যাই হোউক, প্লেন চালানোর সাথে সাথে তিনজনের কান্ড কির্তী দেইখা মরনের দশা হইলো। রাশিয়ান যেই ব্যাটা সে কইলো," দেখ আমি বাইরে হাত দিয়াই কইতে পারুম আমরা কই আছি!"
বাকী দুইডা টাল হইয়া কইলো," তাই নি, দেখাও তো দেখি!"
তখন জানালা খুইলা রাশিয়ানডা হাত বাইর কইরা আবার ঢুকাইলো। হাত ঢুকানোর সময় এক দলা বরফও ফ্রীতে আইসা পড়লো। রাশিয়ান পোলাটা হাসতে হাসতে কইলো," এইখান সাইবেরিয়া, আইস ক্রীম খাইবা?"
বাকি দুইডা কইলো,"খামু না।"
এইবার আমেরিকানডা বাইরে হাত দিয়া আবার হাত খান যখন ঢুকাইলো তখন আইয়া পড়লো ব্রা পেন্টি। কেলাইতে কেলাইতে কইলো," মায়ামী বীচ!"
এইবার বাঙ্গালী কিছুক্ষণ চিন্তা করলো, একটু টাইম লইলো, সবাই কইলো কি চিন্তা করো! সে ভাব নিলো এমুন যে আইনস্টাইনের নাতী হইয়া বাংলাদেশে পয়দা হইছে। যাই হোউক, সে ব্যাফক ভাব নিয়া বাইরে হাত নিলো তারপর আবার ভিতরে আনলো, মাগার হাতের সাথে এইবার কিছুই আইলো না। বাকি দুইটায় তো মেলা খুশী, কারন এইবার কি হইলো, এই ব্যাটার হাতে তো কিছুই হয় নাই!
বাঙ্গালী কিছুক্ষন পর মন খান খারাপ কইরা কইলো," গুলিস্তানের উপর দিয়া গেছে!"
বাকি দুইটা টাস্কি খাইয়া কইলো," কেমনে বুঝলা?"
: আমার হাতে একখান ঘড়ি আছিলো। বাইরে থিকা হাত যখন ভিতরে নিলাম তখন দেখি ঘড়ি খান নাই!
এদিকে পাইলট মেজাজ কইরা কয়," ঐ মিয়ারা প্লেনের এসি কি কাম করে না? এত জানালা বন্ধ খুলো কেন?"
তিন শয়তানের এক শয়তান কয়," এসি কাম করে মাগার টয়লেট কাম করে না!"
এইডা কওনের লগে লগেই পাইলট পারলে অজ্ঞান আর তিনজনে হাইসা খান খান!
এই ব্যাপকও বৃস্টি দিনে ভিজতে মন চাইতাছে মাগার ভিজবার পারতাছি না, কারন হইলো ছাতি আনি নাই। ছাতি ছাড়া বৃস্টিতে ভিজনের কুনো মজা নাই!
এছাড়া মনে আরও অনেক কিছু মন চাইতাছে, কিন্তু কিছুই করতাছি না। কারন হইলো করনের কিছুই পাইতাছি না। মাঝে মাঝে এমুন হয় কিছু করনের লিগা চিন্তা করি, কিন্তু কি নিয়া কিছু করুম সেই জিনিসটা নিয়া চিন্তা করনের প্রক্রিয়াই লাস্টে বাইর করতে পারি না।
জীবন খান একখান লুপের মধ্যে পইড়া যাইতাছে। খাও দাও অফিস করো, বাড়ি আইলে ভাব দেখাও যে আমি মেলা টেনশনে আছি, তারপর আবার সকাল বেলা ঝিমাইতে অফিস যাও আর টেনশনে থাকো সকাল বেলা টয়লেট করছি তো, নাইলে অফিসে গিয়া টয়লেট করনেরও টাইম পাই না মাঝে মাঝে!
যাই হোউক আজকার দিনের জন্য সবারই শুভেচ্ছা! কি জন্য শুভেচ্ছা দিলাম সেইডাও বুঝাতাছি না, তয় ফ্রি জিনিস দিতে সমস্যা কি?
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


