যে মাহফিলে আমি দাগী তোর প্রেমে
সে মাহফিলে আমায় কেন ডাকিস ।
যে বেদনায় জর্জরিত আমার প্রেম
সে প্রেমে আবার কেন ডাকিস।
আবেগের রাহে ফুলের চাহে
যে কাঁটা সহেছি হেটে শিশির ঘাসে
সে বাগে রক্তাক্ত আমার স্বপ্ন লাশে
সে রাহের বাগে আমায় কেন ডাকিস।
যে বিশ্বাসে অবিশ্বাসী আমার প্রেম
সে বিশ্বাসে কেন ডাকিস।
যে অভিশাপে দগ্ধ এ মন
সে অনল অভিশাপে কেন ডাকিস।
সুখেই আছি পোড়া ক্ষত নিয়ে বুকে
যে তীর বিধেছে সুখ শিকারে
সে সুখের শিকারে আবার কেন ডাকিস।
ফুল চাদঁরে ঢাকলাম যে আবরু , আজ বদনাম সেই আবরু লূটার
যে জিয়ারতে আমি বদনাম তোর প্রেমে, সে মাজারে আর কেন ডাকিস।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




