somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই ছোটবেলায়

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আব্বা ছিল ভীষণ কড়া। আমাদের বাসায় কার্টুন দেখাও মানা। সহপাঠীরা কত মজা করে সব টিভি দেখছে! সন্ধ্যার পর এক ঘন্টা সাদাকালো টিভি দেখতে অনুমতি দেয়া হতো। আব্বার মতে এসব দিয়ে দিয়ে সে যুগের ছেলে মেয়ে মানুষ হচ্ছিল না। আমি সৌখিন ছিলাম। জেদী ছিলাম। বাড়িতে ফার্নিচার বলতে ছিল খাট পালঙ্ক আর বেতের শেলফ। একটা কেরোসিন কাঠের ডেস্ক ছিল আমার। ওটার কথা এখনো খুব মনে পড়ে। ঢাকনা খুলে তার ভিতর প্রিয় জিনিস রেখে দিতাম। অনেক বড় হয়েও আমার কিছু খেলনা ছিল, ফেলি নি।
আমি তো ছোট ছিলাম। পড়তে পড়তে প্রায়ই ডেস্কে ঘুমিয়ে যেতাম। আব্বা খুব রাগী মানুষ ছিলেন। যদি পাশের রুম থেকে শব্দ পেতেন না, বুঝতেন আমি ঘুমাচ্ছি। তিনি এসে ডেকে তুলে কলের পানিতে চোখ ধুয়ে ফের পড়তে বসতেন। আমার খুব কষ্ট হতো মনে হতো কেন আমার আব্বা এত দয়াহীন, অত্যাচারী। আমার অভিমানে ঠোঁট ফুলে যেত, আমি কাঁদতাম। দোয়া করতাম আল্লাহ আমাকে একটা বেটার আব্বু দাও যে টিভি দেখতে দেয়, বেড়াতে নিয়ে যায়, যা চাই তা কিনে দেয়। কিন্তু এমন তো আর হয় না। পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আরো বকাঝকা শুনতে হবে এই ভয়ে জোর করে পড়তাম।
আমি এমন করে একদিন ঘুমিয়েছি। স্বপ্ন দেখছি একটা পরী এসেছে। বলছে তার নাম নারগিস। আমাদের স্কুলে বাংলা যে পড়াতেন সেই টিচারের নাম ছিল, নাম নার্গিস সুলতানা। তিনি ছিলেন আমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে। পরীর মত গোলাপী রং, আবার চোখ নাক পুতুলের মত। তিনি আমাকে খুব স্নেহ করতেন। আমি দেখছিলাম সেই মিস আমাদের সব স্টুডেন্টদের নিয়ে যাবেন পরীর দেশে। আমার মন খারাপ আমি বলছি, আব্বু তো যেতে দেবে না। সন্ধ্যা পর বাড়ি না ফিরলে আব্বু মারে। শুনে মিস কিছু না বলে সব স্টুডেন্টদের নিয়ে উড়ে গেলেন।
আমার খুব কষ্ট হচ্ছিল স্বপ্নের ভিতর। আমি জানি না আসলেই স্বপ্নেও কেউ কষ্ট পায় কিনা।
এমন সময় টের পেলাম একটা নরম হাত আমার পিঠে। আব্বা ঘুম থেকে তুলছেন আমাকে। হাতে এক গ্লাস হরলিক্স। বলছেন, ওঠ, নিরো, তোর মার শরীর খারাপ। এটা খেয়ে তারপর হাত মুখে ধুয়ে আবার পড়।
ঘুম ঘুম চোখে কোন ভয় না নিয়ে আব্বার দিকে তাকিয়ে ছিলাম। এত নরম করে আদর আব্বার কাছে আমি কখনো পাইনি। কেন তিনি এটা লুকিয়ে রাখেন নিজেকে?
তিনি একটু বড় হলে আমাকে বলেছিলেন, নিরো, জীবনটা কঠিন, আজকের পড়াশোনা একদিন তোর সারাজীবনের সম্পদ হয়ে থাকবে। আমি নিজের জীবনে দেখেছি, বাবার মৃত্যুর পর কত কষ্ট করে চলেছে জীবন। পড়াশোনার বিকল্প নাই - একথা তোকে বলে যাই।


