খুব ভালো লাগছে আশরাফুল শ্রীলংকাতে আবারো সফল হবার পথে।
সবাই জানি আশরাফুল শ্রীলংকাতে বরাবরই ভালো খেলে,এমনকি সবচেয়ে কম বয়সে অভিষেকে সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলো। আর ওর পাঁচটা সেঞ্চুরির চারটাই হচ্ছে শ্রীলংকার বিপক্ষে।
এখন পর্যন্ত ৮৩ বল খেলে ৫৮ রানে নট আউট সাথে আছে সাতটা চারের মার।
ওপেনিং এ নেমে আনামুল ও জহুরুল যখন তড়িঘড়ি ড্রেসিং রুমের পথ ধরলো ১ম ইনিংসটা নিয়ে একটু ভয় জেগে গিয়েছিল। কিন্তু আশরাফুল এসে সেই চাপটা মোটামুটি সামাল দিয়েছে মমিনুলকে সাথে নিয়ে।
আরেকটা সেঞ্চুরি চাই আশরাফুলের কাছ থেকে।
এমন একজন মেধাবী ক্রিকেটার যার প্রশংসা করতে কোন ক্রিকেট বোদ্ধাই কার্পন্য করে না তার প্রস্থান যেন সম্মানের সাথেই হয়।
এগিয়ে যাও আশরাফুল
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




