রানী ভিক্টোরিয়া
২০ শে জুন, ২০১১ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং ভারতবর্ষের মহারানী ভিক্টোরিয়া ১৮১৯ খ্রিস্টাব্দের ২৪ মে লন্ডনের কেনসিংটন প্যালেসে জন্মগ্রহণ করেন। ১৮৩৭-১৯০১ সাল পর্যন্ত তিনি এ অঞ্চলের রানী ছিলেন। তিনি ছিলেন ডিউক অব কেন্ট প্রিন্স এডওয়ার্ডের একমাত্র সন্তান। আট বছর বয়সে তিনি পিতৃহারা হন। রাজা তৃতীয় জর্জ তার পিতামহ। ১৮৩০ সালে রাজা চতুর্থ জর্জের মৃত্যুর পর তার ভাই চতুর্থ উইলিয়াম স্থলাভিষিক্ত হন। কিন্তু উইলিয়ামের কোনো সন্তান না থাকায় ভিক্টোরিয়া তার উত্তরাধিকারী মনোনীত হন। চাচা চতুর্থ জর্জ তার নাম রেখেছিলেন আলেকজান্দ্রিয়া ভিক্টোরিয়া।
১৮৪০ সালে চাচাতো ভাই প্রিন্স আলবার্টের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। তাদের ঘরে ৯ সন্তানের জন্ম হয়। তার নাতি-নাতনী ছিল ৪২ জন। এজন্য তাকে ইউরোপের দাদিও বলা হতো। অসম্ভব ব্যক্তিত্বসম্পন্ন বিদূষী এই রমণী আলবার্টের মৃত্যুর পর আর বিয়ে করেননি। তার ৬৩ বছর ৭ মাসব্যাপী শাসনামল ছিল যে কোনো ব্রিটিশ রাজার চেয়ে দীর্ঘতর। পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘ সময় আর কোনো রমণীই রানীর ভূমিকায় ছিলেন না। তার আমল ভিক্টোরিয়ান এরা হিসেবে স্বীকৃত। ১৮৫৭ সালে মহাবিদ্রোহের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয়ে যায়। ফলে ভিক্টোরিয়ার আমলে ভারতবর্ষ রানীর শাসনে চলে যায়। ১৯০১ সালের ২২ জানুয়ারি তিনি অসবর্ন হাউসে পরলোকগমন করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন