
মদ ও মেয়েদের মনের মধ্যে পার্থক্য কি?

তেমন কোন পার্থক্য নেই। মদ, লিভারের বার’টা বাজিয়ে ঘরে বসিয়ে দেয়। মেয়েদের মন লাভারের তের’টা বাজিয়ে পথে নামিয়ে দেয়।

পুরুষ ও মেয়ে মানুষের মাঝে পার্থক্য কি?

পুরুষরা এক কান দিয়ে শুনে, আরেক কান দিয়ে বের করে দেয়। আর মেয়েরা দু’কান দিয়ে শুনে মুখ দিয়ে বের করে।

সততা ও সুবুদ্ধির মধ্যে পার্থক্য কি?

সততা মানে, কেউ তোমার কাছে কিছু রাখলে তাকে সঠিক সময় ফেরৎ দেয়া। আর সুবুদ্ধি হল, কারো কোন জিনিস না রাখা।

কৃপনতা ও মিতব্যয়ীতার মধ্যে পার্থক্য কি?

স্ত্রীকে কম দামের জিনিস দেয়া মানে কৃপনতা। আর নিজের জন্য কম দামের জিনিস কেনা মানে মিতব্যয়ীতা।

নেতা ও অভিনেতার পার্থক্য কি?

অভিনেতা মঞ্চে অভিনয় করেন। নেতা দেশ বাসীর সাথে অভিনয় করে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪২