somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তাক্ত বিশ্বজিৎ, তবু থামেনি হামলাকারীর নৃশংসতা...... আর ফটোগ্রাফারের ক্যামেরার ক্লিক!

১১ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবিঃ হাসান রাজা, প্রথম আলো, ১০/১২/১২
আমরা গতকাল সবাই এই ছবিটা দেশের অন্যতম প্রধান দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় দেখে ঘুম থেকে জ়েগে উঠি আর রক্তাক্ত বিশ্বজিৎ এর জন্য আফসোস করেছি। আজ ফেসবুক এ পরিচিত জনদের ওয়াল এ আর অনেকের মুখেই হামলাকারীদের বিচার দাবী করতে শুনেছি। অবশ্যই দাবী করা উচিত।
এবার আসি আমার লেখার প্রসংগে। “ফটোগ্রাফারের ক্যামেরার ক্লিক!” খবরে প্রকাশ, “প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে আজ সকাল নয়টার দিকে ঢাকার জজকোর্ট এলাকা থেকে বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবীরা একটি মিছিল বের করেন। মিছিলটি ভিক্টোরিয়া পার্কের কাছে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা আইনজীবীদের ধাওয়া দেন। এ সময় ভিক্টোরিয়া পার্ক-সংলগ্ন একটি তেলের পাম্পের কাছে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা পাম্পের দিকে ধাওয়া দিয়ে যেতে থাকলে আতঙ্কে পথচারী বিশ্বজিৎ দৌড়ে সেখানকার একটি ডেন্টাল ক্লিনিকের দ্বিতীয় তলায় আশ্রয় নেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে গিয়ে তাঁকে জাপটে ধরে এলোপাতাড়ি রড দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। গুরুতর আহত হয়ে পালাতে দৌড় দেন বিশ্বজিৎ। দৌড়ে শাঁখারীবাজারের একটি গলিতে গিয়ে ঢলে পড়েন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় এক রিকশাচালক বিশ্বজিৎকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়। (Click This Link)”
খবর পড়ে যা বুঝা গেলো, ঘটনাস্থলে দুই পক্ষ উপস্থিত ছিলো। হামলাকারী আর প্রত্যক্ষদর্শী। হামলাকারীদের আমরা উপরের ছবিতেই দেখলাম। প্রত্যক্ষদর্শীদের দেখি নাই। পড়েছি যে, একজন রিকশাচালক বিশ্বজিৎকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। আমাদের ফটোগ্রাফার ভাই রা কোন পক্ষে ছিলেন? উনারা হামলাও করেন নাই আবার ওই রিকশাচালকের মতো বাচাতেও যান নাই। খালি ক্যামেরা নিয়ে ক্লিক ক্লিক করছেন!!! ভয়-ডরহীন সাংবাদিক!!! পুরষ্কার পাইবো!!!



এইবার এই ছবিটা দেখেন। পুলিৎজার পুরষ্কার পাওয়া, ১৯৯৩। ফটোগ্রাফার কেভিন কার্টার। দক্ষিন সুদানের দুর্ভিক্ষের ছবি। এই ছবি তাকে পুলিৎজার এনে দেয় ঠিকই, কিন্তু তাকে সমালোচনাও শুনতে হয়েছিল, ”The man adjusting his lens to take just the right frame of her suffering might just as well be a predator, another vulture on the scene,”
“I’m really, really sorry I didn’t pick the child up,” he confided in a friend. Consumed with the violence he’d witnessed, and haunted by the questions as to the little girl’s fate, he committed suicide three months later. (Click This Link)

আমাদের সাংবাদিকেরা কি করবেন?????
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×