somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরগাছাদের গল্প

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন জন্ম হলাম ওই বছর আমার আম্মু এমএ পরীক্ষা দেবেন।আম্মু সংসারের কাজ সামলানো আর দুই বাচ্চার দেখাশুনার পর আর সময় পান না।ঐ সময় আমার মামা রাস্তায় একটা সাত-আট বছরের মেয়েকে উদ্দেশ্যবিহীনভাবে ঘুড়ে বেড়াতে দেখে তাকে আমাদের বাসায় নিয়ে আসলেন।মেয়েটার নাম মর্জিনা।মেয়েটা নিজের নাম ছাড়া আর কোনো তথ্যই দিতে পারছে না।আম্মু আব্বু কিছুতেই ঐ অপরিচিত মেয়েকে ঘরে রাখবেন না।আবার ফেলে দিতেও পারছেন না।আব্বু খুব চেষ্টা করলেন মেয়েটার বাবা-মার কাছে মেয়েটাকে পৌছে দিতে।কিন্তু পারলেন না।সেই থেকে মর্জিনা আপু আমাদের সাথেই থাকতে শুরু করল।কিন্তু মর্জিনা আপু এতই ছোট ছিল যে সে কোনো কাজই করতে পারত না।তার মাত্র তিনটা কাজ ছিল।ছাদ থেকে কাপড় নিয়ে আসা,ছোট একটা কলসে করে পানি এনে বড় কলসটা ভরা,আর আমার সাথে খেলা-ধুলা করা।কিছুদিন পর মর্জিনা আপুকে স্কুলে ভর্তি করিয়ে দেয়া হল।মর্জিনা আপু সেই থেকে আমাদের পরিবারেরই একজন হয়ে উঠল।আব্বু-আম্মু আমাকে আর ভাইয়াকে শিখিয়ে দিলেন যাতে বাইরের কারো কাছে আমরা মর্জিনা আপুকে বোন বলে পরিচয় দেই।সব মিলিয়ে মর্জিনা আপু ছিল এক সময়ে আমার সবচেয়ে কাছের মানুষ।আম্মু তার নিজের পড়ালেখা আর ভাইয়াকে পড়ানো নিয়ে এত ব্যস্ত থাকতো যে আমাকে পুরোটা সময় মর্জিনা আপুর কাছে থাকতে হত।এর ভিতরে আব্বু প্রতিনিয়ত মর্জিনা আপুর মা-বাবাকে খোজ করতেন।একটা সময় আব্বু সফল হলেন।বরিশালের একটা প্রত্যন্ত গ্রামে মর্জিনা আপুর মায়ের সন্ধান পাওয়া গেল।তখন আমার বয়স সাত বছর।আপু আমাকে ছেড়ে তার মায়ের কাছে চলে গেল।আপু যখন চলে গেল,তখন আমি আর আম্মু খুব কান্না করলাম।আব্বু চুপ করে বসে রইলেন।তার বছর কয়েকপর আপুর বিয়ে হয়ে গেল।কিন্তু আপুর সাথে এখনও আমাদের যোগাযোগ হয়।যে কোনো উৎসবে আপু আমাদের বাসায় চলে আসে।
মর্জিনা আপুর সাথে খুব ভাল সম্পর্ক থাকার কারণেই কিনা কে জানে,এরপরে আমাদের বাসায় যতজনকে কাজে সাহায্য করার জন্য রাখা হল,তাদের সবার সাথেই আমার চমৎকার সম্পর্ক গড়ে উঠল।মর্জিনা আপুর পর আসল সাহানা।আমার থেকে চার-পাচ বছরের বড়।কিন্তু দেখতে আমার থেকেও ওকে ছোটো লাগত।আমাদের বাসায় ও প্রায় সাত বছর ছিল।সে আবার বেশ পাকনা কিসিমের মানুষ।দেশের সব পাকনামি তার জানা ছিল।আমাকেও পাকনা বানানোর জন্য তার চেষ্টার কোনো অন্ত ছিল না।কিন্তু সত্যি বলতে আমার মাথায় কোনো কালেই ঘিলু খুব বেশি ছিলনা।এই কারণে আমি সাহানার ব্যাপারগুলো ধরতে পারতাম না।সাহানাকে দেখতাম আম্মু সামনে না থাকলেই সে আশে পাশের দোকানের ছেলেদের সাথে কথা বলার চেষ্টা করত।আমার তখন প্রেম-প্রীতির ব্যাপারগুলো সম্পর্কে তেমন ধারনা ছিল না।তাই আমি যে আম্মুর কাছে এই ব্যাপারটা বলব সেটা মাথাতেই আসল না।কিছুদিন পর সাহানা আমার জীবনের এক অতি গুরুত্বপর্ণ অধ্যায়ের জন্ম দিয়ে দিল।তখন ক্লাস সেভেনে কি এইটে পড়ি।ছাত্রি হিসাবে খুবই মনোযোগী।আম্মুর সারাদিনের ধ্যান-জ্ঞান-সাধনা হল আমাকে পড়ানো।তাই স্কুল-কোচিং-বাসার টিচার বাদে আমার আর কোনো কিছুর সাথে তেমন যোগাযোগ নাই।এমন একটা সময়,সাহানা আমার হাতে একটা চিঠি এনে দিল।তাও যেমন-তেমন চিঠি না।রীতিমত প্রেমপত্র!!!!!!!জীবনে প্রথম পাওয়া প্রেমের প্রস্তাব!