২
একটু বড় হলে, আমরা যে বাসায় ভাড়া থাকতাম তার নিচতলায় সিঁড়ির পাশে একটা কাছের ডাকবাক্স ছিল। বিকেল তিনটায় টুপি পরা পিয়ন এসে ব্যাগ থেকে চিঠি তুলে সেখানে রাখতো। বাক্সটাকে একটা ফাঁদ মনে হতো। হাত দিয়ে চাপ দিলে ডাকবাক্স খুলে যায়। যেমন করে মাছ ফাঁদে ঢুকে যায়। গ্রামের সরু নালার মুখে বাঁশের মাছ-ফাঁদ যেমন। একবার ঢুকে গেলো তো মাছ বন্দি। ডাকপিয়ন চিঠিগুলো ছেড়ে দেবার পর চিঠিগুলো বোতলে দৈত্যের মত আটকে পড়তো। আমি ভাবতাম পিয়নের কি সাধ্য আছে সেটা তুলে নেয়? না নেই । সন্ধ্যে বেলা আব্বু তার গোপন চাবি দিয়ে ডাকবাক্স খুলে চিঠি নিয়ে ঘরে ফিরতো। আব্বার অধিকাংশ চিঠি ছিল জরুরী।

আমি কি বলেছি যে যখন ক্লাস টু তে উঠলাম, রেজাল্ট ভাল হয়েছে বলে খা-মণি আমাকে আর হীরাকে দুটো একইরকম স্ট্যাম্পবুক কিনে দিয়েছিল। সত্যি বলতে কি আমার ওটা পছন্দ হয় নি। রিমোটকন্ট্রোল গাড়ির সখ ছিল। কিন্তু খালা ওটাই দিলেন। আমি বলেছিলাম, খা-মনি, ওটা দিয়ে করবো?
তুই ডাকটিকেট জমাবি, তিনি হেসে বলেছিল। যে কোন সখই ধৈর্য নিয়ে শিখতে হয়। শিখলে আর তাকে ছাড়তে পারবি না। প্রতিবেশি বন্ধু সহ সবাইকে বলে রাখবি কেউ বিদেশ থেকে চিঠি পাঠালে সেই স্ট্যাম্প চেয়ে আনবি। এক একটা স্ট্যাম্পে এক একরকম গল্প থাকে। কি গল্প? এতটুকু ছবিতে কি গল্প থাকবে! আমি বুঝিনি। ভিউকার্ড বা স্টিকার তারচেয়ে ভাল। একদিন খা-মণি আমাদের ডেকে বললেন আজকে তোদের দুই জনকে আমার নিজের বহু বছরের জমানো স্ট্যাম্প দেবো। কিন্তু শর্ত নষ্ট করবি না।
খালামণি খুব যত্ন করে স্ট্যাম্প সাজিয়ে দিলেন। এত সুন্দর সুব টিকেট। ওখান থেকে দেশের নাম শিখলাম। একটা দেশের স্ট্যাম্পে রাণীর মাথা ছিল, শুনলাম ইংল্যান্ডের স্ট্যাম্প। একটার নাম Magyar posta, অন্যটা Helvetia, একটা Posta Romana এগুলো সব দেশের সাংকেতিক নাম। আমাকে সব সাজিয়ে কপালে চুমু দিয়েছিল। খা-মনির মত এত আদর আমাদের আর কেউ করে নি।
আমাদের ঘনিষ্ট কোন আত্মীয় বিদেশ থাকতো না। উপরতলায় থাকতো। তবে কখন চিঠি এসেছে এটা জানা থাকতো বলে, স্ট্যাম্প নিয়ে কাড়া কাড়ি চলতো। হীরা হিংসুটে খুব। তার জন্য কোনদিন টিকেট রক্ষা করাতে পারতাম না।
যেদিন মেরী আন্টিকে চিঠি পাঠালো তার মামা হাঙ্গেরী থেকে। ত্রিভূজ আকৃতির স্ট্যাম্প দেখে আমি পিছন পিছন গিয়ে নিয়ে এলাম। কিছুক্ষণ পর হীরা বললো সে আগেই বলে রেখেছিল। দুজনের খুব ঝগড়া হলো। আমি মার খেয়ে হীরার চুল ধরে টেনে মেঝেতে ফেলে দিয়েছি। ওকে মেরে ফেললেই খুশি হতাশ। আম্মা দেখে ফেললো। আমার পিঠে মারের দাগ বসে গিয়েছিল। আমি জানতাম ছোটদের কথা বাসায় কখনো শোনে না। হীরা আমাকে অনেক ব্যাথা দিলেও তাকে কিছুই বলেনি আম্মা। আমি হীরা সাথে সেদিন কাট্টি নিয়েছি। প্রমিজ করেছিলাম ওর মত হিংসুটের সঙ্গে জীবনে কথা বলবো না ।
আম্মাকেও আমার অপছন্দ। অনেকবার শাস্তি পেলাম। আমাকেই তিনি বলতেন স্বার্থপর। বলেছে দুজন ভাগ করে নিলেই হয়। কিন্তু সব ত্যাগ আমাকেই করতে হবে।
আমার এই স্বার্থপর হিংসুটে বোনটি আজকে বিলাত থাকে। আম্মা কাঁদছিল। আমি বুঝতে পারি নি বহু বছরের জন্য কেউ বাইরে চলে যায়। আমি কখনোই আর হীরার সঙ্গে ঝগড়া করতে পারবো না। তার বাড়ির একটা পোষা পাখি যাবার সময় আমাকে দিয়ে গেল। এয়ারপোর্টে সি অফ করে, ফিরে আসছিলাম। আমার খুব কান্না পাচ্ছিল যে প্লেনটা ওকে নিয়ে চলে যাচ্ছে। আমি কার সঙ্গে রাগ করবো? ঝগড়া করবো? অভিমান করবো?

তার দুসপ্তাহ পর আমি স্কুল থেকে ফিরে আসছি। সিঁড়ির কাছে ডাকপিয়ন এসে আমাকে ডাকলো। একটা এয়ারমেইল খাম। উপরে লেখা
প্রতি নিরো, প্রযত্নে.... ওটা ছিল আমার প্রথম বিদেশী চিঠি। হীরা আমাকে চিঠি দিয়েছে বহু মাইল দূর থেকে। ও লিখেছে ও আমাকে মনে করে।কতবার আমি চিঠি পড়েছি ... উপরে রাণীর মাথা ওয়ালা সুন্দর সব স্ট্যাম্প। আর একটা ঘটনা, সেদিনই প্রথম হীরা আমাকে নিজ থেকে স্ট্যাম্প দিয়েছিল।


৩
আমি যখন কলেজ পাশ করলাম, একটা ডায়েরীতে এই লেখাটা লিখেছিলাম। আজ পড়তে পড়তে উদাস হয়ে গেছি।
..........আমি খুব অচেনা হয়ে পৃথিবীতে এলাম। আমি নাকি লুকিয়ে ছিলাম মায়ের পেটে। সেই ঘরে আমাকে খেতে দিলেন আমার মা। আমার কোন শরীর ছিল না, শরীর হলো - এতটুকু মাথা, এতটুকু হাত, পা। আমার কি নাম? আমার নামই নেই। খা-মনি এসে নাম দিল নিরো। আমি নিরো হলাম সেদিন থেকে। এমন না আমি শুধুই নিরো! যে নাম আমাকে দেয়া হতো আমি সেই নামই পেতাম। আমি কেন আমাকে দেখি না। আব্বার মুখে দেখে মনে হল আব্বাকে দেখি, ক্লাসমেট রবিন দেখি, মুস্তাফিজ, খালেদের মুখ দেখি, মামা খালু দেখি, আন্টি ও দেখি শুধু আমার চেহারা কেমন তা দেখি ন। কারণ আমার চেহারা শুধু দেখতে পাই আয়নায়। আয়না যদি ভুল হয় আমি ভুলই দেখি। আমি আমার চেহারা দেখি ক্যামেরা ছবিতে। কিন্তু সেই ছবিও ঘুরে আসে লেন্সের ভিতর। কত বদলে যায় কত রঙ পাল্টায় আমাকে আমি আজও দেখি নি।
আমি জানি না আমি কোথা থেকে এলাম আর কোথায় যাবো। আমার সৃষ্টিকর্তা কি ধাঁধাঁয় রেখে গেছে, যেহেতু আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি আমি বিশ্বাস করি আল্লাহকে। যদি আজকে জন্ম নিতাম এস্কিমোদের দেশে, অথবা আফ্রিকার পিগমীদের দেশে, যেখানে মানুষের ধর্ম আলাদা, কাঁচা মাংস খায়, পোশাক পরে না - আমি সেই ধর্মের সেই সমাজের মানুষ হতাম। বিলাতে সব শিশুরা ইংরেজি শেখে, জেদ্দায় সব শিশু আরবী শেখে, জার্মানীতে জার্মান। আজ আমার যদি সেসব দেশে জন্ম হতো আমিও ওদের মতই বিদেশী হতাম। বাংলায় স্বপ্ন দেখতাম না। বাংলাকে আমি চিনতামই না।
.........আমি এখনো খুব অচেনা। নিজেকে চিনতে পারি না। কখনো নিজেকে মন হয় একরকম। আবার পরিস্থিতি পাল্টালে আমি অবাক হই আমি কত বদলে গেছি। কত আলাদা হয়ে গেছি। আর এভাবেই জীবনে নিজেকে নিয়ে জানতে ইচ্ছে হয়। কাউকে জিজ্ঞেস করলে সেও কিছু জানে না মনে হয়..........


