somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইনকাম করার ধান্ধাতে স্কীল লোক হারিয়ে যাচ্ছে

২৪ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইনকাম করা আর স্কীল হওয়া দুটি আলাদা বিষয়। আমি সবসময় ইনকাম করার চাইতে স্কীল হওয়াটাকেই বেশি জোর দেই। অনেকেরই সেজন্য অপছন্দ। আমরা সবাই ইনকাম করাটাকেই বেশি পছন্দ। ইনকাম করার উপায়গুলো খুব দ্রুত ইনকাম দেয় ঠিকই, কিন্তু সারভাইভ করে কম। আর স্কীল যারা, তাদের স্থায়িত্ব হয় অনেক বেশি।
আবার ইনকাম করার বিষয়ে যারা কথা বলে তারা জনপ্রিয় হয় বেশি, স্কীল হওয়ার জন্য যারা বলে, তারা এত দ্রুত জনপ্রিয় হয়না।
উদাহরন দেই: ডেসটিনি, ইনকাম করার উপায় শিখিয়েছে, খুব দ্রুত তারা জনপ্রিয় হয়ে গেল। তাদের স্থায়ীত্ব ছিলনা্।
বর্তমানেও ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে উদাহরণ যদি দেই,
মুভি ডাউনলোড সাইট নিয়ে ব্লগ সাইট। ইনকাম হবে খুব দ্রুত। কিন্তু এটাকে সেই অর্থে বড় লেভেলের স্কীল বলতে পারেননা। ব্লগিংয়ের ক্ষেত্রে স্কীল হচ্ছে, আপনি সুন্দর কোয়ালিটি সম্পন্ন, মানুষকে নাড়িয়ে দেওয়ার মত আর্টিকেল লিখতে পারেন। এমানের আর্টিকেল লিখতে হলে অর্থাৎ এ স্কীল অর্জন করতে হলে অনেক প্রাকটিস করতে হবে। এ স্কীল অর্জন করতে হলে শুরুর দিকে সেই অর্থে ইনকাম হবেনা। কিন্তু স্কীলটা অর্জন হয়ে গেলে, সারাজীবন সকলক্ষেত্রেই রাজা হয়ে থাকবেন।
আবার ইউটিউব মার্কেটিংয়ের জোয়ার চলছে। সেখানেও কনটেন্ট নিয়ে প্রাকটিস করার উৎসাহ দিয়ে স্কীল করা হচ্ছেনা, ইনকামটাই বেশি জোর দেওয়া হচ্ছে।
বাংলাদেশের একটা ছেলের করা কাজ। এ মানের কনটেন্ট তৈরিতে উৎসাহ, চেষ্টা, স্বপ্ন আমার থাকে। কিন্তু এ মানের কনটেন্ট তৈরিতে যে স্কীল অর্জন, চেষ্টা থাকতে হবে, তা সময় সাপেক্ষ ব্যপার, ইনকাম দেরিতে, কিন্তু যখন পারবেন, তখন এ স্কীল আপনাকে সারাজীবনের নিশ্চয়তা দিবে। কিন্তু এ স্কীল সম্পন্ন লোক তৈরি করতে চাই, সেজন্য আমি জনপ্রিয় হবোনা, শর্টকাটে কালকেই পাওয়া পয়েন্ট দিয়ে, কিংবা ভিডিও কাটিং করে কিংবা রেকর্ডিং করে ভিডিও বানিয়ে ইনকাম করতে পরামর্শ দিলে অনেকেই সন্তুষ্ট থাকবে। কিন্তু অভিজ্ঞ হিসেবে, আমি জানি, একটা সময় পর, অনলাইনে সারাবিশ্বের কাছে ফালতু মানের ভিডিওগুলো কিংবা ফালতু মানের আর্টিকেলগুলো বাংলাদেশীরাই বানায় এ তকমা লেগে যাবে। যা এখন অনেকের ইনকামসোর্স হলেও একটা সময়ে বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে। আসুন, বাংলাদেশ থেকে মান সম্মত, ভেল্য ক্রিয়েট করে, সুন্দর প্রেজেন্টশনসহ আর্টিকেল, ভিডিও কনটেন্ট আপ করি। ইনকামসোর্স না শিখিয়ে এ ধরনের মানসম্মত জিনিস তৈরির স্কীল তৈরিতে নিজেরাও মনযোগী হই, অন্যকেও উৎসাহিত করি।
ইনকাম প্রত্যেকেরই প্রয়োজন। স্কীল না হয়েও ইনকাম অবশ্যই করা যায়। কিন্তু স্কীল হওয়ার ছাড়া ইনকামের স্থায়ীত্ব অনেক কম হয়। আশা করি আমাদের জীবন ১-২বছরের না। জীবন ইনশাল্লাহ ৫০-৬০বছরের। সুতরাং ইনকামের ধান্ধাতে পড়ে স্কীল না হয়ে ইনকাম শুরু করলেন, সফলও হলেন। ফলাফল ১-২ বছর বিরানী খেলেন। এরপর মুড়ি কিনে খাওয়ার টাকাটাও নাই। পরিকল্পনা করুণ লং টাইম। এখনইতো স্কীল হওয়ার সময়। স্কীল হওয়ার জন্য এখনের এ পরিশ্রমের ফল সারাজীবন পাবেন। স্কীল না হলে ২-৩ বছরের পর সারভাইভ করা খুব কষ্টকর হয়ে যাবে।

সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×