মনে ফূর্তী আর হাতে গীটার নিয়ে এক কিশোর ভাবলো আজকে একটা কিছু করবে, সমস্যা হলো কর্ড চেন্জ্ঞটা ঠিক মতো হচ্ছে না।কোথায় যেনো সমস্যা থেকে যাচ্ছে! কি করা যায়?
তাই বলে জীবন তো আর থেমে থাকে না, থাকে কি?
ঐ কিশোরের কথাই ধরুন: কর্ড চেন্জ্ঞিং আর টিউনিং ঘটিত সমস্যা মিটে যাবার পর যখনই ভাবলো এবার ডিসটর্টিং প্যাডে কাজ করা যায়, এমন সময় শুরু হলো লোডশেডিং! ছেলেটা স্পাইক করা মাথার চুল টেনে বলে উঠলো," এভাবে কি ক্রিয়েটিভিটি হয়?"
অবশ্যই না।
মেজাজ গরম হবার সাথে সাথে নতুন কেনা নোকিয়া ৫৮০০ এ বেজে উঠলো জো স্যানটেরিয়ানী মানে ইনকামিং কল টিউন! ও শিট ম্যান! সকালে সাদিয়া ফোন করতে বলেছিলো, কোথায় দেখা করবে সেটা জানাবে বলে, কেনো যে ফোন করা হয়নি আফসোস আর জিহবায় কামড় দিয়ে রিসিভ করলো কলটি!
: কি মিউজিশিয়ান, ঘুম কি ভেঙ্গেছে?
: সরি ডিউড, কারেন্ট নেই, মোবাইলে তেমন চার্জও ছিলো না।
: থাক আর সাফাই গাইতে হবে না, আমি ভালো করেই জানি মোবাইল চার্জ দেবার মতো জেনারেটর সাপোর্ট আছে তোমাদের ফ্লাটে!
: শিট ম্যান, সকাল থেকে প্রাকটিসে বসেছিলাম!
: ইটস ওকে। আজকে বিকেল ৫টায় স্টেক হাউস! মনে থাকবে তো নাকি ৪ টায় সময় মনে করিয়ে দিতে হবে?
: (নিঃশব্দে আ...... করে হাতের মুঠো শূন্যে ধরে) নো নো ইটস ওকে, আই ওনট বি লেট! কিন্তু তোমাকে চিনবো কিভাবে?
: উমমম...... পিংক টিশার্ট আর হোয়াইট স্কার্ট! বাই!
ফোনটা রেখেই একটা লাফ আর ঠিক এমন সময় আসলো কারেন্ট! এখন বুঝতে পারছে না প্রাকটিসে বসবে নাকি ৪ দিন পর আজকেই গোসল আর শেভ করে ফেলবে জীবনের ফার্স্ট ডেটের জন্য?
শিট ম্যান! মেঘ না চাইতেই জ্বলোচ্ছাস!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


