বলাবাহুল্য যে, তারা অপরকে বোকা বানিয়ে নিজেরা আনন্দ উপভোগ করে থাকে এবং হাসি-ঠাট্টায় মেতে ওঠে। ইতিহাসের বিভিন্ন বইয়ে ১ এপ্রিল বা এপ্রিল ফুল ডে’র ঘটনা সমূহে রস, কৌতুক আর আমোদ-প্রমোদের পাশাপাশি রয়েছে বেদনার এক কালো অধ্যায়। এপ্রিল ফুল ডে উদযাপনে একজন অন্যজনকে বোকা বানায়। অন্যান্য দিবসের মতো এপ্রিল ফুল দিবসটির উৎপত্তি পাশ্চাত্যে হলেও এর বিস্তৃতি এখন দেশে দেশে। পশ্চিমা সমাজে এ সংস্কৃতির চর্চা ব্যাপক। অত্যন্ত পরিতাপের বিষয়, নির্মম কৌতুকও করা হয়। যেমন, কারো পিতামাতা বা স্ত্রীর ও বন্ধুর মৃত্যুর সংবাদ পরিবেশন করে কৌতুক করা হয়। সাদা কাগজ খামে ভর্তি করে বা স্বাক্ষর ছাড়া শূন্য চেক বন্ধুর কাছে পাঠিয়েও কৌতুক করা হয়। এপ্রিল ফুল উৎসব আজ মুসলিমদের জীবনেও প্রবেশ করেছে।
অথচ এর উৎসব মূলতঃ মুসলিমদের বিরুদ্ধে স্পেনের মাটিতে খ্রিস্টানদের প্রতারণা পূর্ণ বিজয়ের ইতিহাস। কেননা পহেলা এপ্রিলের অন্য সব ইতিহাস ১৪৯২ সালের পরে। আর হজরত ঈসা (আ.) সম্পর্কিত ঘটনার ভিত্তি খুবই দুর্বল।
প্রকৃতপক্ষে, ইতিহাসের অলীক মারপ্যাঁচে এ পৃথিবীর মুসলিমদেরকে এপ্রিল ফুলের মাধ্যমে বোকা বানানোর প্রচেষ্টা গ্রহণ করতে গিয়ে মূলতঃ তারাই বোকা বনে গেছে। মুসলিমদের বোকা বানানোর এ দিনটিকে স্মরণীয় করতে আসল ঘটনা বেমালুম চাপা দিয়ে ১৫০০ সালের ১ এপ্রিল থেকে খ্রিস্টান জগতে এ দিনটিকে হাসি, ঠাট্টা এবং মিথ্যা প্রেম দেওয়া-নেয়ার দিন হিসাবে আনুষ্ঠানিকভাবে পালন করে আসছে। আজ অবধি ইংল্যান্ড, আমেরিকাসহ সমগ্র বিশ্বে বোকা বানানোর এই দিবস পালিত হয়ে আসছে। এ দিবস উপলক্ষে বিভিন্ন রকমের এপ্রিল ফুলস্ ডে সম্বন্ধীয় বিশেষ কার্ড ও নিমন্ত্রণপত্র বের হয় পশ্চিমা দেশগুলোতে। খরচ করা হয় হাজার হাজার ডলার। পশ্চিমা দেশের মতো আমাদের দেশেও এপ্রিল ফুলের প্রচলন আছে। শহর কিংবা গ্রামে সব জায়গাতেই এ দিনে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের মধ্যে অনেক ঠাট্টা মসকরা এবং হৃদয়গ্রাহী রসিকতা চলে। এপ্রিল ফুল বাংলাদেশের বা প্রাচ্যের কোন উৎসব বা আনন্দের দিন নয়। বাংলাদেশসহ এ মহাদেশে দিনটির প্রচলয় হয় ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে ইংরেজদের সাথে যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরিণামে। ব্রিটিশরা আমাদের প্রায় ২০০ বছর শাসন করেছিল। অন্য অনেক কিছুর মতো ইংরেজরা এ দেশে তাদের শিক্ষা ও সংস্কৃতির নানা বিষয় চালু করে। এর একটি দৃষ্টান্ত, এপ্রিলের ১ তারিখে এপ্রিল ফুল ডে চালু করা। এ দিনের সঙ্গে একই সাথে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের দুটি পৃথক মর্মান্তিক ঘটনা মিশে আছে। বিশেষ করে মুসলিমদের সাথে এর সম্পর্ক সবচেয়ে নিবিড়। এর ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৪৯২ সালে। ইতিহাস সাক্ষী দেয়, যখন খ্রিস্টানদের সম্মিলিত বাহিনী মুসলমানদের নির্বিচারে হতাযজ্ঞ করছিল, তখনও মুসলমান রাজা-বাদশাদের হেরেমগুলো মদ আর নর্তকি দ্বারা ভরপুর ছিল, আর তারা এগুলো নিয়ে মত্ত ছিল। নেতৃত্বহীন নিরীহ অপ্রস্ত্তত মুসলমানেরা বুকভরা আশায় নিয়ে রাজধানী গ্রানাডায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। কিন্তু তাদের হতাশা ছাড়া আর কিছুই ছিল না। কারণ, যারা তাদের নেতৃত্ব দিবে, তাদের ঈমান আমল আগেই বিলীন হয়ে গেছে। মুসলমান রাজা-বাদশারা ছিল বহুদলে বিভক্ত। কিছু নামধারী মুসলিম নেতারা নিজেদের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য এই পাশবিক কাজে মদদ জুগিয়ে ছিল। ইসলামের সোনালী যুগে জাযীরাতুল আরবের সীমানা ছাড়িয়ে ইসলামী রাষ্ট্র বিস্তৃত হয়েছিল পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণের সকল দিগন্তে। আলী (রা.)-এর ইন্তেকালের পর উমাইয়া খিলাফত শুরু হয়, তাদের সময় ব্যাপক সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে। ইসলামের শাশ্বত সৌন্দর্য ও কল্যাণে আকৃষ্ট হয়ে বিশ্বের দেশে দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের যে জোয়ার ওঠে সেই ঢেউ ছড়িয়ে পড়ে ইউরোপের মাটিতেও। ইউরোপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত রূপসি স্পেন। উত্তরে ফ্রান্স, পশ্চিমে পর্তুগাল, পূর্বে ও দক্ষিণে ভূমধ্যসাগর। স্পেনের রাজা লডারিক ছিলেন একজন কট্টরপন্থী জালিম খ্রিস্টান। তার জুলুমে জনগণ ছিল অতিষ্ঠ। তার জুলুম নির্যাতনে হাপিয়ে উঠেছিল মাজলুম মানবতা। কিন্তু তার বিরুদ্ধে টু শব্দ করার সাহস ছিল না কারো। যখন গোটা ইউরোপের ক্রান্তিকাল চলছিল, মুসলিম রণক্ষেত্রে কমান্ডার প্রধান ছিলেন মূসা বিন নুসায়ের। তিনি তখন দক্ষিণ মরক্কো জয় করে কায়রোয়ানে অবস্থান করছিলেন। তখন তার সাথে কাউন্টার রাজা জুলিয়ান সাক্ষাত করে মাজলুম মানবতাকে রক্ষা করার জন্য মূসা বিন নুসায়েরকে আহবান করেন।
