আমি তোরে পারিনি ভুলতে, পারিনি তোর বেধে দেয়া বন্ধু-তাগার বাধন খুলতে,
আমি পারিনি, তোর হাসি আনন্দের স্মৃতিগুলো ছুড়ে ফেলতে, আমি পারিনি, পারিনি,
পারা হয়নি আমার দ্বারা, ভাবতে বন্ধুত্ব, তোকে ছাড়া। তোর লেখাগুলো আমার নয়নে
নির্বাচনী ব্যানারের মত আছে ছেয়ে, হাট-বাজার, দেয়াল বেয়ে, রাস্তা, স্কুলের/কলেজের ফটকে ফটকে
তোর সেই মুখের ছবি চারদিকে আছে ভরে, ধরে আছে আবেগের সকল শাখে লটকে লটকে।
আমি পারিনি, তোকে ভুলতে, পারিনি তোর উপেক্ষার জলে, স্বার্থের দলে, তোর পায়ে পায়ে চলতে
আমি ছিলান না স্বার্থে, তাই তো আমি ছিলাম ব্যর্থে, আমি পারিনি
পারিনি তোর মদের পেয়ালে উচ্ছাস সুরা মিলিয়ে আধুনিকতায় গলতে,
আমি পারিনি, আমি ছিলাম ব্যর্থে, কিন্তু বিশ্বাস কর আমি ছিলাম প্রাচীনতার প্রেম স্বার্থে । হয়তো
তুই ছিলি তোর পানে, তোর নিজস্ব গানে, কিন্তু তোর কোন মান ছিল না আমার অভিমানে
তুই কখনও রাখিসনি কান, আমার গোপন শব্দ ঝংকারে, শুনিসনি আমার শেকড় থেকে ভেসে ওঠা গান, কিন্তু
আমার প্রানে, আমার বাসনার সব সন্তানে ছিল তোর সঞ্চার,
তোর নামে ছিল আমার ভালবাসর অহংকার আমার গোপন শব্দ ঝংকার।
আমি পারিনি তোকে শোনাতে সে আয়োজন, এ ছিল আমারই বিয়োজন,
আমার সংকলন হতে আমার করা হিসেবেই, উত্তরের বিনা ফল বিসর্জন। কিন্তু
আমি করেছিলাম চেষ্টা, তুই এসে দেখে যা, দেখে যা এখনও তোর চরণ স্পর্শে হেতু এ হৃদয়ে সেকি তেষ্টা,
সেকি অপেক্ষা? আমার চাহিদা গুলো, স্বপ্ন গুলোর তোর নাগালে সেকি প্রচেষ্ঠা।
আমি তোরে পারিনি ভুলতে, তোর বেধে দেয়া বাধন খুলতে। পারিনি,
আমি পারিনি তোর হাসি মাখা স্মৃতি ছুড়ে ফেলতে। আমি ছিলাম ব্যর্থ, লাচার। কিন্তু
বিশ্বাস আমার বন্ধত্বে কমতি ছিল না দাড়ি কমার, সেমিকোলনের হাইফেনের
আমার শব্দ কৃপণতা ছিল না, স্বচ্ছতায় ছিল না জৃর্ণতা, যদিও ভালবাসায় ছিল পূর্ণতা কিন্তু
তুই পারিসনি হৃদয়ের খরস্রোতা মোহে দুলতে, স্বপ্নর সকল বাগ-কানন ঝাকে সুগন্ধার মত ঝুলতে
আমিও পারিনি, পারিনি, তোমার বেধে দেয়া সেই বাধন এখনও খুলতে। তোরে ভূলতে।
করেছি চেষ্টা, মুছতে তেষ্টা যা ছিল তোর তরে যা ছিল কুয়াশা ঘেরা কষ্ট, বিরান ভোরে
আমি পারিনি, পারা হয়নি আমার দ্বারা, ভাবতে নিজেকে তোকে ছাড়া।
তই ছিলি আমার বিন্দু বিন্দুতে, চাওয়া-পাওয়ার সিন্ধুতে
তোর স্বপ্নে আমার স্বপ্ন ছিল, তোর দৃর্ষ্টিতে আমার দৃর্ষ্টি ছিল অন্ধতে
যদিও এত আক্ষেপ, কবিতা, তবুও তুই আছিস, থাকবি, আমার বন্ধুত্বে, অমরত্বে, চিরত্বে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