আমি অবাক হয়ে সাহানাকে বললাম, “এইটা কই পাইছো?কে দিছে?”
সাহানা বলল, “সামনের বাসার আসিফ ভাইয়া দিছে।”
আমি বললাম, “আসিফ ভাইয়া কে?”
সাহানার জবাব, “তুমি আসলেই একটা বলদ!সামনের বাসায় যে মোটা কইরা এক ভাইয়া থাকে তারে দেখনাই?”
সত্যি বলতেই আমি আসিফ ভাইয়ারে জিন্দেগীতেও দেখিনাই।সাহানার কাছ থেকে জানতে পারলাম সে নাকি সাহানা যখন ময়লা ফেলতে নিচে গিয়েছিল তখন চিঠিটা হাতে ধরিয়ে দিয়ে আমাকে দিতে বলেছে।আমি সেই চিঠি নিয়ে পড়লাম মহা চিন্তায়।আম্মুকে এই চিঠি দেখালে যদি মাইর দেয়?কি করি!কি করি?চিন্তায় আমার রাতের ঘুম হারাম।পরেরদিন সকালে আম্মু আমাকে করে যখন স্কুলে দিয়ে আসছিল তখন আমি চিঠিটা আম্মুর হাতে দিয়ে কেদেঁ ফেললাম।আম্মু তারপর আমাকে যা যা জিজ্ঞাসা করলেন তার সব কিছুর সঠিক জবাব দিলাম।ঐদিন আম্মু বাসায় ফিরে সাহানাকে সেই ঝাড়ি।আম্মু নির্দেশ দিল যে সাহানার সাথে আমি যেন প্রয়োজন ছাড়া কোনো কথা না বলি।কিন্তু কিসের কি?আমি আর সাহানা আগের মতই কথা বলতে লাগলাম।এর ভিতর একদিন স্কুল থেকে ফিরে দেখি সাহানা বাসা ছেড়ে পালিয়েছে।অনেক খোজাখুজির পর সাহানাকে পাওয়া গেল এক বস্তিতে।সে নাকি তার প্রেমিকের সাথে পালিয়েছে।সাহানার প্রেমিককে খুজে বের করে জিজ্ঞাসা করা হল সে সাহানাকে বিয়ে করবে কিনা।সাহানার প্রেমিক সাহানাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালো।তারপর সাহানাকে বাড়ি পাঠিয়ে দেয়া হল।এরপর শুনলাম,সাহানা ওর নিজের বাড়ী থেকেও পালিয়ে গিয়েছে।
তারপর থেকে আর আমাদের বাসায় পারমানেন্ট লোক রাখা হত না।শিরিন নামের এক মহিলা আমাদের বাসায় অনেকদিন কাজ করল।তার এক ছেলে ছিল।নাম মিরাজ।মিরাজও ওর মায়ের সাথে আসত।মিরাজের বয়স ছিল তিন বছর।মিরাজের সাথে আমার সেই রকম সম্পর্ক।মিরাজও আন্টি বলতে অজ্ঞান।প্রতিদিন সকালে উঠে ওর মায়ের সাথে আমাদের বাসায় চলে আসত।এসেই ওর প্রথম ডায়ালগ ছিল, “নানি,খিদা লাগজে!!!মজা দেও!!!”
