somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধারাবাহিক গল্প (শেষাংশ) পরীক্ষার্থী

২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

... ... ... ...

মা চেঁচিয়ে উঠলেন, গাধাটা কাজ আর পেল না। বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এল। আমাকে বললেও তো পারতো। তিন বার পরীা দিয়ে ফেল করে চতুর্থ বারে বিয়ে করে বউ নিয়ে এল। কোথায় সেই গাধাটা? ধরে নিয়ে আয়। আজ তাকে কান ধরে উঠ-বস করাব। বিয়ে করার সাধ মেটাব।
মা এত জোরে কথা বলছেন কেন? চেঁচা মেঁচি করার মত কিছুই হয়নি। পাশের ড্রয়িং রুমেই নীলা বসে আসে। শুনতে পেলে অবস্থা খারাপ হবে।
কি! তুই আমাকে আস্তে কথা বলতে বলছিস। তোর তো সাহস কম নয়।
মা, এখানে সাহসের কথা উঠছে না। এখানে উঠছে মান সম্মানের কথা। বিয়ে করেই ফেলেছে কি আর করার। এখন শান্ত হয়ে বাড়িতে তুলে নেন।
কি বললি? আমি ঐ মেয়েকে বাড়িতে তুলে বে? তোদের মাথা খারাপ, তাই বলে কি আমারও মাথা খারাপ? ওকে আমি বাড়ি থেকে বের করে দেব। এুনি দেব।
মা, আপনি পাগল হয়েছেন নাকি? এই রাত দশটায় মেয়েটিকে বাড়ি থেকে বের করে দিলে সে কোথায় গিয়ে উঠবে। তাছাড়া পুলিশের ঝামেলায় হবে। তার চেপে যান। এতে আমাদের মান-সম্মানও ঠিক থাকবে, মেয়েটার জীবনও বাচঁবে।
মা চুপ করে গেলেন। আর কোন কথা বললেন না। চুপচাপ বিছানায় শুয়ে পড়লেন। জেসমিন দ্রুত পায়ে বাহির এসে এমদাদকে ফরহাদের ঘরটা সাজাতে বলে নীলাকে খবর দেবার জন্য ডয়িং রূমে ঢুকল। নীলা তখনও কাঁপছে। জেসমিনকে দেখে কাঁপা কাঁপা ঠোঁটে বলল, আ-পা।
সব ঠিক। মা রাজী হয়েছেন। তুমি বসে থাক। আমি ফরহাদকে পাঠিয়ে দিচ্ছি।

রাত ১২ টা।
জেসমিন বলল, নীলা তোর ঘরে আছে। তুই যা ওখানে। যাচ্ছি। তার আগে তোমার সাথে খানিণ গল্প করতে চাই।
আজ রাত আমার সাথে গল্প করার রাত নয়। আজ রাতে তোর নীলার সাথে গল্প করার রাত। যা তুই তার সাথে গল্প কর।
না আপা, ওর সাথে গল্প করার অনেক সময় আছে। তার আগে তোমার মনটাকে কিয়ার করতে হবে। তুমি ঝোকের মাথায় আমার অবস্থা দেখে সব মেনে নিয়েছে। কিন্তু আসল ঘটনা জান না । বিয়ের আসল ঘটনাটি বলি।
বল তবে সংেেপ বলবি।
ঠিক আছে বলছি। ব্রেঞ্চে বসি। তারপর বলি।
বস।
ফরহাদ বারান্দায় রেলিং গলে বাহিরে তাকিয়ে বলল, চঞ্চল আমার ঘনিষ্ট বন্ধু। তার সঙ্গে নীলার মন দেয়া নেয়া ছিল। তবে আমিও মনে মনে নীলাকে ভালবাসতাম। কিন্তু চঞ্চলের দিকে চেয়ে তা প্রকাশ করতাম না। আজ পরীা দিতে হলে ঢুকব। ঠিক সেই সময়ে নীলা আমার সামনে এসে হাউ মাউ করে কাঁদতে লাগল। সে কাঁদতে কাঁদতে যা বলল, তা হচ্ছেÑ গতকাল রাতে তার বিয়ে ঠিক হয়েছিল। বিকেলে সে চঞ্চলের সঙ্গে দেখা করে বলে, বিয়ের আগেই সে পালিয়ে তার কাছে আসবে। সব ব্যবস্থা কমপ্লিট। এসেই বিয়ে করার জন্য কাজীও রেডি। কিন্তু তার ভাগ্য ভাল নয়। চঞ্চলের কাছে এসে দেখে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে একটা মাডার কেসের আসামী হিসাবে। চঞ্চল ভাল ছেলে ছিল না। কোন রকমে রাতটা পার করে সকালে এসেছে আমার কাছে। সে একটু একটু জানে তার প্রতি আমার দূবলতার কথা।
পরীা আর দেয়া হল না। সংগে সংগে আমার বন্ধু আনিসসহ আরও কয়েকজন মিলে আমাদেরকে কাজীর কাছে নিয়ে গেল। তারা কিছুতেই ছাড়তে চায়না। বিয়ে দিয়ে তবে ছেড়েছে।
তারা ঠিকই করেছে। তোকে যদি বিয়ে না দিত তবে পরীার হাত থেকে নি®কৃতি পেতি না।
না তা নয়। আমি আবার সামনের বছর পরীা দেব এবং তুমি দেখে নিও আমি পাশ করবই করব।
ঠিক আছে এসচ এস সি পাশের আগে আজকের পরীায় পাশ কর। যা ঘরে যা। নীলা বেচারী একা একা আছে।
আপা ভাল হচ্ছে না কিন্তু।
ভাল না হলে না হবে তুই যা।
যাচ্ছি যাচ্ছি।
ফরহাদ চলে যাচ্ছে। জেসমিন তার দিকে তাকিয়ে আছে। ছেলেটা পড়ালেখায় গবেট হলেও জীবন সংসারে সুখী হবে। কেমন সুন্দরভাবে স্বাভাবিক ভঙ্গিতে সে হেটে যাচ্ছে নীলা নামের মেয়েটির কাছে। মনে হচ্ছে তার কোন প্রকার চিন্তা নেই। নীলা আসলেই সুখী হবে এমন একটা ছেলেকে ভাগ্যের জোরে বিয়ে করে।

আর নাই ... ... ... শ্যাষ :) :) :) :) :)
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×