somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় সম্পদ রক্ষা ও জনগন

২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় সম্পদ রক্ষার ব্যাপারে বাংলাদেশের জনগন কতটা সচেতন? এ দেশে দুই শ্রেনীর জনগন আছে। একটা শ্রেনী উদাসীন এবং এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আরেকটা শ্রেনী যারা বিদ্যমান বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর সমর্থক যারা মনে করে তার দল যা করছে সেটাই ভাল এবং উন্নয়নের জন্য করছে।
একবার ফরিদপুরে সমুদ্র ব্লকে গ্যাস চুক্তির প্রতিবাদে আমরা গণস্বাক্ষর কর্মসূচিতে নেমেছিলাম। যখন সবার কাছে লিফলেট বিলি করছিলাম এবং ব্যাপারটা বুঝিয়ে স্বাক্ষর নিতে চাইছিলাম তখন অনেকেই বলেছিল, 'আমরা এসব বুঝি টুঝি না। দু বেলা ভাত খাই আর কাজ করি। তেল গ্যাস নিয়ে ভাবার সময় কই। সরকার যা করে করুক গে'।
আবার বিগত কয়েক বছর ধরে সুন্দরবন রক্ষার আন্দোলন চলছে। তো মাগুরাতে একবার একটা সমাবেশ হল। সেখানে সমাবেশ শুরু হবার একটু আগে দেখলাম একটা যুবক সিপিবি নেতা মঞ্জুরুল আহসান খানের সাথে তর্ক করছে। যুবকের দাবী এসব সরকারের উন্নয়ন বিরোধী কর্মকাণ্ড। আমি এগিয়ে যেতেই সে আমাকে বলল, 'দাদা, আপনারা তো বিএনপি জামাতের মদদে দেশের উন্নয়নে বাধা দিচ্ছেন'। আমি ছাত্রলীগের এই অছাত্র কর্মির সাথে কথা বলতে লাগলাম। একপর্যায়ে সে গালিবাচক শব্দ ব্যবহার করতে লাগল। মনে হচ্ছিল ওকে ধরে ওখানেই পেটাই। হঠাৎ আমাদের এক সিনিয়র নেতা ওকে শান্ত করতে চাইলেন। ততক্ষনে ওর পাশে ওদের আরও কয়েকজন চলে এসেছে। আমি ওদেরকে বললাম, 'রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে আপনাদের সাথে অবশ্যই কথা বলব। আগে ভালভাবে আমাদের সমাবেশটা করতে দিন। আমরা কী বলছি সেটা শুনুন। তারপর আপনাদের সাথে বিতর্ক করবো। যুক্তি বা তথ্যে যদি আমি হেরে যাই তাহলে কোনোদিন লেখালেখি কিংবা কোনো আন্দোলন করবো না।' একপর্যায়ে ওরা মেনে নিয়ে স্থান ত্যাগ করলো।
আমরা বিভিন্ন সময়ে এসব আন্দোলনে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের এবং বিভিন্ন পেশার মানুষকে শরিক করতে চেয়েছি। কিন্তু সাধারণ ছাত্রদের কাছে এসব কাজ মনে হত নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মত। আর সাধারণ মানুষ? বেশিরভাগই বলেছে যে কাজ কর্ম বাদ দিয়ে এসব নিয়ে ভাবার সময় নেই।
এবার শুনুন এক আওয়ামী নেতার কথা। তিনি একদিন আমাকে ডেকে বললেন, 'রামপালে বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে তুমি যে অপরাধ করেছ সেটা যুদ্ধাপরাধের শামিল'। আমি তার সাথে আলোচনা করে তাকে বোঝাতে চাইলাম। তিনি বলে বসলেন, 'দ্যাখো, জ্বালানি মন্ত্রনালয়ে যারা আছে তারা তোমার চাইতে যথেষ্ট শিক্ষিত ও জ্ঞানী। এতই যদি বেশি বোঝ তাহলে এখানে পড়ে আছ কেন? আর তোমাদের বিশেষজ্ঞরা তো বিদেশি টাকা খেয়ে অপব্যাখ্যা দিচ্ছে'। সেদিন ওনার সাথে অনেক বিতর্ক হয়েছিল।
