এমনিতেই আমাদের মিরপুর- মনিপুর এলাকায় পানি বেশি জমে, তার উপর এই বৃস্টি... আগেও একটা লিখা লিখেছিলাম- ঢাকা শহরে জোয়ার ভাটা।
কাল রাত ২টা থেকে আমাদের এলাকায় বিদ্যুত নেই। তার দেড় ঘন্টা আগে থেকে একটেলের নেটওয়ার্ক ও সেই সাথে ইন্টরনেটও নাই।
রাত্রি ২টার আগেই আমাদের বাসা-র নিচতলায় হাটু পানি ঢুকে সব জিনিষ পত্র এর বেহাল দশা। সারারাত নিচতলায় থাকা বাড়িআলারা ঘুমাতে পারেনি। তাদের গাড়ি-র ইন্জিনে পানি ঢুকে ওটার-ও দফারফা। আসবাব-সহ অনেক জিনষ-ই পচা পানির (বৃস্টির + ড্রেনের) সাথে ছড়ানো গাড়ির-র তেলে নস্ট হয়ে গিয়েছে। পানি-র মটর টাও পানিতে জবজবা, সাথে আজ বাসাবাড়ির ব্যাবহারের পানি পাবার সম্ভাবনা নেই সেটাও বুঝে গিয়েছি সেই রাত ৪ টায় যখন আমি নিচতলাদের দূর্দশা দেখতে যাই।
সকালে যখন বারান্দা দিয়ে রাস্তা দেখি তখন এক লোকের কোমড় পর্যন্ত পৌছানো রাস্তার পানি দেখেই বুঝতে পারি আজ আর -' যাসনে কোথাও বাহিরে '
বারান্দায় দাড়িয়ে অফিসগামী লোকদের দূর্দশা নিজের চোখেই দেখা। কয়েক বিল্ডিং পরেই থাকা দুলাভাইয়ের কাছে শুনলাম ১০ নম্বরে লোকে লোকারন্য । পানিতে ডুবে থাকায় রাস্তায় বাস বা অন্য কিছুর দেখা নাই । তবে শো পিসের মত সুন্দর করে পানির মধ্য সাজিয়ে থাকা নস্ট বাস থেকে শুরু করে প্রাইভেট কার, রিকশা কেও যেতে দিচ্ছে না। ঘন্টা খানিক নিজেও ভুগে উনি আবার ফেরত চলে আসলেন বাসা অভিমুখে ।
ভোগান্তিতে যে মানুষ আজকে কি পরিমান পরেছে যে বাইরে যাইনি সেও অনুমান করতে পারবে। আর ব্লগের বিভিন্ন করুণ করুণ পোস্ট তো আছেই।
বিকালে বিদ্যুত আসার পর দেখি ডিসের লাইন দিয়ে শুধু বৃস্টির শব্দ, মানে উনিও অকেজো। অগত্যা রাত ৮টার দিকে বিটিভির সংবাদ দেখতে বসি। বসেই বুঝলাম কি ভুল করেছি
খবরে বলছে বৃস্টির কারনে নাকি সকালের দিকে জনজীবন সামান্য বিপর্যস্ত
_____________________________________________
তাইলে আমরা কি জনজীবনের মইধ্যে পরি না???
_____________________________________________
এসব খবর আবার বিটিভি নিচ দিয়ে হেডলাইনের মত দিচ্ছে। এমনিতেই ডিশের লাইন নাই বলে বিটিভি তে খেলা দেখছি- সাথে আবার একটু পর পর তআদের রাতের ১০টার খবর-- লেট নাইট নিউজ - হ্যান ত্যান ....
উফ এই বিটিভি আগে সহ্য করতাম কি করে,
_________________
২৮ জুলাই ২০০৯
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ রাত ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


