এ বছরের জুলাই মাস থেকে দুইটা নতুন টিউশনি শুরু করি। একটা ইন্টারমেডিয়েট ফার্স্ট ইয়ার আর একটা সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার এর যে ছেলেকে পড়াতাম, এইটা হইল খাঁটি একটা গাধা। গাধার কোনো ক্যাটেগরি করা হলে এইটা হবে পয়লা নাম্বার গাধা। মাথার মধ্যে কিচ্ছু নাই এইটার। আমার একটা আদর্শ হল যেহেতু টাকার বিনিময়ে পড়াই তাই টাকাটা তো হালাল হওয়া চাই, এজন্য অনেক যত্ন করে পড়াই। যার মাধ্যমে টিউশনি পেয়েছিলাম উনি বলেছিলেন যে টাকা একটু দেরীতে দিবে। বলেছিলাম সমস্যা নাই। প্রথম মাসের সম্মানী পেয়েছি দ্বিতীয় মাসের শেষে। ভেবেছি দ্বিতীয় মাসেরটা পাব তৃতীয় মাসে। কিন্তু না, টাকা দেয়ার কোনো নাম গন্ধ নাই। এই মাস অর্থাৎ অক্টোবরে এসে আজ, মাসে যা দেয়ার কথা তার অর্ধেক ধরিয়ে দিয়ে বলল বাবা বোঝোই তো টাকা পয়সার টানাটানি। তাই তোমার আর আসার দরকার নাই। পুরা একমাসের টাকা তো নাই তার ওপর একমাসের অর্ধেক টাকা কম দিল। আমি টাকা পয়সার ব্যাপারে বরাবরই ভীষণ লাজুক, তাই কখনই নিজে থেকে টাকা চাইনা। যা দেয় নিয়ে নেই। আমার সাথে এত বড় প্রতারণা করল কিছুই বলতে পারিনি। ওদের একরাশ ঘৃণা ছাড়া আমার আর কিছুই দেয়ার ছিলনা। অনেক বেশিই কষ্ট পেয়েছি। আমাকে টাকা কম দিল বটে, প্রতারণা করল বটে, কিন্তু আমি মানি আল্লাহতায়ালার দরবারে এর বিচার ঠিকই হবে।
আলোচিত ব্লগ
২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন
অভ্যাস বিষয়ে
অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?
আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।
আসলে ব্যাপারটা একটু অন্যরকম।
আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৭

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন
যাপিত জীবন.....

১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।