বাংলাদেশের টিভি চ্যানেল গুলির প্রতিদিন রাতের বিনোদনমুলক অনুষ্ঠান টক শো তে কিছু তরুন স্মার্ট রাজনীতিবিদ, রাজাকারের দেশ পত্রিকায় ভাঙ্গারির দোকান থিকা সের মাপায় কিনে আনা অচল, অথর্ব ঞ্জানপাপী দালাল রা শাহবাগের আন্দোলনের আওয়ামীকরন, এখন আর সাধারন মানুষের সম্প্রিক্ততা নাই ইত্যাদি অভিযোগের আঙ্গুল তোলার চেষ্টা করছে তাদের উদ্দ্যেশে বলছি।
৫ ফেব্রুয়ারী যে দিন ট্রাইবুনাল এ কাদের মোল্লার রায় হয়, সেইদিন তরুন প্রজন্ম সেই রায় মানতে পারেনি বলে ফেইসবুক, টুইটার বিভিন্ন সামাজিক অনলাইনে নিজেদের ক্ষোভ প্রকাশ করছিল। এমন অবস্থায় অনলাইন এক্টিভিটি ফোরাম বিকাল ৪টায় বিক্ষোভ এই রায়ের বিরূদ্ধে শাহবাগ বিক্ষোভ এর ডাক দেয়। আমি প্রথমে ফেইসবুকে এটা বাংলাদেশের সকল প্রগতিশীল মানুষের মতো আমি ও সকল যুদ্ধাপরাধীর ফাসি চাই। এজন্য সেদিন আমি শাহবাগ যাই। আমার স্পস্ট মনে আছে আমি আর আমার বন্ধু রাজেস যখন শাহবাগ পৌছাই, তখন ৪০/৫০ জন তরুন-তরুনি, দুইটা ব্যানার হাতে স্লোগান দিচ্ছে।এইকথা গুলি বলার কারন, সেদিন ফেইসবুক বা ব্যানার কোথাও লেখা ছিল না যে এই বিক্ষোভ এ অমুক দল আসতে পারবে, তমুক দল আসতে পারবে না।আস্তে আস্তে তারুন্যের জোয়ার বাড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের দল, সঙ্গঠন গুলি যারা প্রক্রিত ই যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি চায়, তার এই আন্দোলনের সাথে যুক্ত হতে থাকে।এখন টেলিভিশনের টক শো তে যারা নিজেদের থোকমা দেখাইয়া বলে আমরা ও যুদ্ধাপরাধীর বিচার চাই।কিন্তু শাহবাগের আন্দোলন ঠিক না। এটা এখন আওয়ামীলীগের হয়ে গেছে। আমার প্রশ্ন হল, তখন গামছা পার্টি, বিকল্প দল, জাতীয় পার্টি আর বি এন পি র এই সব তরুন নেতারা কি ঘরে বইসা নিজেদের বাল ছিড় ছিল? তারা তখন শাহবাগের তরুন্দের দের সাথে যোগ দিয়ে এটা কে আওয়ামীমুক্ত করলো না কেন? সারা বাংলাদেশের মানুষ টেলিভিশনের কল্যানে শাহবাগের কথা সেইদিন ই জেনে গিয়েছিল। এখন বিভিন্ন জায়গায় বড় বড় লেকচার ছাড়ে, তখন তো মুখে ফিডার ঢুকাইয়া ঘরে বইয়া আছিলা।আমরা সোজা বুঝি, তোমরা যুদ্ধপরাধীর বিচার চাও না, তাই এখন শুধু শুধু তেনা পেচাইতাছ। দল, ক্ষমতা আর স্বার্থের রাজনীতির বাইরে গিয়া দেশের জন্য রাজনীতি তোমাদের মত মাকাল ফল দিয়া সম্ভব না।
আর শাহবাগের সাথে যদি সাধারন মানুষের সম্প্রিক্ততা না থাকতো তবে, এতদিন ধরে এই আন্দোলন হতো না। তাইলে শাহবাগের কথা শুইনা তোমাদের ও গা জ্বালা করতো না। তোমারা দিন রাত শাহবাগ খারপ, শাহবাগ আওয়ামীর দখলে বইলা মুখের ফেনা তুলতা না।
পরিশেষে, ভন্ডামি বাদ দেন, স্বার্থ আর ক্ষমতার উর্ধে উঠে একবার দেশের জন্য রাজপথে নামেন, ৩০ লক্ষ শহীদের আত্নাকে শান্তি দেন, ২ লক্ষ বীরংগনার নিরন্তর যন্ত্রনা কিছুটা লাঘব করেন।নাহলে দেশের নতুন প্রজন্ম আপনাদের কে ছুড়ে ফেলে দিবে ৪২ বছরের জমানো আবর্জনার স্তুপে।বাংলার তরুন-যুবকরা দেশের জন্য সকল বাধা উপড়ে ফেলে দিতে পারে তা তারা ৫২, ৬৯, ৭১ এবং সবশেষে ৯০ তে করে দেখিয়েছে।
সকল রাজাকারের ফাসি কার্যকর আর জামাত-শিবিরের রাজনীতি বন্ধ করে ২০১৩ তে ও বাংলদেশের তরুনরা দেখাবে।
“জয় বাংলা” “জয় শাহবাগ”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