আম্মুও ওকে সাথে সাথে খাবার দিয়ে দিত।কিছুদিন পর আমি মিরাজকে একটা বই কিনে দিলাম।সে সেই বই নিয়ে প্রতিদিন আমার কাছে পড়তে বসত।তবে কষ্টের কথা হল,মিরাজ মোটেই মেধাবী ছিল না।পড়াশুনায় তার প্রচন্ড চেষ্টা থাকার পরও সে পারত না।এক এক সময় অধৈর্য হয়ে ওকে চড় দিতাম।ভাবতাম হয়তো ও ফাকিবাজি করে।কিন্তু পরে বুঝতে পারলাম মিরাজের সমস্যা অন্য কোথাও।মিরাজের বয়স যখন সাত বছর তখন ওর মা আমাদের বাসার কাজ ছেড়ে গারমেন্টসে ঢুকল।
এরপর আমাদের বাসায় আসল পারভিন আন্টি।তার ভয়াবহ মানসিক সমস্যা।কিন্তু তখন আম্মুর একজন সাহায্যকারী না হলেই না।কারন ভাইয়ার বিয়ে!বাসা ভরতি মেহমান।পারভিন আন্টি কারো সাথেই তেমন কথা বলেন না।কিন্তু কাজ করেন।তার রান্না এক কথায় অসাধারন।কারো সাথে সে কথা না বললেও আমার প্রতি সে খুব বেশি মমতা দেখাতেন।প্রতি বিকালে নিজে থেকে এসে আমার চুল বেধে দিতেন।মাঝে মাঝে চুলে তেল দিয়ে চুপচুপা করে দিতেন।আমিও কিছু বলতাম না।কারন আমরা ইতিমধ্যেই তার জীবন সম্পর্ক খোজ নিয়েছিলাম।
পারভিন আন্টি একসময় গারমেন্টসে কাজ করতেন।ওখেনাই এক লোকের সাথে তার পরিচয় হয় এবং তারা বিয়ে করেন।লোকটার বাড়ি ছিল রাঙ্গামাটি।বিয়ের পর আন্টীর পর পর দুই ছেলে হয়।সংসার বেশ ভাল চলছিল।কিন্তু এর ভিতরে একদিন তার ছোটছেলের মৃত দেহ পাওয়া যায়।কিভাবে ছেলেটা মারা গেল কেউ জানে না।ছেলেটা মারা যাওয়ার সাথে সাথেই পারভিন আন্টি খুব অস্বাভাবিক আচারণ শুরু করেন।সবাই বলতে লাগল তাকে জ্বীনে ধরেছে।কিছুদিন পারভিন আন্টি গুম মেরে বসে থাকতেন আর কাজ করতেন,আবার কিছুদিন পাগলামী করতেন।তার স্বামী তার বড় ছেলেকে সাথে নিয়ে পারভিন আন্টিকে ছেড়ে চলে গেলেন।

আমাদের বাসায় আসার মাস খানেক আন্টি ভাল ছিলেন।ভাল বলতে কথা বলতেন না,কিন্তু কাজ করতেন।কিন্তু কিছুদিন পর শুরু হল তার তান্ডব।সবার সাথে খারাপ ব্যবহার করতে লাগলেন।একটা ব্যাপার খেয়াল করলাম,সে কিছুতেই আব্বু-আম্মু,ভাইয়া-ভাবিকে দেখতে পারেন না।সত্যি বলতে বিবাহিত কোনো মানুষকেই তিনি দেখতে পারতেন না।আব্বু কিছুদিন পর আম্মুকে বলল যেন আম্মু পারভিন আন্টিকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যান।আম্মু পারভিন আন্টিকে ডাক্তার দেখালেন।ডাক্তার কিছু ঘুমের ঔষধ ছাড়া আর কিছুই দিলেন না।সাথে সাথে আম্মুকে এটাও বলে দিলেন যে এই রোগী কখনও সুস্থ্য হবে না।
আম্মু পারভীন আন্টিকে বাড়ি পাঠিয়ে দিলেন।বাড়ি পাঠানোর সময় তাকে তার বেতন দিয়ে দেয়া হলে সে তা কিছুতেই নিলেন না।যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে ভিষন কাদলেন।তারপর কারো সাথে কোনো কথা না বলে চলে গেলেন।
আমিও বেশ কিছুদিন পারভিন আন্টির জন্য বেশ মন খারাপ করলাম।তারপর এক সময় ভুলেও গেলাম।আসলে এদের কাছ থেকে তো আমাদের আর কিছু পাওয়ার নাই।তাই ভুলে যাওয়াটাও কষ্টের ব্যাপার না।

সত্যি বলতে এই মানুষগুলো এত উপকার করে,তারপরেও আমাদের মনে তাদের জন্য কোনো স্থান সৃষ্টি হয়না ।পরবর্তীতে আমরা এদের কোন খোজ নেয়ারও প্রয়োজন বোধ করিনা।সবসময় আমরা এদেরকে পরগাছা ভেবে ভুলে যাই।এরাও তাই হারিয়ে যায় এদের পথেই।


সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:২০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×