শিল্পাচার্য্য জয়নুল আবেদিন
১৭ ই জুন, ২০১১ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিল্পাচার্য্য জয়নুল আবেদিন
১৯১৪ সালের ২৯ ডিসেম্বর তিনি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। শৈশবেই ব্রহ্মপুত্র নদ ও উন্মুক্ত প্রকৃতির আহ্বানে তিনি ব্যাকুল থাকতেন। ব্রহ্মপুত্র নদের স্মৃতিবিজড়িত বহু ঘটনা তার শিল্পীসত্তায় প্রভাব ফেলে।অসাধারণ প্রতিভাধর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রকর জয়নুল আবেদিন ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় ইন্তেকাল করেন। বাংলাদেশে আধুনিক শিল্পধারার বিকাশ মূলত তার হাত ধরেই ঘটে। এই লক্ষ্যে ১৯৪৮ সালে তিনি গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্রাফট (বর্তমানে ইনস্টিটিউট অব ফাইন আর্টস) প্রতিষ্ঠা করেন। এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষও তিনি ছিলেন। শিল্পক্ষেত্রে দূরদৃষ্টিসম্পন্ন অবদানের জন্য তিনি শিল্পাচার্য হিসেবে খ্যাত।
১৯৩৩ সালে তিনি কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলে ভর্তি হন। এখানে তিনি ৫ বছর ইউরোপীয় ধাঁচের চিত্রাঙ্কন পদ্ধতি শেখেন। ১৯৩৮ সালে তিনি আর্ট স্কুলের ফ্যাকাল্টিতে যোগ দেন। ১৯৩৮ সালে অলইন্ডিয়া এক্সিবিশনে অংশ নিয়ে তিনি স্বর্ণপদক লাভ করেন। এই স্বীকৃতির পর তিনি আর পেছন ফিরে তাকাননি। একই সঙ্গে তিনি নিজস্ব ধারাও আবিষ্কার করেন। জয়নুলের কাছে প্রাচ্যের অঙ্কনধারা অতিমাত্রায় রীতিনির্ভর ও অপরিবর্তনশীল মনে হয়েছে। এতে তিনি সন্তুষ্ট হতে পারেননি। সব মিলিয়ে তিনি রিয়ালিজমের প্রতি আকৃষ্ট হন। ১৯৪৩ সালে তার অঙ্কিত দুর্ভিক্ষের চিত্রগুলো তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। আবহমান বাংলার চিত্র তিনি শিল্পকর্মে যেভাবে তুলে ধরেছেন তা অদ্বিতীয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন