somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ Hachi: A Dog's Tale... অশ্রুর বাঁধ ভেঙ্গে দেয়া একটি মুভি...

০৯ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছু মুভি দেখে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে, কিছুতেই নিজেকে ধরে রাখা যায় না। হৃদয়কে নাড়া দেয়া, অশ্রুর বাঁধ ভেঙ্গে দেয়া এইরকম অসাধারণ একটি মুভি হল Hachi। সত্যি বলছি, মুভিটা দেখার শেষে কিছুতেই চোখের পানি ধরে রাখতে পারি নি। দেখার পর মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো। প্রকৃত নিঃস্বার্থ ভালবাসা আসলেই কি, এই মুভিটা দেখার পরে এই প্রশ্নের উত্তর আপনাকে আর খুঁজতে হবে না। মুভির কাহিনী সংক্ষেপঃ প্রফেসর পার্কার নামে মধ্য বয়স্ক এক ভদ্রলোক ট্রেন স্টেশনে একটি ছোট কুকুরের বাচ্চা খুঁজে পায়। বাচ্চাটিকে বাঁচানোর জন্য এবং এর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রফেসর ওকে বাসায় আনে। কুকুরটিকে নিতে কেউ আর আসে না। কুকুরটি তাদের পরিবারের সাথেই থাকতে শুরু করে। পরিবারের একজন সংগী হয়ে উঠে সে। মিশে যায় সুখ-দু:খের নানা ঘটনার সাথে।
জাপানের সত্য একটি ঘটনা অবলম্বনে এই মুভিটি তৈরি হয় ২০০৯সালে। ১৯২৫ সালে জাপানের প্রকৃত সেই ঘটনায়, টোকিও ইউনিভার্সিটির একজন প্রফেসর ডঃ হিদসাবিউরো ইউনোর একটি পোষা কুকুর ছিল, যার নাম ছিল হাচিকো। প্রফেসরের জীবনকালে, প্রতিদিন এই হাচিকো রেল স্টেশনে তাঁর মাস্টার, তাঁর প্রভু প্রফেসরের জন্য অপেক্ষা করতো। হাচিকোর অপেক্ষা এবং স্টেশনে তাঁর প্রভুর সাথে মিলিত হওয়া একটা ডেইলি রুটিন হয়ে উঠেছিলো দুজনের জন্য। ১৯২৪-১৯২৫ পুরো সময়টা এই প্রভুভক্ত কুকুর দিনের শেষে স্টেশনে তার মনিবের সাথে মিলিত হত, যার জন্য সারাটা দিন সে এই স্টেশনে অপেক্ষা করতো। ১৯২৫ এ সেরেব্রাল হেমরেজে এই প্রফেসরের মৃত্যু হলে তার কখনই আর আসা হয়না এই স্টেশনে! বেচারা হাচিকো, যে জানতে পারে নি তার মনিবের মৃত্যুর কথা! পরদিন থেকে হাচিকো প্রতিদিন অপেক্ষা করতো তার মনিবের জন্য, কখন এসে মনিব তার, কোলে তুলে তাকে একটু আদর করবে, জড়িয়ে ধরবে আর কখন সে মনিবকে একটু দেখতে পাবে! একদিন দুদিন নয়, সুদীর্ঘ নয় টি বছর এই অবলা, বাকশক্তি হীন কুকুরটি অপেক্ষা করেছে তার মনিবের জন্য! একথা খুব সত্যি এই অবলা জীবটির, এই বাকশক্তি হীন কুকুরটির তার মনিবের প্রতি যে নিঃস্বার্থ ভালবাসা, আর সুদীর্ঘ অপেক্ষা, কোনো মানুষের মধ্যে তা এ যুগে খুঁজতে যাওয়া নিতান্তই বোকামি। কুকুর হয়েও যদি হাচিকো পারে এরকম ভালবাসতে, তার ভালবাসার মনিব, তার প্রভুর জন্য দীর্ঘ দিন অপেক্ষা করতে; মানুষ হয়ে আমরা কি পারি না অন্য মানুষদেরকে এভাবে নিঃস্বার্থভাবে ভালবাসতে? যারা এখনও দেখেননি তাদের বলছি, দেখে ফেলুন এই অসামান্য মুভিটি, একটু হলেও আপনার ভেতর থেকে একটা ভালো মানুষ বের করে আনবে এই মুভিটি !
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×