বাড়িটাতে লোকজনের আসা-যাওয়া হটাৎ করে বৃদ্ধি পেয়েছে। কোন না কোন আত্মীয় বাড়িতে অবস্থান করছেই সব সময়। তাদের বসতে দিচ্ছে, খেতে দিচ্ছে। তাই একটু হৈ চৈ হচ্ছে। আর পিচ্চি কোন বাচ্চা এলে তো কথায় নেই। হৈ-চৈ-এর মাত্রাটা তখন দ্বিগুণ থেকে তিনগুন।
ফরহাদের মেজাজ এই কারণে খুব খারাপ। কয়দিন পর তার এইচ এস সি পরীা। একটু হৈ-চৈ হলে সে পড়তে পারে না। তখন তার মাথায় কিছুই ঢোকে না। যা আছে সব বের হয়ে আসে। পরীার ঠিক একমাস আগে থেকে বাসায় এই ভীর শুরু হয়। এদের কারণেই সে তিন তিন বার পরীায় ডাব্বা মেরেছে। এবার সে উঠে পরে লেগেছে। যে করেই হোক তাকে পাশ করতেই হবে। তা না হলে তার আর মান সম্মান থাকে না। ফরহাদের ছোট ভাই এমদাদ। সে দু’বছর আগে এইচ এস সি পাশ করে ফরহাদকে ছেড়ে অনেক দুরে চলে গেছে। অথচ ফরহাদ এখনও সেখানেই পরে আছে। এটা তার কাছে খুউব লজ্জাজনক ব্যাপার।
ফরহাদ পরীায় পাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। যাকে বলে আদা জল খেয়ে লাগা। চব্বিশ ঘন্টার প্রায় সতের-আঠার ঘন্টায় সে পড়াশুনা করে। তবে দিনের সেলার চেয়ে রাতের পড়াটা তার ভাল হয়। কারণ তখন বাড়িতে কোন হৈ-চৈ থাকে না। দিনের বেলা পড়তে বসলে নতুন কোন পড়াতো পড়তেই পারে না, রাতের মুখস্থ করা পড়াগুলোও ভুলে যায় হৈ-চৈ-এর কারণে। সেই ভুলে যাওয়া পড়াগুলো রাতে আবার পড়তে হয়। তা আবার দিনে ভুলে যায়। আবার রাত। এভাবে তার পড়াশুনা চক্রক্রমিক হারে চলছে।
রাত ২টা।
বাথরুম থেকে বের হল ফরহাদ।
এর আগেও দুইবার চোখে পানি দিয়ে এসেছে। আবার এল। তার ঘরে গিয়ে পড়তে বসল সে। সে বাংলা পড়ছে। হৈমন্তীর চরিত্র। সেই সন্ধ্যা সাতটা থেকে এটা পড়ছে। এখনও উত্তরটার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পড়তে পারেনি একবারও। পড়তে পড়তে তার ঘুম ধরছে। উঠে গিয়ে চোখে পানি দিয়ে এসে আবার বসেছে। আবার ঘুম ধরছে। এবার সে উঠে বারান্দায় চলে এল। বারান্দার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাটতে লাগল। কোন কাজ হচ্ছেনা। কখন যে বারান্দার ব্রেঞ্চটায় শুয়ে ঘুমিয়েছে তা সে টেরই পায়নি।
সকালে ফরহাদের মা ঘুম থেকে উঠে দেখে তার সুনামধন্য পুত্র বারান্দার ব্রেঞ্চে শুয়ে আছে। তখন তার মেজাজ তিরিি হয়ে উঠল। ফরহাদকে একটা ধাক্কা দিয়ে বলল, কিরে তুই এখানে ঘুমাচ্ছিস কেন?
তখনই একটা ঘটনা ঘটল। ফরহাদ মায়ের ধাক্কা খেয়ে সংগে সংগে উঠে বসে পড়তে লাগল, ‘মাতৃহীনা হৈমন্তী পিতা গৌরীশঙ্করের একমাত্র সন্তান।’
তার মাতো অবাক। ব্যাপার কি তার পুত্র কি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে নাকি। সেদিন ওরকম ভাত খেতে খেতে হঠাৎ করে সে পড়তে লাগল। হঠাৎ করে পড়ার কারণে মুখ থেকে কয়েকটা ভাত এসে টেবিলে পড়ল। সে অপ্রস্তুতভাবে তাকার মায়ের দিকে। তারপর মাথা হেলে খেতে লাগল।
ফরহাদের মা জেসমিনকে বলল ব্যাপারটি। জেসমিন ফরহাদের বড় বোন। সে বারান্দায় এসে দেখে কথা সত্য, ফরহাদ পড়ছে। মাথা ঝুকে ঝুকে পড়ছে। জেসমিনকে দেখে থেমে গেল। তারপর বারান্দায় রেলিং গলে বাইরে বাগানের দিকে তাকিয়ে থাকল। জেসমিন তার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে আছে অদ্ভুদ দৃষ্টিতে। সে সামনে এগিয়ে এসে বলল, এই ফরহাদ তোর কি হয়েছে বলতো?
কিছুই তো হয়নি আপা।
কিছুই হয়নি?
নাতো।
তাহলে ওমন পাগলামো করছিস কেন?
ফরহাদ কোন কথা বলল না। জেসমিন বলল, তুই রাত বিরাতে হঠাৎ করে যেভাবে চিল্লাচিল্লি শুরু করিস, মনে হয় তোর যেন জ্বীন-ভূত ধরেছে।
ফরহাদ মনে মনে রেগে যাচ্ছে। জ্বীন ছেলেদের ধরে না। ছেলেদের ধরে পরীরা। আমাকে জ্বীন-ভূত ধরতে যাবে কেন? জ্বীন-ভূত ধরবে তোমাকে। কিন্তু মুখে সে কিছুই বলল না। উঠে দাঁড়াল বাথরুমে যাবার জন্য। আর কি যেন বিজবিজ করে বলতে লাগল। যার একটিও জেসমিন বুঝতে পারছে না।
ফরহাদের একটা দিক জেসমিনের খুব ভাললাগে। তা হলো তার গুন গুনিয়ে পড়া। সে যখন পড়ে তখন মনে হয় যেন গুন গুন করে গান গাচ্ছে। সেদিন মা হঠাৎ করে রেগে উঠে বললেন, জেসমিন দেখতো গাধাটা গান গাচ্ছে না-কি?
জেসমিন ফরহাদের ঘর থেকে ফিরে এসে মাসে বলল, না মা, সে ‘জিম এন্ড ডেলার’ দুঃখের কাহিনী পড়ছে। গান গাচ্ছে না।
মা রেগে গজ গজ করে উঠে বলল, গাধা, তিন বছর এক পড়া পড়েও কেউ ফেল করে। গাধা, শ্রেষ্ঠ গাধা, গ্রেট অ্যাস্...
ফরহাদের দুঃখ দেখে জেসমিনের হাসি পায়। হাসির বেগ মাঝে মাঝে এত বেশি হয় যে, তখন তাকে বাথরুমে ঢুকে হাসি থামাতে হয়। তা না হলে মায়ের রাগটা তার উপরই এসে পড়তে পারে।
আরো আছে ... ... ...
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


