somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের হারম্যান মেইনার কলেজের ২৫ বছর

২৪ শে জুন, ২০১১ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এস ও এস হারম্যান মেইনার কলেজ। ২৫ বছর পূর্ণ হয়েছিল গত জানুয়ারী মাসেই, এর মহান স্রস্টা হারম্যান মেইনারের জন্মবার্ষিকীকে ঘিরে ঘটা করে পালনের আয়োজন করা হয়েছে আজ ২৪ জুন ২০১১।


কলেজের প্রধান ফটক [ছবিসূত্র: কলেজের ফেইসবুক গ্রুপ]


শৈশবে মা-কে হারান অস্ট্রিয়ায় জন্ম নেয়া হারম্যান মেইনার। মায়ের মৃত্যূর পর তিনি বড় হয়ে ওঠেন তার বড় বোনের কাছে। সেসময়ই তিনি তার মেধার পরিচয় দেন এবং তার স্বীকৃতিস্বরূপ স্কুল হতে বৃত্তি পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে সেনাবাহিনীতে যোগ দিতে হয়।

তখন সবেমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয়েছে। যেদিকে চোখ যায় কেবল যুদ্ধে হত-নিহত মানূষ আর তাদের স্বজনদের আহাজারি। হারম্যান মেইনার এই সময় বসে না থেকে তাদের পাশে গিয়ে দাঁড়ান। মাত্র ৬০০ অস্ট্রিয়ান শিলিং (বা প্রায় ২০০০ টাকা) নিয়ে বন্ধুদের সাথে হারম্যান মেইনার শিশু কল্যাণে প্রতিষ্ঠা করেন এসওএস-কিন্ডারডর্ফ (SOS-Kinderdorf)। যুদ্ধবিদ্ধস্থ অঞ্চলের শিশুদের কল্যাণে কাজ চালিয়ে যান। এরপর তার কার্যক্রম ইয়োরোপ, আমেরিকা, আফ্রিকা হয়ে আসে এশিয়াতে।

হারম্যান মেইনার মহান স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালে বাংলাদেশ সফরে আসেন যুদ্ধ ক্ষতিগ্রস্থ ও দুঃস্থ শিশুদের দীর্ঘমেয়াদী সাহয্যের প্রস্তাব নিয়ে। ঐ বছরই শ্যামলীতে প্রথম এস ও এস শিশু পল্লী প্রতিষ্ঠিত হয়।

১৯৮৬ সালের ১৯ জানুয়ারী এস ও এস-এর সহযোগিতায় ঢাকার মিরপুরে নির্মিত হয় এস ও এস হারম্যান মেইনার কলেজ। নাম কলেজ হলেও এখানে শিশুশ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান শুরু হয়। এর উন্নত পাঠদান পদ্ধতি, সুশৃংখলা আর শিক্ষকদের আন্তরিকতা শিক্ষার্থীদের ভাল ফলাফলে নিয়ামক হিসেবে কাজ করে। তাই একটি উত্তম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুখ্যাতি অর্জন করতে বেশি সময় লাগে না।


হারম্যান মেইনার কলেজ ক্যাম্পাস [ছবিসূত্র: ফাইরুজ ]

আমার পিতার চাকরির সুবাদে আমাকে অনেকবার স্কুল বদল করতে হয়েছে। হারম্যান মেইনার কলেজ হলো আমার ষষ্ঠ এবং শেষ স্কুল। অতি গুরুত্বপূর্ণ তিনটি বছর—অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত কাটিয়েছি এখানে। একে ঘিরে রয়েছে অনেক স্মৃতি। আজ যাচ্ছি পুরনো সহপাঠিদের সাথে একটি দিন কাটাতে। পুরনো স্মৃতিগুলো হাতড়ে সেই শৈশবে ফিরে যেতে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১১ সকাল ১০:৪২
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×