somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি শহর

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ১১ টা ৪০ মিনিট,

লোডশেডিং! পড়ার টেবিলে যখন অন্য মনস্ক হয়ে মোমবাতির আলোকে আলো স্বল্পতা বলে অজুহাত দিয়ে পড়া থেকে উঠবো তখনই শহর দেখার ইচ্ছে লাগাম ছেড়ে যায় ৷ তাই রাত নয়টায় রাতের শহর দেখার উদ্দেশ্যে গাড়িতে ওঠা একটা বড় ধরনের অপরাধ ৷ গুরুতর অপরাধও বটে ৷ আম্মু বিষয়টি জানলে আমার বিরুদ্ধে হাইকোর্টে মামলার উদ্দেশ্যে রওনা হবেন ৷

আসলে লাগামবিহীন ইচ্ছাগুলো ঠেকানো যায় না ৷ ৪ নম্বর বাসের জানালার পাশে বসে স্যামসাং হেডফোনে চিরকুটের ঐ গানটা বাজতেছে,“এই শহর জাদুর শহর প্রানের শহর আহারে” ৷ গানটিতে নির্দিষ্ট করে ঢাকা শহরের নাম উল্লেখ করায় তীব্র নিন্দা জানাচ্ছি এই ভেবে যে ঢাকা জাদুর শহর হলে চট্টগ্রাম জাদুকরের শহর ৷ বিশ্বাস হচ্ছে না? একটু বের হয়ে দেখেন ৷ আমিও আছি ৷ নিশ্চয় পরবর্তিতে এ বিষয়টি চিরকুটরা ভেবে দেখবে!

শহর দেখার ইচ্ছা নতুন নয় ৷ শহরের ওপারে থাকি ৷ শহুরেরা শহরের কদর না বুঝে আমাকে বদ্ধ পাগল বলে চোখমুখ বন্ধ করে হলুদ দাতে একটা হাসি দিয়ে বলবে,“আমার দাত এরকম হলুদ হওয়ার কারন কি জানিস?” কারন, এই শহরের পানি! আমি তখন মৃদু হেসে জানালার দিকে ফিরে গান পরিবর্তন করবো ৷

সবুজ সিএনজি আর ট্রাফিক পুলিশের হাতের লাল ধরনের অদ্ভূদ রকমের লাঠিটি দেখেই মনে হবে এটা লাল সবুজের দেশ ৷ শুধু গ্রামের মত সবুজ নয়,শহরের ট্রাফিক পুলিশ আর সিএনজিগুলোও এদেশের চিহ্ন বহন করে ৷ বুঝে নেবার দায়িত্ব আপনার ৷

টিভিতে দেখা ছোট নারী চরিত্রগুলোকে বিলবোর্ডে ৫০ গুন বড় করে খুটিনাটি স্পষ্ট দেখতে পারা আর রাস্তার আশেপাশে সর্বোচ্চবার “রানআউট আসিতেছে” এবং “ডাঃ সুভাষ চন্দ্র,অর্শ রোগে অভিজ্ঞ” টাইপের লেখাগুলো চোখে পড়া এই শহরের অন্যতম বৈশিষ্ট্য ৷

কোন জানিনা রাতের শহরে ওমেন কলেজের মোড়ে আর বাওয়া স্কুলের সামনে স্টাইলিশ ছেলেগুলোকে অপেক্ষা করতে দেখা যায় না ৷

ফুট ওভার ব্রিজ থেকে যত দূরে চোখ যায় শুধু লাল লাল বাতি দেখি ৷ এ এক অদ্ভুত সুন্দর ৷ ওভার ব্রিজের উপর থেকে বেছে বেছে প্রাইভেট কার গুলো বরাবর থুথু ফেলানোয় এক ধরনের পৈশাচিক আনন্দ পাওয়া যায় ৷ লেখক ঐ আনন্দটাই প্রান ভরে নিচ্ছেন এখন ৷

সোডিয়াম লাইট,বহুল আলোকসজ্জাবিশিষ্ট ফিলিং ষ্টেশন,জিইসির অর্ধ নির্মিত ফ্লাইওভার,জ্যামে আটকে থাকা প্রবর্তক মোড়,বটতলী ষ্টেশনে হাইওয়ের পাশের বসতি,কদমতলী ফ্লাইওভারের ফাঁকা রোডের পাশে সিগারেট ধরানো.. সবটাই এখন প্রিয় ৷ পছন্দের দখলে ৷ আপনি দেখতে যতটা সুন্দর হউন না কেন রাতের এই শহরটি কিন্তু আরও সুন্দর ৷ এটি একটি জাদুকরদের শহর ৷

মোমবাতির স্বল্প আলো আমায় অনেকটা দূর পৌছে দিল ৷

বিঃদ্রঃ ওয়া,কর্নেল হাটত বাজি গেই! এদ্দুর রাতিয়া গাড়ি নো ফাইর! নিড হেল্প :-D

সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×