হাওয়াই মিঠাই, আহা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হাওয়াই মিঠাই, আহা! নামটা শুনলেই একেবারে জিভে পানি চলে আসে। মুখে দিলেই ফুস করে মিলিয়ে যায়, সারামুখে একটা মিস্টি স্বাদ লেগে থাকে। দেখতে অনেকটা তুলোর মতো বলে আমেরিকানরা আদর করে এর নাম দিয়েছে কটন ক্যান্ডি।
উইলিয়াম মরিসন আর জন হোয়ারটন নামের দুই ভদ্রলোক না থাকলে তোমরা কিন্তু জিন্দেগীতেও এই মজার খাবারটা পেতে না। এই দুজনের মাথাতেই সর্বপ্রথম হাওয়াই মিঠাই-এর ধারণা আসে। তারা আমেরিকার টেনেসিতে থাকতেন। এমনিতেও দুজনে মজার মজার ক্যান্ডি বানাতেন, সেটাই ছিল তাদের পেশা। ১৮৯৭ সালে তারা দুজনে মিলে একটা মেশিন আবিষ্কার করলেন। মেশিনটা খুব বেশি জটিল না, একটা ঘুরন্ত বাটি, যার মাঝখানে থাকবে একটা ছিদ্র। প্রথমে চিনির সিরাকে গরম করে বাটিতে রাখা হত। বাটিটা ঘুরালেই সেই সিরা বাটির ছিদ্র দিয়ে পালকের মতো হালকা হয়ে বেরিয়ে আসতে থাকে।
এই পুরনো প্রক্রিয়াতেই কিন্তু এখনো হাওয়াই মিঠাই বানানো হয়। প্রথমদিকে মরিসন এবং জনের এই মজার খাবার বেশি জনপ্রিয় হয়নি। ঢালাওভাবে এর পরিচয় বাড়ে ১৯০৪ সালে। সে বছর সেন্ট লুইস নামক এক মেলায় তারা নিয়ে আসেন এই অদ্ভুত ক্যান্ডি। প্রতিটি মাত্র ২৫ সেন্ট, তাতেই ৬৮ হাজার ৬৫৫ টি হাওয়াই মিঠাই বিক্রি হয়ে যায় এক লহমায়। তারপর সবাই হয়ে যায় এর ভক্ত। ১৯২০ সালে এর নাম রাখা হয়ে ‘কটন ক্যান্ডি’। তবে যুক্তরাষ্ট্রে একে বলা হয় ‘রেশমি মিঠাই’।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।