somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবর আজাব। সত্যি নাকি মিথ্‌?

০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস সেভেন থেকে যখন এইটে উঠলাম , পরীক্ষার ফল আশানুরুপ না হওয়ায় , বাবা আমাকে বাড়ি থেকে অনেক দুরে এক নাম করা স্কুলে (মাদ্রাসা নয়) পাঠিয়ে দিলেন। ওখানে হোস্টেলে থাকতাম। আমি যে হোস্টেলে থাকতাম , সেই হোস্টেলের হাউস টিউটর ছিলেন আমাদের স্কুলের মৌলভী সাহেব। খুব কড়া শিক্ষক ছিলেন। হোস্টেলে আজান দিয়ে নিয়মিত নামাজ পড়া হতো। নামাজ পড়া বাধ্যতামূলক ছিল। সমস্যা হতো শীতের ভোরে ফজরের আজান পড়লে। একেতো ঠান্ডা , তার উপরে পুকুরের ঠান্ডা পানিতে ঘুম চোখে ওজু করা যে কি কষ্টকর তা শধুমাত্র ভুক্তভোগীরাই জানে। কিন্তু ফাকি দেয়ার উপায় ছিল না। যারা না উঠে আরাম করে লেপের তলায় ঘুমিয়ে থাকত , তাদের ঘুম ভাঙ্গত মৌলভী স্যারের শপাং শপাং বেতের স্পর্ষে।

মৌলভী স্যার আসলেই সৎ লোক ছিলেন। তখন ক্লাস নাইনে পড়ি। একদিন উনার সাথে কবর আজাব নিয়ে আলাপ চারিতার সময় আমি জিজ্ঞাসা করেছিলাম :
“স্যার, আপনি কবর আজাবের বিকট যে আওয়াজ নিজের কানে শুনেছেন বল্লেন , তা যদি আমাকে একদিন শোনাতেন , তাহলে তো কেউ আমাকে দিয়ে কোন পাপ কাজ করাতে পারত না বা আমাকে নামাজ পড়া থেকে কেউ দুরে রাখতে পারত না।”

স্যার বল্লেন : “তুমি বাবা ছোট মানুষ , সহ্য করতে পারবে না।”

তখন থেকেই কবর আজাবের ভয় মনের মাঝে গেঁথে ছিল।

কবর আজাব বা “আজাবুল কাব্‌র” নিয়ে অনেকগুলো হাদীস আছে। কিন্তু আশ্চর্য হলেও সত্য হলো , এই গুরুত্বপূর্ণ শব্দটা কোরানের কোথাও লেখা নেই। কোরানে আজাব বা শাস্তির অনেক শব্দ আছে যেগুলো শেষ বিচারের দিনের সাথে সম্পর্কযুক্ত।
১) আজাবো জাহান্নাম (৬৭:৬)
২) আজাবুন নার (২:২০১)
৩) আজাবুন আলীম (৫:৯৪)
৪) আজাবুন মুহীন (২২:৫৭)
৫) আজাবুন শাদীদ (৪২:১৬)
৬) আজাবুন আজীম (৩:১০৫)
৭) আজাবুন মুকীম (১১:৩৯)
৮) আজাবুন গালীজ (৪১:৫০)
৯) আজাবিল সাঈর (৩১:২১)
১০)আজাবুল হারীক (৮:৫০)
১১)আজাবান কবীরা (২৫:১৯)

নিচে কোরান থেকে যে আয়াতগুলোর উদ্ধৃতি দিয়েছি , সেখানে মানুষ সৃষ্টি , মৃত্যু ও শেষবিচারের দিনে পুনরুত্থানের কথা বলা হয়েছে। কিন্তু এর মাঝের কবর আজাবের উল্লেখ কোথাও নেই।

“এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি , এতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং পুনরায় এ থেকেই তোমাদেরকে উত্থিত করব।” সুরা ত্বোয়া-হা(২০) আয়াত ৫৫

“এরপর তোমরা অবশ্যই মৃত্যু বরন করবে। অতঃপর কেয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে।”
সুরা মুমিনুন(২৩) আয়াত ১৫-১৬

আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময় , আর যে মরেনা , তার নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যু অবধারিত করেন , তার প্রাণ ছাড়েন না এবং অন্যান্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শনাবলী।”
সুরা যুমার(৩৯) আয়াত ৪২

“শিংগায় ফুঁক দেয়া হবে , তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে। তারা বলবে , হায় আমাদের দুর্ভোগ! কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করল? রহমান আল্লাহ তো এরই ওয়াদা করেছিলেন এবং রসূলগণ সত্য বলেছিলেন।” সুরা ইয়াসীন ( ৩৬) আয়াত ৫১-৫২)

শেষের আয়াত দুটোর দিকে খেয়াল করুন। মৃত্যু ও নিদ্রা একি জিনিষ। কবর আজাব হলে কেউ নিশ্চয় নিদ্রিত থাকতে পারত না এবং কবরকে নিদ্রাস্থল ও বলা হতো না।

১৫টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×