somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সাবেক সভাপতি।৯০ এর দশকে কমিউনিস্ট আন্দোলনের একজন সক্রিয় কর্মী।বর্তমানে তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলার সংগঠক হিসাবে দায়িত্ব পালন করছেন।

আমার পরিসংখ্যান

ফজলুল কবির
quote icon
ট্রেড ইউনিয়ন সংগঠক
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

পোশাক খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রের

লিখেছেন ফজলুল কবির, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫

পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে বাংলাদেশের গড় পারিবারিক সদস্য সংখ্যা ৪ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস সহ শ্রমিকদের জীবন মান ও অধিকার সংক্রান্ত বিষয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান সমূহের গবেষণার তথ্যমতে ৪ সদস্য বিশিষ্ট একটি পরিবারের ন্যূনতম মাসিক খরচ ১৬ হাজার টাকা। এই তথ্যের উপর ভিত্তি করে জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

মজুরি বৃদ্ধি কি রহিমাদের জন্য কাল হল.................?

লিখেছেন ফজলুল কবির, ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৮

রহিমা বেগম, আইডি নং – ২৩২৬, পদবী – অপারেটর, চট্টগ্রামস্থ কর্ণফুলি ইপিজেডে একটি পোশাক কারখানায় ২৮/১০/২০১২ ইং তারিখ হতে কর্মরত আছে। দীর্ঘ ৬ বছরের অধিক সময় চাকুরিকালে তার বিরুদ্ধে কখনো উৎপাদন সংক্রান্ত বিষয়ে বা তার যোগ্যতা ও দক্ষতা নিয়ে কোন প্রশ্ন কর্তৃপক্ষের পক্ষ থেকে উত্থাপিত হয়নি। কিন্তু বিগত ডিসেম্বর ‘২০১৮... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৭৪ বার পঠিত     like!

শ্রমিকের সুরক্ষায় নির্বাচনী অঙ্গীকার চাই

লিখেছেন ফজলুল কবির, ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সমাগত। নির্বাচনে বিজয়ী দল সরকার গঠন করবে। তাদের উপর অর্পিত হবে আগামী ৫ বছর রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব। কিন্তু বিজয়ী দল কিভাবে দেশ পরিচালনা করবে তা তাদের নির্বাচনী ইশতেহারে ধারণা পাওয়া যায়। উন্নত বিশ্বে ভোটাররা ইশতেহার বা কর্মসূচী দেখে সিদ্ধান্ত নিয়ে থাকে। আমাদের দেশের মানুষও আগের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     like!

নির্বাচনী ইশতেহারে শ্রমিক স্বার্থ বিবেচনা প্রসঙ্গে

লিখেছেন ফজলুল কবির, ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্র ও সরকার তার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শ্রমিকদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করবে এমন ধারণা ছিল সবার। এর মধ্যে শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ দু’টি ঘটনা ঘটে গেছে। প্রথমত পোশাক শিল্প খাতে কর্মরত প্রায় চল্লিশ লক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি ঘোষিত হয়েছে।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম আইন সংশোধনী প্রসঙ্গে

লিখেছেন ফজলুল কবির, ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

সম্প্রতি বাংলাদেশ শ্রম আইনের ৪১টি ধারা সংশোধন করে তা বিগত ২৫ অক্টোবর ২০১৮ তারিখে জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় উত্তাপিত হওয়ার ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে খুব দ্রুততম সময়ে তা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। পরিসংখ্যান ব্যুরোর ২০১৩ সনের হিসাব মতে বাংলাদেশে শ্রমিক সংখ্যা প্রায় ৬ কোটি ৭ লক্ষ। এই... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!

পাদুকা শিল্প রক্ষায় করনীয়

লিখেছেন ফজলুল কবির, ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৭

পাদুকা শিল্পের পথচলা শুরু সত্তরের দশক থেকেই। চট্টগ্রামের মাদারবাড়ি, পশ্চিম মাদারবাড়ি, অক্সিজেন ও কর্নেলহাটে পুরাতন ঢাকার সিদ্দিকবাজার, বংশাল, কামরাঙ্গিচর পাদুকা কারখানা গড়ে উঠে। অধিকাংশ কারখানাই আকারে খুবই ছোট। এই সমস্ত কারখানার মালিকদেরকে মালিক না বলে স্বনিয়োজিত শ্রমিক বললে যথার্থ হবে। ঢাকা এবং চট্টগ্রামে মিলে প্রায় ত্রিশ হাজার শ্রমিক এখানে কর্মরত... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩০৬ বার পঠিত     like!

পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি পূণর্বিবেচনা প্রসঙ্গে

লিখেছেন ফজলুল কবির, ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৭

গত জানুয়ারী মাসে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পূনর্মূল্যায়নের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠিত হওয়ার পর থেকে এই খাতে কর্মরত প্রায় চল্লিশ লক্ষ শ্রমিক একটি গ্রহণযোগ্য ও ন্যায় সংগত মজুরি ঘোষণার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছিল। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর তত্ত্বাবধানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক অধ্যাপক জাকিরের এক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

আব্বু তুমি কান্না করতেছ যে?

লিখেছেন ফজলুল কবির, ০৩ রা জুন, ২০১৮ রাত ১:২৮

মেয়ে ফোন করেছে। বাবা ইতিমধ্যে বুঝে গেছে আর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যুঘন্টা বাজবে। অসহায় বাবা কান্না ছাড়া কিবা করতে পারে। কিছুক্ষণ পর ঘাটকের বুলেট একরামের বুক ঝাঁঝরা করে দিল। অপর প্রান্তে মেয়ে এবং স্ত্রী’র আর্তনাদ............। না! যতবার চেষ্টা করেছি বুকটা কেঁপে উঠেছে। আমি শুনতে পারিনি অডিওটা। আমার ভাবতে কষ্ট হয়।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৮৮ বার পঠিত     like!

নিরাপদ মাতৃত্ব দিবস ও নারী শ্রমিক

লিখেছেন ফজলুল কবির, ২৮ শে মে, ২০১৮ সকাল ৮:২৯

২৮ মে, নিরাপদ মাতৃত্ব দিবস। বিশ্বব্যাপী ১৯৮৭ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে তবে বাংলাদেশে পালিত হচ্ছে ১৯৯৭ সাল থেকে। মূলত নিরাপদ মাতৃত্বকে নারীর অধিকার হিসাবে স্বীকৃতি দেয়া এবং গর্ভকালীন সময় হতে সন্তান প্রসব ও প্রসব পরবর্তী সময়ে নবজাতক ও মায়ের নিরাপত্তা বিধান করাই এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। নিরাপদ মাতৃত্ব... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

একদিন সত্যের ভোর আসবেই

লিখেছেন ফজলুল কবির, ২৩ শে মে, ২০১৮ রাত ৮:৫৫

কামাল উদ্দিন ৮ বছর বয়সেই মা হারায়। মা মারা যেতেই মাথার উপর থেকে ছায়াটুকুন যেন সরে গেল। শুরু হল তার জীবন সংগ্রাম। বেঁচে থাকার জন্য চাকুরী নেয় হোটেলে গ্লাস বয় হিসাবে। গ্লাস বয় কামালের ভাগ্যে নিয়মিত খাবার না জুটলেও চড় থাপ্পর ঠিকই জুটতো। সকালে ১টা রুটি আধা কাপ চা, দুপুরে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৭০৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