একবার ঈদ করতে নানাবাড়ি গেলাম।সেদিন আমি আর আমার খালাতো বোন এক সাথে খেলছিলাম।হঠাৎ কোথা থেকে সাহা নানা এসে হাজির।
সাহা নানা ছিল ঐ এলাকার পাগল সমাজের অন্যতম সেরা পাগল।পাগল বলতে যেই-সেই পাগল না।কথায় কথায় কামড় মারা টাইপ পাগল।তাকে সবাই সাহা-পাগলা বলে ডাকত।আমার আম্মু অতিরিক্ত সুশীল মহিলা বলে আমাদের শিখিয়ে দিলেন যেন আমরা সাহা পাগলা না বলে সাহা নানা বলে ডাকি।সে যাই হোক,সাহা নানাকে দেখে তো ভয়ের ঠেলায় আমি শক্ত হয়ে গিয়েছি।নড়তেও পারছিনা।ওদিকে আমার খালাতো বোন “সাহা পাগলা আসছে,আপুরে কামড়াইয়া দিলরে…” বলে পড়িমরি করে ছুটছে।আর আমি তখনও ভাবছি এখন আমার কি করনীও।আমি কি দৌড় দিব?দৌড় দিলে যদি নানাজান কামড়ে দেয়?
কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাহা নানা আমাকে জিজ্ঞাসা করলেন, “গেরামে আইছো কবে?”
আমি তো অবাক!!!সাহা নানা দেখি আমাকে চেনে।আমি কোনো মতে বললাম, “পরশু দিন আসছি।”
তারপর সাহা নানা আমার হাত ধরে টানাটানি শুরু করে দিল আর বলতে লাগল যে আমাকে সে বিয়ে করবে(আমার বয়স তখন খুব বেশি হলে সাত বছর)।আমি তখন ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছি।কিছুক্ষণ পর আমার এক আন্টি এসে আমাকে উদ্ধার করল।তারপর অনেকদিন আমাকে সবাই “সাহা-পাগলার বউ বলে ক্ষেপাতো!!!!!
এরকম ইতিহাস আমার আরো আছে।
আমার চাচার বাসায় এক কাজের মহিলা ছিল।বয়স পঞ্চাশের মত।তার মাথায় সমস্যা আছে কিনা জানা নাই।কিন্তু আমার দৃঢ় ধারনা উনার মাথায় ছিট আছে।ঘটনা তাহলে শোনেন।
আমরা কুরবাণী ঈদের পরের দিন সবাই মিলে চাচার বাসায় গিয়েছি।বাসায় ঢোকা মাত্র সেই বুয়া গ্রেনেডের মত ঝাপিয়ে পড়ে আমাকে সালাম করতে শুরু করলেন।আমি হায়হায় করে উঠে বুয়াকে বললাম, “বুয়া করেন কি?করেন কি?সালাম করেন ক্যান?”
বুয়া আমাকে জবাব দিলেন, “চিন্তা নাই।অতো ভয় পাইয়েন না।সালামী দেয়া লাগবে না।”
আমি বুয়ারে কেমনে বুঝাই যে ব্যাপারটা সালামীর না।তার চেয়েও অবাক হয়ে খেয়াল করলাম সে আম্মু-আব্বু-দাদুকে বাদ দিয়ে কেবল আমাকে সালাম করেছে।
সেই থেকে আমি ঐ চাচার বাসায় গেলেই বুয়া আমার পা ধরে সালাম করত।শুধু তাই না।সে কাজ বাদ দিয়ে আমার সাথে সুখ-দুখের আলাপ শুরু করত।আমি পরলাম মহা জ্বালায়।উনি আমাকে কি ভাবে?পীর-দরবেশ নাতো?
যাই হোক,আমি ঐ বাসায় আর পারত পক্ষে যেতাম না।এর কিছুদিন পরের কথা।তখন ভার্সিটি এডমিশুনের জন্য কোচিং করছি।আব্বু প্রতিদিন বিকালে বাসায় ফেরার সময় আমাকে কোচিং থেকে বাসায় নিয়ে যেতেন।আব্বু গাড়ির ভিতরে বসে থাকতেন আর আব্বুর পিওন এসে গাড়ির কাছে আমাকে নিয়ে যেত।কিন্তু সমস্যা হল,আব্বুর সেই পিওন ইমাম ভাই আমাকে সবসময় ম্যাডাম বলে ডাকত।আমি অনেকবার তাকে এই সম্মোধন করতে নিষেধ করেছি।তারপরও সে ম্যাডামই ডাকত।সেদিন ক্লাস শেষ করে ফ্রেন্ডরা মিলে বাইরে দাঁড়িয়ে স্যারের সাথে পড়া নিয়ে কথা বলছিলাম।হঠাৎ ইমাম ভাই দূর থেকে আমাকে দেখে চিৎকার করে বলতে লাগল, “ম্যাডাম,তাড়াতাড়ি আসেন।স্যার গাড়িতে বইস্যা আছে।”
সবাই ইমাম ভাইয়ের কথা শুনে একজন আর একজনের দিক তাকিয়ে ইমাম ভাইয়ের ম্যাডামকে খুজতে লাগল।আমি কোনো কথা না বলে এমন ভাবে স্যারের কথা শুনতে লাগলাম যেন আমি ব্যাপারটা একদম খেয়াল করিনি।কিন্তু ইমাম ভাই হল দেশের অন্যতম অধৈর্য লোক।সে ম্যাডাম-ম্যাডাম বলে চিৎকার করেই চলেছে।শেষ কালে স্যার বিরক্ত হয়ে বলল, “ঐ লোক কারে ম্যাডাম বলে ডাকতেছে?”
আমি বললাম, “স্যার,উনি আমাকে ডাকতেছেন।”
স্যার তখন মুচকি হেসে বললেন, “তাইলে আপনি যান ম্যাডাম।”
সেদিন চলে আসলাম।কিন্তু আমি ঠিকই বুঝতে পারলাম পরদিন থেকে আমার কপালে দুঃখ আছে।যা ভাবলাম একদম ঠিক।আমার ফ্রেন্ডরাই শুধু না,স্বয়ং স্যার পর্যন্ত আমাকে ম্যাদাম বলে ডাকছে। :-& :-& :-&
তার বহুদিন পর ইমাম ভাইকে বহু রিকোয়েস্ট করানোর পর সে আমাকে আপু বলে ডাকা শুরু করল।কিন্তু ততদিনে ইজ্জত যা যাওয়ার চলে গেল।আমি সবার কাছে ম্যাডাম বলে পরিচিত হয়ে গেলাম।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