এবার শুনুন এক বিএনপি কর্মির কথা। আমরা তখন লং মার্চের প্রচারণা চালাতে লিফলেট বিলি করছি। এক বিএনপি কর্মি জানতে চাইলেন এসব কেন করছি। আমি ব্যাপারটা বললাম। উনি খুশি হয়ে বললেন, 'আরে ভাই আমি বিএনপি করি। আওয়ামীলীগের বিরুদ্ধে যেকোন আন্দোলন আমি সাপোর্ট করি। আমাকেও একটা কাগজ দেন'। আমরা বললাম এটা কোনো দলের বিরুদ্ধে আন্দোলন নয়। উনি বললেন, 'বিএনপি ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে'। আমি তখন তাকে ফুলবাড়িতে উন্মুক্ত কয়লা খনির বিরুদ্ধে আন্দোলন এবং সেখানে বিএনপি জামাত জোট কতৃক গুলি চালিয়ে আমাদের তিন জন কর্মিকে খুন করার কথা বললাম। উনি চমকে উঠলেন এবং রেগে যাচ্ছিলেন। তখন আমার ফোন নম্বরটা দিয়ে বললাম, 'আমার কথাটা যাচাই করে একটা ফোন করবেন। দলকানা না হয়ে মানুষের কথা ভাবুন। কারণ জনগন হিসেবে ক্ষতিগ্রস্থ আপনিও হচ্ছেন'।
এবার আসি মিডিয়ার প্রসংগে। মিডিয়া আওয়ামীলীগ বা বিএনপির ছোট খাটো নিউজ যেভাবে কাভারেজ করে, বামপন্থিদের নেতৃত্বে সাধারণ মানুষের এসব আন্দোলন সেভাবে পাত্তা দেয় না।
আর পুলিশ? যশোরে তারা অযৌক্তিকভাবে চলমান লং মার্চকে বাধাগ্রস্থ করেছে। এর আগে বিভিন্ন আন্দোলনে কিংবা কয়েক মাস আগেও মানিকগঞ্জে ও মাগুরাতে পুলিশ আমাদেরকে পিটিয়েছিল। অবশ্য পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। কারণ তারা রাষ্ট্রের হুকুম পালন করে মাত্র। তাছাড়া পুলিশ কোনোকালেই জনগনের বন্ধু ছিল না, বরং তারা ছিল রাষ্ট্রের ক্ষমতাসীনদের পাহারাদার।
এবার এক কবির কথা শুনুন।
কবি বললেন, 'রামপাল বিদ্যুৎকেন্দ্রর বিরোধিতা ও সুন্দরবন রক্ষার জন্য যারা আন্দোলন করছে এরা সব শুয়োরের বাচ্চা।' আমি চমকে উঠলাম। কারণ মেধাবী এই সাহিত্যকর্মির দেয়া গালিটা আমাকেও বিদ্ধ করেছে। তবু নিজেকে সংযত করে জানতে চাইলাম, 'কেন ভাই?' উনি বললেন, 'আরে ধ্যাৎ, আমাদের বিদ্যুৎ দরকার। মানুষ আগে না বাঘ আগে? আগে মানুষের উন্নয়নে বিদ্যুৎ চাই। বন কিংবা বাঘ নিয়ে ভাবার দরকার কী!' আমি তার সাথে বিতর্ক করতাম। কিন্তু উনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বুঝতে বাকি থাকে না উনি অবুঝ আম জনতা নন। কারণ যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তাকে আপনি জাগাতে পারেন, কিন্তু যে ব্যক্তি জেগে ঘুমান তাকে কীভাবে জাগাবেন! আবার আমরা সেই সময়ে ঢাকার বাইরে একটি অনুষ্ঠানে থাকায় সময় অতি অল্প ছিল এবং কবির সাথে পুর্নবার সাক্ষাতের অপেক্ষায় রইলাম যাতে ওনার ধারণার বৃক্ষ কর্তন করতে পারি। তবে ওনাকে কবি বলে ভাবতে আমার লজ্জাবোধ হচ্ছে। কারণ যে কবি বন-প্রকৃতি ও জনমানুষের কল্যানের কথা চিন্তা করতে পারে না তাকে কি কবি বলা যায়? কবিতা লিখলেই যদি কবি হওয়া যেত তা হলে এরশাদও কবি, তা হলে রহিম মিয়াও কবি।
যাহোক- জনগন সচেতন থাকুক বা না থাকুক শেষ পর্যন্ত জনগনকেই ভরসা করতে হয়। কারণ মানুষ জেগে উঠবেই। যেমনটি জেগে উঠেছিল তেভাগা আন্দোলনে, ৫২ থেকে ৭১এ কিংবা ফুলবাড়িতে। জনগন না জাগলে সুন্দরবন কেন গোটা বাংলাদেশ তলিয়ে যাবে।

সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×