হায় আমাদের রাজনীতিবিদ!!
১৪ ই জুন, ২০১২ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হায়রে রাজনীতিবিদ-
দলবাজি, চাঁদাবাজি
আরো স্বজনপ্রীতি,
দেশটারে তাঁরা করছে শেষ
করে দুর্নীতি।
নির্বাচনের আগে-
ভোট দিন ভোট দিন
সবাই আমারে,
দশ টাকায় চাল দেব
ক্ষমতায় গেলে পরে।
বিনামূল্যে পাবেন সার
পেলে আমি গদি,
শান্তিতে থাকবে সবাই
বইবে সুখের নদী।
সবার উপরে আইন
জঙ্গিবাদ থাকবে না,
স্বল্পমুল্যে পন্যদ্রব্য
অভাব রবে না।
দুর্নীতি আর থাকবে না
আসবে ফিরে নীতি,
সহিংসতা ভুলে আনব
সুস্থ রাজনীতি।
নির্বাচনের পরে-
ভোট দিছে রে ভোট দিছে
জনতা ভোট দিছে,
সোনার কাঠি আমার হাতে
সবাই থাক পিছে।
দশ টাকায় কিসের চাল
ওহে বোকা জনতা!
বিনামূল্যে দেব সার
সে তো কথার কথা।
কিসের এত শৃঙ্খলা
কিসের আবার আইন?
চাঁদাবাজি, সন্ত্রাসী
করবে পোলাপাইন।
আমার কোন অভাব নেই
লাগুক দেশে অভাব,
চাঁপাবাজি করা-ই হলো
আমার স্বভাব।
দুর্নীতিবাজ আমি এখন
কি আবার নীতি?
আমার দেশ আমি রাজা
এটা-ই রাজনীতি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন