শেষ রাতের যে কোনো কবিতা
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে কোনো রাতে
আমি যে কোনো খদ্দের,
যে কোনো কোমরের ভাঁজে
খুঁজি যে কোনো আনন্দ।
যে কোনো চাঁদ
আমাকে যখনই ডাকে,
আমার যে কোনো গেরস্ত মন
খোলস ছেড়ে মুহূর্তে হয়
যে কোনো ভবঘুরে।
যে কোনো পেয়ালায়
বিদেশী স্বচ্ছ অথবা
সস্তা ঘোলা আঁশটে আঁশটে -
যে কোনো তরল,
আমি বুভুক্ষুর মতো
চেটে চেটে খাই।
যে কোনো রুপসী
আমার দিকে
যে কোনো চোখে তাকায়,
আমি যে কোনো ইঙ্গিতকে
আহবান ধরে নিই।
যে কোনো কুকুর,
আমার পায়ে পায়ে হাঁটে,
আমি যে কোনো ভাবে কেনা রুটি
তার সাথে সমান টুকরো করতে গিয়ে
কাড়াকাড়ি করে জিতি,
যে কোনো উপায়ে।
আমার যে কোনো প্রেমিকার
যে কোনো চুম্বনে
আমি খুঁজে পাই
যে কোনো মাংসের স্বাদ।
শুধু তোমার কাছেই
আমি "যে কোনো মানুষ",
যে কোনো দিন মরে যাবার আগে
একবার "তোমার মানুষ" হতে
জাগে প্রচণ্ড, প্রচণ্ড সাধ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন