চলনবিল খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে। গত শাতাব্দীতে এর দক্ষিন অংশের প্রায় ১৯ বর্গ কিঃ মিঃ এলাকা শুকিয়ে গেছে পদ্মা নদী বাহিত পলিমাটি জমার কারনে। ১৯০৯ সালে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত একটি জরিপে দেখা যায় এর আসল আয়তন ১০৮৮ বর্গ কিঃ মিঃ শুকিয়ে গিয়ে দাঁড়ায় প্রায় ৩৬৮ বর্গ কিঃ মিঃ তে। বাকি অংশ হয় বসতি স্থাপনের কারনে অথবা কৃষিকাজের জন্য সঙ্কুচিত হয়ে গেছে। কিন্তু এই অবস্থাতেও প্রায় ৮৬ বর্গ কিঃ মিঃ এলাকা বছরের সবসময় জলমগ্ন থাকে। জরিপে আরও দেখা গেছে যে, পানি সরবরাহকারী নদী দ্বারা বৎসরে প্রায় ৬.৩ মিলিয়ন ঘনফুট পলি জমা হয় আর ১.৫ মিলিয়ন ঘনফুট পলি বিভিন্ন নদী বা ক্যানেল দিয়ে বের হয়ে যায়। অর্থাৎ বছরে প্রায় ৪.৮ মিলিয়ন ঘনফুট পলি জমা হয় এই বিলে। এই পলি যদি ৩৬৮ বর্গ কিঃ মিঃ এলাকায় সমভাবে বিস্তৃত করে দেয়া হয় তাহলে প্রতি বৎসর এর উচ্চতা প্রায় ১.২৭ সেঃ মিঃ করে বৃদ্ধি পায়। বিলের শুষ্ক মৌসুমের আবস্থা পর্যালোচনার জন্য ১৯১০ সালে আরেকটি জরিপ পরিচালিত হয় এবং সেখানেও দেখা যায় যে, বিলের আয়তন হ্রাস পাচ্ছে। ১৯১৩ সালে পরিচালিত ৩য় জরিপে দেখা যায় যে ৩১ থেকে ৩৯ বর্গ কিঃ মিঃ এলাকা বছরের সবসময় পানির নীচে থাকে। ১৯৫০ সালের এপ্রিল মাসের দিকে বিলের মূল এলাকায় পানির গভীরতা মাপা হয় ২.৭৫ থেকে ৫.৪৯ মিটার। ১৯৮৭ সালে দেখা যায় শুষ্ক মৌসুমে শুধুমাত্র কিছু পুকুর আর ক্যানেল ছাড়া বাকি অংশ প্রায় পুরাটাই শুকিয়ে যায়।
আলোচিত ব্লগ
শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"
মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন
দায়ী কে?

সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৪

পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন
টারজান ভিসা

সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন
আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়
তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।