৪
একটা এলবাম পেয়েছি। সেখানে সবার ছবি। ঈদের সময় আমার এক আত্মীয় ক্যামেরা নিয়ে এলেন। আমরা তো সাজগোজ করেছিলাম কী যে উৎসাহ সবার। ছবিতে আম্মাকে ইয়াং দেখাচ্ছে। মনে হচ্ছে আমার কোন এক ক্লাসমেট। আব্বার মুখের গোঁফ কালো, অনেক চুল মাথায়। তখনো চশমা পরতেন না। কফি হাউজের আড্ডা গানের কথা মনে হয়। আমরা কখনোই সেই দিন গুলো পাবো না।
ঝর ঝর করে বৃষ্টি পড়ছে। আব্বা ফিরছেন না। আম্মা ঝড়ো বাতাস বইছে আর জোরে জোরে দোয়া পড়ছেন। তারপর আব্বা ফিরলেন কাক ভেজা হয়ে সাথে কালো বড় একটা ছাতা। আমরা ভাইবোন হাসের ছানার মত দৌড়ে গেলাম - আব্বা আব্বা বলে। এরকম ছবি সবারই আছে। প্রত্যেকেই দেখবে ছবির মানুষগুলো মুছে গেছে বাস্তব থেকে। আমার নিজের দিকেই তাকাই। কত বদলে গেছি! ছোট ছোট হাত পা অলা একটা শিশুকে আম্মা কোলে নিয়ে বসে আছে। তারপর যখন ছয় বছর স্টুডিওতে ছবি তুলতে গেলাম। আমার কি কান্না আমি বিড়ালটাকেও সাথে নেব। বিড়ালটার কথা বলা হয় নি। ওকে আমরা ছোট বেলা থেকেই পালতাম। কপালে বড় কাল গোল টিপ। আর পেটে। কাঁটা খেতো, দুধ ভাত পেলে তো কথাই নেই। মশারী ছিঁড়ে লেপের ভিতর ঘুমাতো বলে কত মার খেয়েছে। ভাল মন্দ মিলে মানুষ। বিড়ালও। এত গোশভাত দিলেও চুরি করার আগ্রহ ছিল বেজায়। আমরা বাড়ি বদলে এসেছি যখন বিড়ালটাকে আম্মা আনতে দেয় নি। অনেক বছর পর মনে হয় মানুষের জন্য যেমন এত এত স্মৃতি - বিড়ালটার জন্যও। বিড়ালটা পায়ের কাছে ঘুরতো, মিউ মিউ করে।

--

ড্রাফট ২.০ /
৩, ৪ নতুন যুক্ত করা হল।
শৈশবের কাহিনীর মত লেখা - যদিও এসব পুরোটাই বানানো।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×