somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাদে আছে ‘সময়ের এক ফোড়, অসময়ের দশ ফোড়’। সাপ্তাহিক ছুটির দিনে, প্রতিকূল পরিবেশে পাশের হার ঢের হয়েছে, কম নয়!

৩১ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল-অবরোধের কারণে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার কাঙ্ক্ষিত ফল আসেনি। হরতাল-অবরোধ না থাকলে ও পরীক্ষার সময় বারবার না বদলাতে হলে পাসের হার আরও বাড়ত। বিএনপির জ্বালাও, পোড়াও, হরতাল, অবরোধের কারণে বারবার পরীক্ষায় সময়সূচী বদলাতে হয়েছে। এতে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়েছে। প্রতিকূল অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে এ ফল করেছে। প্রতিকূল অবস্থায়ও এত পাসের হার কম কথা নয়। এটা বড় অর্জন। একটু সুন্দর পরিবেশ পেলে শিক্ষার্থীরা অবশ্যই পরীক্ষায় পাস করবে। সকলের উচিত মানুষের জন্য রাজনীতি করা। রাজনীতির লক্ষ্য তো মানুষের কল্যাণ করা। মানুষের জীবন উন্নত করা, সমস্যা দূর করা। এটাই তো মূল্য লক্ষ্য। মানুষের জীবন উন্নত করতেই জাতির পিতা দীর্ঘদিন সংগ্রাম করেছেন। কোন বাঁধা না মেনে স্বাধীনতা এনে দিয়েছেন। রাজনীতির নামে মানুষ পোড়ানোর এই আন্দোলনের বীভৎস রূপ কখনও দেখেনি। অবরোধ-হরতালে নাশকতার মধ্যে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শুধু সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার পরীক্ষা নেয় সরকার। যদিও হরতালে মানুষের সাড়া ছিল না, হরতাল বা অবরোধ কখনোই সফল হয়নি। বাংলাদেশের মানুষ ঐ হরতালে সাড়া দেয়নি। তাদের তথাকথিত আন্দোলন ছিল একটা গোষ্ঠীর স্বার্থে, জনস্বার্থে নয়। সেজন্য তারা আন্দোলনে জনসমর্থন পায়নি। পরীক্ষা নিতে হয়েছে ফাঁকে ফাঁকে। এভাবে পরীক্ষা দিতে ছেলে-মেয়েদের খুবই কষ্ট হয়েছে। কারণ একটা বিষয়ে পরীক্ষা দিতে ভাল পড়াশোনা করে তারা প্রস্তুত হয়। তারপর তাদের পরীক্ষা হবে না, এটা জানার পর আসলে এক্ষেত্রে তাদের মনটাই তো ভেঙ্গে যায়। পরীক্ষার মনোযোগটা নষ্ট হয়ে যায়। এভাবেই তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। এতকিছুর পরও এবার ৮৭ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যদি হরতাল-অবরোধ না থাকত, পরীক্ষার সময় বারবার পরিবর্তন না হতো তাহলে অবশ্যই পাসের হার বাংলাদেশের ছেলে-মেয়েরা বাড়াতে পারত।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×