পেন্টাথলন আমলনামা
ইশারায় সাড়া দিয়ে সূর্যটা ‘জলঘড়ি’Ñ একাকী আসে;
বালিয়াড়ি প্রান্তিকে ‘বালিঘড়ি’ হয়ে যায় মধ্য দুপুর
তারপর পড়ন্ত বিকেল, ‘সূর্যঘড়ি’ নিজেতে বিলীন।
‘এনালগ’ কাঁটা আসে দাগকাটা; শিল্প-বাণিজ্য সভ্যতায়
ডিজিটাল সময়ে সূর্যটা অক্ষরে ধাবমান নিশ্চিত যাত্রায়...
টাইম ইউ ওল্ড জিপসী ম্যানÑ যাযাবর সভ্যতা বলে না
সময়ের ক্যারাভানে ভর করে রাজনীতির আনাগোনা।
সকল ব্যর্থতা ঢেকে দিবো ঘড়ির কাঁটা এগিয়ে নিয়ে
সকল ক্যামোফ্লেজ সফল হবে আজ রাত বারোটায়।
সকল আমলনামা হোঁচট খাচ্ছে, ইবাদাতের ফ্রিজঘড়িটা ছাড়া
পেন্টাথলন জনগণ শুধুই ছুটছে গাধার পিঠে চড়ে, মুলার পানে..
নাজমুস সায়াদাত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


