জল যাবে ক্ষমতায় - নাকি যাবে পানি,
গঙ্গায় বাঁধিলে যুদ্ধ - খুন হবে পানি।
হিন্দু কহে গো হত্যা - অতি অনিয়ম
মুসলিমে পাঠা বলি - হারাম ভক্ষণ।
খেরেস্তানী পেরেশানি - শুকর জবেহ,
অধর্মে অশুচি বাড়ে - বাড়ায় সন্দেহ।
এক ধর্মে নীতি যাহা - অন্যেতে নিষেধ,
মুখো মুখি থুতু ছোড়ে - কোরআন ও বেদ।
শাণ দিলে তরবারী - বাহুতে ত্রিশূল,
যমদূতে আজরিলে - ফেলিবে যে লুল।
এক গঙ্গা দুই ভাগ - পানি জল নাম,
গরমিলে কাছে আয় - চিতা গোরস্তান।
--
ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