৯২ হিজরী ২৮ রমজান মোতাবেক ৭১১ খ্রি. জুলাই মাসে মূসা বিন নুসায়ের তার অধিনের সেনাপতি তারেক বিন যিয়াদের নেতৃত্বে ৭,০০০ (সাত হাজার) সৈন্যের একটি মুজাহিদ বাহিনী প্রেরণ করেন। শুরু হয় খ্রিস্টানদের সাথে প্রচন্ড লড়াই। মর্মস্পর্শী তাকবীর ধ্বনিতে মূখরিত হয় আকাশ বাতাস। দীর্ঘ জিহাদের পর খ্রিস্টান বাহিনী পর্যুদস্ত হয়। একের পর এক স্পেনের সকল শহর করায়ত্ব হয় মুসলমানদের। সলিল সমাধি হয় জালিম শাসকের। তারপর থেকে ১৪৯২ সাল পর্যন্ত প্রায় ৮০০ বছর মুসলমানেরা শান্তি আর সাম্য বজায় রেখে স্পেন শাসন করে। এ দীর্ঘ আটশত বছর মুসলমানেরা স্পেনের বর্বর চেহারা সম্পূর্ণ সভ্যতার আলোকে উদ্ভাসিত করেন। তাদের ন্যায়-ইনসাফ আর ভালবাসায় মুগ্ধ হয়ে মানুষ দলে দলে আশ্রয় নেয় ইসলামের ছায়াতলে। শিক্ষা-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, শিল্প-বাণিজ্যে ইত্যাদির কেন্দ্র বিন্দুতে পরিণিত হয় স্পেন। মুসলিম শাসনের সময় স্পেনের রাজধানী ছিল গ্রানাডা এবং তার অপর প্রধান শহর ছিল হামরা প্রাসাদ, গ্রান্ড মসজিদ আজো মানুষদের কাছে বিস্ময়কর স্থাপত্য। কর্ডোভায় গড়ে ওঠে জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্রসমূহ। বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে ওঠে কর্ডোভা বিশ্ববিদ্যালয়। সারা ইউরোপ থেকে দলে দলে শিক্ষার্থীরা এসে এখানে জড়ো হয় মুসলিম জগতের সহায়তায় গড়ে ওঠা জ্ঞান-বিজ্ঞারে সাথে পরিচিত হওয়ার জন্য। আজ যেমন লোকেরা হার্ভার্ড বা অক্সফোর্ডে যায়, তখন তারা যেত কর্ডোভায়। এ বাতিঘর থেকে আলোকিত হয়েই আধুনিক ইউরোপের উদ্দীপক ঘটনা শিল্প বিপ্লবের নায়কেরা নিজ নিজ দেশে শিল্প গবেষণা ও উন্নয়নের রেনেসাঁর সূচনা করেন। এভাবে মুসলিমদের সুশাসনে স্পেন হয়ে উঠে ইউরোপসহ সারা বিশ্বের সকল মানুষের জন্য জ্ঞান-বিজ্ঞানের অন্যতম প্রধান কেন্দ্র। মুসলিম শাসকরা যখন কুরআন ও সুন্নাহর কথা একেবারে ভুলে গিয়ে জনসাধারণের সুখ-শান্তির মূলে পদাঘাত করে ভোগ বিলাসে মত্ত হয়ে পড়ে তখন তারা হারিয়ে ফেলে ইসলামী চেতনা। কিন্তু পার্শ্ববর্তী রাজ্যগুলোর খ্রিস্টান রাজারা মুসলিমদের এ দুর্বলতার সুযোগ গ্রহণ করে। খ্রিস্টান নৃপতিরা চারিদিকে মুসলিম শাসকদের বিরুদ্ধে সুসংগঠিত হতে থাকে। তারা মেতে উঠে কুটিল ষড়যন্ত্রে। তারা ঘোষণা করে যে, পিরিনিজ পর্বতমালা অতিক্রমকারী দুর্ধর্ষ মুসলিম বাহিনীকে যদি হটানো না যায়, তাহলে আগামী দিনগুলোতে ইউরোপের সকল গীর্জা থেকে মুসলিমদের আযান ধ্বনি শোনা যাবে। ফলে তারা সিদ্ধান্ত নেয়ে স্পেনের মাটি থেকে মুসলিমদের উচ্ছেদ করার। এতদুদ্দেশ্যে পর্তুগীজ রাণী ইসাবেলা পার্শ্ববর্তী রাজা ফার্ডিন্যান্দের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ এবং উভয়ে খ্রিস্টান বাহিনীর নেতৃত্ব দেয়। মুসলমানদের শক্তি অপ্রতিরোধ্য ছিল। স্পেন থেকে মুসলমানদের উৎখাত করার জন্য খ্রিস্টানরা অনেকবারই চেষ্টা চালিয়েছে, কিন্তু সফল হতে পারেনি। তাই তারা মুসলমানদের এ শক্তির রহস্য জানতে গিয়ে অবগত হল যে, মুসলমানদের আত্মিক শক্তির মূল্য রহস্য হচ্ছে তাক্বওয়া বা আল্লাহভীতি। তারা একমাত্র আল্লাহ ভয় করে, অন্য কাউকে নয়। তারা মূলে আঘাত হেনে মুসলমানদের ঈমানী শক্তি দুর্বল করার জন্য মদ এবং নেশাজাতীয় সামগ্রী স্পেনে রফতানী আরম্ভ করল। তাদের এ কৌশলে ধীরে ধীরে মুসলমানদের ঈমান দুর্বল হতে লাগল। এক সময় পাশ্চাত্যের ক্যাথলিক খ্রিস্টানরা স্পেনের সকল যুবকদের কাবু করে ফেলল।
১৫শ’ শতাব্দীর শেষে স্পেনের মুসলিম শাসক বাদশাহ হাসানকে পরাস্ত করার লক্ষ্যে তারই ছেলে আব্দুল্লাহকে দিয়ে হাসানের বিরুদ্ধে খ্রিস্টানরা বিদ্রোহ করাল। খ্রিস্টানরা তাকে বুঝাল যে, বাবাকে গদিচ্যুত করতে পারলে তোমাকে ক্ষমতায় বসানো হবে। পিতার বিরুদ্ধে আবু আব্দুল্লাহ বিদ্রোহ করলে তিনি ক্ষমতা ছেড়ে পলায়ন করেন। আবু আব্দুলাহ ক্ষমতা গ্রহণ করার পর পরই শুরু হয় স্পেনের মুসলিমদের পতন। কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি তার এ মসনদ। আবু আব্দুল্লাহর দুর্বল নেতৃত্ব, নৈতিক অবস্থান চিন্তা করে রাজা ফার্ডিন্যান্দ ও রাণী ইসাবেলার যৌথ বাহিনী স্পেন আক্রমণ করে বসে। আক্রমণ নিয়ে আবু আব্দুল্লাহ আলোচনার জন্য দরবারে বিশেষ সভার আয়োজন করেন। ফার্ডিন্যান্দ আবু আব্দুল্লাহকে আশ্বাস দেয় যে, তারা যদি বিনা যুদ্ধে আত্মসমর্পনের সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তাদের জীবন রক্ষা করা হবে। দুর্বল রাজা ও তার সভাসদবর্গ অবশেষে নিজেদের জীবন বাঁচাতে অতীতের চুক্তিভঙ্গের রেকর্ড ভুলে গিয়ে ফার্ডিন্যান্দের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। আবু আব্দুল্লাহ সভাসদের অন্যান্য সকলেই খ্রিস্টানদের সন্ধিপত্রে স্বাক্ষর করতে রাজি হলেও, সেনাপতি মূসা এ সন্ধি মানতে রাজি হলেন না। কারণ খ্রিস্টানদের প্রতিজ্ঞা ভঙ্গ ও বিশ্বাসঘাতকতা সম্পর্কে তিনি ভালভাবে অবহিত ছিলেন। রাজা পঞ্চম ফার্ডিন্যান্দের সাথে পর্তুগীজ রাণী ইসাবেলার বিয়ের মাধ্যমে গড়ে ওঠা খ্রিস্টান শক্তির ঐক্য স্পেনে মিটমিট করে জ্বলতে থাকা মুসলিমদের প্রদীপে বাতাসের প্রবল ঝাপটা দিল। ফার্ডিন্যান্দের শক্তির সামনে ছোট ছোট মুসলিম শাসকরা ছিল দুর্বল, বলা যেতে পারে প্রায় শক্তিহীন। মুসলিমদের ধর্মচ্যুত করার পায়তারা চলে ফার্ডিন্যান্দের আমলে। মুসলিমদের আরবী পড়া নিষিদ্ধ ঘোষণা করা হয়। আরবীয় পোশাক পরা ছিল আইন পরিপন্থী। বাধ্য করা হয় মুসলিমদের খ্রিস্টান স্কুলে ভর্তি হতে। এতে যারা খ্রিস্টধর্ম গ্রহণ করত, তাদের জন্য ছিল বিভিন্ন সুযোগ সুবিধা। মুসলিমদের জন্য বিশেষ পোশাক ছিল, যা দেখে যত্রতত্র তাদের অপদস্ত করা হত। ফার্ডিন্যান্দ ও ইসাবেলার বিয়ের পর দুজনে সম্মিলিতভাবে মুসলিম নিধনে নেতৃত্ব দেয়। সম্মিলিত খ্রিস্টান বাহিনী হাজার হাজার মুসলিম নারী-পুরুষকে হত্যা করে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে উল্লাস করতে করতে ছুটে আসে রাজধানী গ্রানাডায়। সম্মুখ যুদ্ধে মুসলিমদের কখনও পরাজিত করতে পারেনি বলে চতুর ফার্ডিন্যান্দ পা বাড়ায় ভিন্ন পথে। তার নির্দেশে আশপাশের শস্যখামার জ্বালিয়ে দেয়া হয়। আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয় শহরের খাদ্য সরবরাহের প্রধান কেন্দ্র ভেগা উপত্যকা। অচিরেই দুর্ভিক্ষ নেমে আসে শহরে। এভাবে একের পর এক স্পেনের অধিকাংশ এলাকা খ্রিস্টানদের দখলে চলে যায়। অনেক আগেই তারা মুসলিমদের হাত থেকে কর্ডোভাসহ অনেক অঞ্চল দখল করে নিয়েছিল। বাকি ছিল গ্রানাডা। মুসলিম সেনাপতি মূসা আত্মসমর্পণের চেয়ে সম্মুখ সমরে যুদ্ধ করে প্রাণ বিসর্জন দেয়াকেই অধিক সম্মানজনক মনে করেছিলেন। আবু আব্দুল্লাহ খ্রিস্টানদের কাছে আত্মসমর্পণ করে প্রাণে রক্ষা পেতে পারেন বলে যে ধারণা করেছিলেন, শিগগিরই তা মিথ্যায় পর্যবসিত হয়। প্রতিশ্রুতি ভঙ্গ করে ফার্ডিন্যান্দ বাহিনী শহর অবরোধ করে রাখে। বিচ্ছিন্নভাবে যুদ্ধ চালিয়ে যান কিছু মুসলিম। মুসলিম বাহিনীর শেষ আশ্রয়স্থল ছিল রাজধানী গ্রানাডা। ফার্ডিন্যান্দ বাহিনীও গ্রানাডার দ্বারপ্রান্তে এসে পৌঁছে যায়। ১৪৯১ সালের ২৪ নভেম্বর সহজেই ফার্ডিন্যান্দ গ্রানাডার রাজপথসহ সমগ্র শহর দখল করে নেয়। শুরু করে নৃশংস ও বর্বর হত্যাযজ্ঞ, লুণ্ঠন ও ধর্ষণ। অত্যাচার-নির্যাতনের মাত্রা বেড়ে গেলে অনেক মুসলিম স্থানে স্থানে বিদ্রোহ করে। বিদ্রোহী এসব লোকজনকে হত্যা করা হয়। এক পর্যায়ে রাজা ফার্ডিন্যান্দ ও ইসাবেলার বাহিনীর পক্ষ থেকে একটি ঘোষণাপত্র প্রচার করা হয় যে, মুসলিমগণ যদি শহরের প্রবেশদ্বার উন্মুক্ত করে দিয়ে এবং নিরস্ত্র হয়ে গ্রানাডার মসজিদগুলোতে আশ্রয় নেয়, তবে তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। আর যারা খ্রিস্টান জাহাজগুলোতে আশ্রয় নেবে, তাদের অন্যান্য মুসলিম রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হবে। অন্যথা আমাদের হাতে তোমাদের প্রাণ হারাতে হবে। অসহায় মুসলিমগণ আল্লাহর উপর ভরসা করার কথা ভুলে গিয়ে ভীতসন্ত্রস্ত হয়ে যুদ্ধ বন্ধ করে দেয়।
সেদিন ছিল ১৪৯২ খ্রিস্টাব্দের ১লা এপ্রিল মোতাবেক ৮৯৭ হিজরীর ১২ রবিউল আউয়াল। দুর্ভাগ্যতাড়িত গ্রানাডাবাসী অসহায় নারী ও মাছুম বাচ্চাদের করুণ মুখের দিকে তাকিয়ে খ্রিস্টানদের আশ্বাসে বিশ্বাস করে খুলে দেয় শহরের প্রধান ফটক। সরল বিশ্বাসে, ইচ্ছায়-অনিচ্ছায় সেদিন হাজার হাজার মুসলিম নর-নারী, বৃদ্ধ-শিশু সবাইকে নিয়ে আশ্রয় নেয় আল্লাহর ঘর পবিত্র মসজিদে। অনেকে আরোহণ করে জাহাজে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মিথ্যাবাদী প্রতারক কুখ্যাত ফার্দিন্যান্দ ইসাবেলার খ্রিস্টান বাহিনী শহরে প্রবেশ করে মুসলিমরদেরকে মসজিদের ভেতর আটকে রেখে প্রতিটি মসজিদে তালা লাগিয়ে দেয়। তারা তখনও জানত না যে, তারা মুসলিম ইতিহাসের এক নিষ্ঠুর ইতিহাসে পরিণত হতে যাচ্ছে।
এরপর রাতের আঁধারে একযোগে শহরের সমস্ত মসজিদের চারিপার্শ্বে আগুন লাগিয়ে মসজিদে আশ্রয় গ্রহণকারী নিরস্ত্র হাজার হাজার নিরপরাধ মুসলিম শিশু-বৃদ্ধ নর-নারীকে নৃশংসভাবে পুড়িয়ে বর্বর উল্লাসে মেতে ওঠে। লক্ষ লক্ষ নারী-পুরুষ-শিশু অসহায় আর্তনাদ করতে করতে জীবন্ত দগ্ধ হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারায় মসজিদের ভেতর। প্রজ্জ্বলিত অগ্নিশিখায় দগ্ধ অসহায় মুসলিমদের আর্তচিৎকার যখন গ্রানাডার আকাশ-বাতাস ভারী ও শোকাতুর করে তুলল, তখন ফার্ডিন্যান্দ ও রাণী ইসাবেলা আনন্দে আত্মহারা হয়ে হেসে বলতে লাগল, হায় মুসলিম! হায় (April Fool) এপ্রিলের বোকা। শত্রুর আশ্বাসে কেউ বিশ্বাস করে?
দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন, নারী-পুরুষের আর্তচিৎকার আর ফার্ডিন্যান্দ-ইসাবেলার শয়তানী হাসি একাকার হয়ে যায়। ওদিকে জাহাজে আরোহণকারী মুসলিমদের জাহাজ ডুবিয়ে হত্যার মাধ্যমেও খ্রিস্টানরা বিশ্বাসঘাতকতার পরিচয় দেয়। জীবিতদেরকে জোরপূর্বক খ্রিস্টান বানায়।
৭১২ খ্রিস্টাব্দে এক মুসলিম সেনাপতি মূসা যে রাজ্যের পত্তন করেন। ৭৮০ বছর পরে ১৪৯২ সালে ঐ নামের আরেক সেনাপতির হাতে একই রাজ্যের পতন ঘটে। এ হৃদয়বিদারক ও করুণ ঘটনার মাধ্যমেই নিভে গেল মিটমিট করে জ্বলতে থাকা মুসলিম রাষ্ট্রশক্তির প্রদীপের শেষ আলো। মুসলিমদের বোকা বানিয়ে মুসলিম ইতিহাসের এক রক্তাক্ত জঘন্য উৎসবে মেতেছিল খ্রিস্টানরা, আর এখনও সে ধারাবাহিকতা চলছে সারা বিশ্বে। একদিন যে কর্ডোভা ও গ্রানাডার মসজিদগুলো থেকে পাঁচ ওয়াক্ত আযান ধ্বনিত হত, আন্দোলিত হত স্পেনের মুসলিমদের হৃদয়, আজ সেখানে দাঁড়িয়ে আছে সব গীর্জার স্তম্ভ। যে কোন মুসলিম স্পেনের বিমানবন্দরে সালাত আদায়ের জন্য দাঁড়ালে অন্যরা চেয়ে থাকে, কী করছে এই লোক? আহ কী অসহ্য দৃশ্য! মুসলিম শাসকদের মাঝে অর্থের লোভ, ভোগ-বিলাসিতা ও বিজাতীয় আচার-আচরণসহ সব ধরনের নৈতিক অধঃপতন দেখা দেয়। অসহায় নারী-পুরুষ আর শিশুদের আর্তচিৎকারে ঐদিন আকাশ বাতাস ভারি হয়ে উঠেছিল। মুসলমানদের দুর্দশা দেখে জালিম, নরপিচাশ, প্রতারক রাজা ফার্ডিন্যান্ড তার স্ত্রী ইসাবেলাকে জড়িয়ে ধরে আনন্দ উল্লাসে বলে উঠে, Oh Muslim! How fool you are. হায় মুসলমান! তোমরা কত বোকা।
সে দিনটি ছিল এপ্রিল মাসের ১ তারিখ। সেই থেকে মুসলমানদেরকে উপহাস করার জন্য খ্রিস্টানরা প্রতি বছর ১ এপ্রিলকে অত্যন্ত জাক-জমকের সাথে এপ্রিল ফুল বা এপ্রিলের বোকা উৎসবের দিন হিসেবে পালন করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এপ্রিলের এ দিনে লক্ষ লক্ষ মুসলমান ভাই-বোনেরা নির্মমভাবে প্রাণ হারিয়েছিল। আজ হতে প্রায় সাড়ে পাঁচশ বছর আগে সেই যে স্পেনের রাজধানীতে এক ট্রাজেডির মধ্য দিয়ে ইউরোপীয় মুসলিমদের পতন হয়, তা কেবল একটি ঘটনামাত্র নয়, বরং হাজার ঘটনার জন্মদাতা। এরই পথ ধরে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে বিদ্বেষী খ্রিস্টান-ইহুদীগণ। পরপর তিনটি ক্রুসেডের পর মুসলিম দুনিয়া মূলতঃ অষ্টাদশ শতাব্দীতে এসে ইউরোপের ঔপনিবেশিক শক্তিতে পরিণত হয়। ফলে পরাজিত মুসলিমগণ বিজয়ীদের সাংস্কৃতিক-অর্থনৈতিক গোলামে পরিণত হয়। আজ মুসলমানের সন্তানরা খ্রিস্টানদের অনুসরণে সে দিনটিকে হাসি-খুশির দিন হিসেবে পালন করে থাকে। এপ্রিলের এই নির্মম ও হৃদয় বিদারক ইতিহাস জানার পরও কোন মুসলমান এই দিনকে হাসি খুশির দিন হিসাবে উদযাপন করতে পারে না। এপ্রিল ফুলের এই ইতিহাস আমরা সকল মুসলমান ভাইকে জানিয়ে দেই, যাতে আর কোন মুসলমান এই দিনকে আনন্দ ফুর্তি হিসাবে পালন না করে। আসুন আমরা সকলে মিলে এই দিনটিকে ঐতিহাসিক ঘৃণ্য এবং কালো দিবস হিসাবে পালন করি।
আল্লাহ পাক সকল মুসলমানদেরকে এ ব্যাপারে সঠিক জ্ঞান দান করুন।
আমীন ।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




