তিনটি দিন। 72 ঘন্টা। তারপর সংশোধিত চূড়ান্ত খসড়া ধরিয়ে দেব ববের হাতে। 5ম অধ্যায়ের মাঝামাঝি এসে পৌঁছেছি এখন। সবকিছু সংশোধন করে নতুন করে লিখতে ইচ্ছে করছে। আবার মাঝে মাঝে নিজের লেখা পড়ে নিজেরই অবাক লাগছে এ কখন লেখলাম।
ছোটখাটো কত যে ত্রুটি ছড়িয়ে ছিটিয়ে থাকে। রেফারেনিসং-এ যত ভুল হয়। সালের পর কোলন না দিয়ে সেমিকোলন দেয়া। শুধু সংখ্যা না লিখে পৃষ্ঠা নাম্বার কথাটাও সামনে জুড়ে দেয়া। এসব খুটাতে খুটাতেই সময় যাচ্ছে। তারপরও এ্যাপেনডিক্সটা বাকী থেকে যাবে। একটা ইন্টারভিউ ট্রানসকাইব করে দিতে হবে। তাতে কি? পুরো জিনিসটা তো নেমে যাচ্ছে। দুয়েকটা বিচ্ছিন্ন কাজ বাকী থাকলেও অসুবিধা নেই। বব দেখতে দেখতে সেগুলো চূড়ান্ত করে ফেলা যাবে। বাঁধাই করে জমা দিতে দিতে মাসটা শেষ হয়ে যায় নাকি?
যা হবার হোক। এত দুশ্চিন্তা করে লাভ নেই। শেষ তো হচ্ছে। এতগুলো শব্দ। বাংলাদেশের নীতি প্রণয়ন নিয়ে লাখ খানেক শব্দ লেখার কি আছে? আমাকে স্বাধীনতা দিলে এক চরণেই শেষ করে দিতাম:
"যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কী দোষ"।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?
এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো...
...বাকিটুকু পড়ুন
আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!
আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥
আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।
“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২

উৎসর্গঃ
ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না...
...বাকিটুকু পড়ুন