somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমনটাই যদি হতো (স্বপ্ন)

২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন যদি হতো,
লোডশেডিং হচ্ছে না বলে আন্দোলনের ডাক দেয়া হয়েছে রাজপথে ৷ সেখানে আজ অন্বেষন হবে!

এমনটাই যদি হতো,
রাস্তায় যানজট হচ্ছে না বলে সময়ের আগেই পৌছে যাচ্ছে গন্তব্যস্থলে ৷ মানুষ বিরক্ত হচ্ছে তাই জ্যামে পরার জন্য সারাদেশে সমাবেশ ডাকা হয়েছে ৷

দেশে ২০ বছর ধরে গুম খুন হচ্ছে না বলে দেশের জনসংখ্যা অত্যাধিক হারে বেড়ে যাচ্ছে. গুম খুন হওয়ার দাবিতে মানুষ রাস্তায় নেমেছে৷

পুরুষরা এতই নিয়ন্ত্রিত হয়ে গেছে যে দেশের কোনো নারী ধর্ষন হচ্ছে না ৷ তাই নারীরা ছোট খাটো কাপড় পড়ে ৷ বেশী কাপড় অপচয় করে না! এ নিয়ে আজ রাস্তায় নেমেছে সকল নারী.. কেন ধর্ষন বন্ধ করা হলো!
ইস!  এমনটা যদি হতো!

এরকমটা যদি হতো যে,
পর্নসাইটগুলো বন্ধের দাবিতে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে শাহবাগে দিনরাত আন্দোলনে পড়ে আছে ৷ সেখানে লাকী আক্তার নামের কোনো মেয়ে উচ্চস্বরে লিড দিচ্ছে সবাইকে ৷ ডা়. ইমরান এইচ সরকার সেই আন্দোলনের প্রধান ৷

হিন্দি সিরিয়াল দেখানো চ্যানেলগুলো বন্ধের দাবীতে দেশের সকল নারীরা একটি সংগঠন তৈরী করেছে ৷ সরকারের কাছে তারা দাবী জানায় ভারতীয় চ্যানেল বন্ধের জন্য ৷ বন্ধ না করলে দিন রাত তারা লাগাতার হরতাল পালন করবে!

পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে না বলে ছাত্রসমাজ আজ অতিষ্ট ৷ তারা এর জবাব চায়! কেনো কোথাও প্রশ্ন পাওয়া যাচ্ছে না! তারা সাংবাদিকদের কাছে এর নিন্দা জানায় ৷
এমনটাই যদি হতো!

যুদ্ধাপরাধীরা একযোগে আত্মহত্যা করেছে ৷ তারা বাঁচতে চায় না ৷ সমাজে তাদের অবস্থান তলানীতে বলে তারা সবাই বাসার ফ্যানে বউয়ের শাড়ী ঝুলিয়ে আত্মহত্যা করেছে ৷ হাতে চিরকুট পাওয়া গেছে সবার ৷ লেখা আছে, আমি আর বাঁচতে চাইনা চাইনা চাইনা..

এমনটা যদি হতো,
দেশে বিরোধী দল আর হরতাল,সমাবেশ,বিক্ষোভ জাতীয় আন্দোলন দিচ্ছে না বলে সরকার সমর্থীত দলের মানুষরা আন্দোলনে নেমেছে.. তারা তাদের হরতাল চায় ৷ স্কুল কলেজের ছাত্ররাও যোগ দিয়েছে ৷ তারা স্কুল কলেজ বন্ধ পাচ্ছে না হরতালের অভাবে ৷

মুখ বাঁকা করে,চোখ বন্ধ করে প্রতিবন্ধিদের মতো করে সেলফি তুলেছে এক মেয়ে ৷ সে এখন পলাতক ৷ সবাই আন্দোলনে নেমেছে ৷ তাকে অতি দ্রুত গ্রেফতারের দাবি জানায় এবং এভাবে সেলফি তোলার অপরাধে মেয়েটির ফাঁসি কার্যকর করার দাবির জন্য সবাই রাজপথে নেমেছে ৷ অনির্দিষ্টকালের জন্য হরতালও ডাকা হয়েছে সারাদেশে ৷ এমনই যদি হতো ৷

 হ্যা এমনটাই হতে পারতো ৷ এমনটা সম্ভব ৷ মানুষগুলোর পরিবর্তন দরকার ৷ একটু পরিবর্তন দরকার চিন্তা চেতনার ৷ এভাবে লিখে গেলে হয়তো লেখা শেষ হবে না কলমের কালি শেষ হয়ে যাবে ৷ তবে জানতে হবে দেশ পেছনে পরে যাওয়ার কারন কি! কারন আমাদের সবারই জানা ৷ কিন্তু সবাই ভাবছে না! নিজেকে নিয়ে ব্যস্ত ৷ বাঙালিরা অদ্ভত! যখন নিজে কোনো বিপদের সম্মুখীন হবে তখন তাদের হুঁশ হয় ৷ কি করলে বিপদ আসবে না সেটা কেউ ভাবে না ৷ যেমনটা খুনের পর ফাঁসির দাবি করা! ফাঁসি হলেই কি ফিরে পাওয়া যাবে হারানো মানুষটাকে! যাবে না! তাই কারনগুলো আগেই জানা থাকতে হবে ৷ আসলে দেশটার কোনো দোষ নেই ৷ কবি সাহিত্যিকরা ঠিকই দেশের  মায়া বুঝতে পেরেছিল ৷ এবার বোঝাটা আমাদের দরকার ৷ সবাই হাল ছেড়ে দিলে স্রোতে দেশটা ভেসে যাবে ৷ আসলে দেশটা নিষ্পাপ তবে দেশটার মানুষগুলো বড়ই পাপী ৷ স্বার্থপর ৷ পরিবর্তন চাই ৷ মস্তিষ্কের আমূল পরিবর্তন চাই ৷

ফেবুতে: ফজলে রাব্বী শরীফ

সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×