সমাজের কিছু আপত্তিকর নিয়মকানুন এখনও আঁকড়ে ধরে বেঁচে আছি
সমাজ চায় না আমার নাবালিকত্ব ঘুচুক
চায় না আমার মুখে খই ফুটুক
চায় না আমার চোখে বাহিরের আলো এসে পড়ুক।
সমাজ চায়,
আমি তার আঁচলের কোণে ধরে,
নাক থেকে পানি ঝরা অসহায় শিশুর মত মা মা করি।
সমাজ চায়,
সারাদিন প্রতিবাদের পরও আর পাঁচটা বাচ্চার মত
তার কোলেই ঝাপিয়ে পড়ি
সে চায় তার কোলে শুয়ে স্বপ্ন দেখি... বাকিটুকু পড়ুন

