somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিবিরের নির্বাচিত নেতা ছিলেন অর্থমন্ত্রীর পিএস!

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






সরকার জামায়াত-শিবির দমনের ব্যাপারে কঠোর অবস্থানে। অথচ খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের একান্ত সচিব (পিএস) ড. মোহাম্মদ আবুল হাসান ছাত্রজীবনে শিবিরের সক্রিয় নেতা ছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়নকালে তিনি ছাত্রশিবিরের হয়ে ছাত্র সংসদের নির্বাচন করেন। ছাত্রশিবিরের প্যানেলে সাহিত্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে জয়ী হন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র, ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লায় ড. আবুল হাসানের আত্মীয়স্বজন, ঢাকায় তার সহকারীদের সঙ্গে কথা বলে এতথ্য পেয়েছে বাংলানিউজ।

সূত্রগুলো বলছে, বর্তমানে চাকরিতে নিজেকে নিরাপদ রাখতে জামায়াতের আদর্শের কথা প্রকাশ করেন না তিনি। তুলনামূলকভাবে নিরাপদ মনে করে বিএনপিপন্থী হিসেবে পরিচিতি প্রতিষ্ঠিত করেছেন সাবেক এই শিবিরকর্মী।

জানতে চাইলে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম বাংলানিউজকে বলেন, “প্রশাসনের ভেতরে জামায়াত-শিরিব যেগুলো শনাক্ত করতে আমরা পারছি তাদের বিভিন্নভাবে সরিয়ে দিচ্ছি। নিয়মিতভাবে ব্যবস্থা নিচ্ছি। আপনি যে তথ্য আমাকে দিলেন আমি অবগত হয়ে শিগগিরই ব্যবস্থা নেবো। এ ব্যাপারে অর্থমন্ত্রীকে লিখব।”

তবে এব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রীর পিএস ড. মোহাম্মদ আবুল হাসান।

সূত্র জানায়, ড. মোহাম্মদ আবুল হাসান ২০১১ সালের মার্চ মাসের ২১ তারিখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পিএস হিসেবে দায়িত্ব পান। তিনি ১৯৯১ সালে ডিসেম্বর মাসে বিসিএস (প্রশাসন) ক্যাডারের মাধ্যমে সহকারী সচিব হিসেবে পেশা জীবন শুরু করেন। বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে (তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়) এ দায়িত্ব পালন করে ২০০৯ সালের মে মাস পর্যন্ত।

জানা গেছে, একই বছরের মে মাসে তাকে সিনিয়র সহকারী সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়। ২০০৬ সালের ডিসেম্বর মাসে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে টাঙ্গাইলে বদলি করা হয় তাকে। একই পদে সিলেটেও দায়িত্ব পালন করেন তিনি। অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ পাওয়ার আগে ২০১১ সালের ২০ মার্চ পর্যন্ত সিলেটে ছিলেন।

ড. হাসানের জন্ম কুমিল্লা শহরে ১৯৬৫ সালে।পড়াশোনা করেছেন চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজে। এরপর বিকম (সম্মান) ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। এমকম করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা নগরীর নানুয়াদীঘির পশ্চিম পাড়ের শৈলরাণী দেবি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জাহানারা কটেজে ড. আবুল হাসান জন্মগ্রহণ করেন। ভিক্টোরিয়া কলেজে ভর্তি হওয়ার পর ছাত্রশিবিরের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

বিভিন্ন সূত্র বলছে, ১৯৮৬ সালে ভিক্টোরিয়া কলেজ ছাত্রসংসদ নির্বাচনে তিনি শিবিরের প্যানেলে সাহিত্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করেন এবং বিজয়ী হন। ওই ছাত্রসংসদ নির্বাচনে ১৭টি পদের মধ্যে ভিপি ও জিএসসহ ৫টি পদে ছাত্রলীগ জয়ী হয়। অপরদিকে ১২টি পদে ছাত্রশিবির বিজয়ী হয়। অধ্যয়নকালে তিনি পুরো সময়টাই ওই পদে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, অর্থমন্ত্রীরর কাছে তার পিএস-এর জামায়াত সম্পৃক্ততার কথা আসে। তবে তাকে বোঝানো হয়েছে, তিনি তাবলিগ জামায়াত করেন। সেই ধারণা থেকেই নিজের দপ্তরে নিয়োগকালে অর্থমন্ত্রী কোনো আপত্তি করেন নি।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও ভিক্টোরিয়া কলেজের তৎকালীন জিএস জাকির হোসেন বাংলানিউজকে জানান, তিনি ভিক্টোরিয়া ডিগ্রি কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন । ১৯৮৬ সালের ভিক্টোরিয়া কলেজ ছাত্রসংসদ নির্বাচনে তিনি শিবিরের প্যানেলে সাহিত্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার সাথে আর আমাদের দেখা হয়নি। ওই সময় তিনি ছাত্রশিবিরের রাজনীতি করেছেন কিনা তা আমি জানি না।”

তথ্যসূত্র ঃ Click This Link
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×