ছোটকালে পাড়ার বড় ভাইগ' লগে ক্রিকেট খেলতে নামার করুন অভিজ্ঞতা মনে পইড়া গেলো। কখনো সিক্স, কখনো ৮-এ সাইড ক্রিকেটে আমার রিক্রুট হৈতো লাস্ট ম্যান হিসেবে। আগে দেখভা হৈতো আমারে ছাড়া টিম কমপ্লিট হৈছে কি-না। যদি হয়া থাকে, তইলে আর দর্কার নাই, দর্শক থাকো!
বল এইদিক সেইদিক গেলে বাইরে থিকা ফিল্ডিং মারা, আর উপরি হিসেবে, খেলা শেষে ষ্ট্যাম্প আর ব্যাট বহন করার মওকা তো আছেই! এ আর এমুন কি নির্মমতা! কোনোরকমে চান্স পায়া গেলে সেইটা হৈতো আরো দূর্বিসহ
প্রতিপক্ষ হয়তো রান কর্ছে ২০ ওভারে ১৪০। সেই রান তারা করতে বাঘা বাঘা সব বড়ো ভাইয়ারা একে একে কুপোকাত। আর আমার তো মনে মনে বাসনা, একবার নামতে পার্লে পিটায়া বল ফাটায়া ফাল্তাম! কিসের কি, হয়তো ৯০ রানে ৭ উইকেট পড়ে গেছে। এবার লাস্ট ম্যান হিসেবে আমার পিঠ চাপড়ায়া নামার সাহস দিতাছে ভাইয়ারা।
তাও আবার নন-ষ্ট্রাইক এন্ডে। ষ্ট্রাইকে, প্রান্তে আমার চেয়েও আনারি কোনো ব্যাটসম্যান! তো প্রথম বলেই সে কোনো রকমে খোচা মারলো বলে, বল ব্যাটে লাগেও নাই।। গড়াচ্ছে উইকেটের পেছনে। দিলাম দৌড়।পড়ি-কি মড়ি.....সব নির্ভর কর্ছে এখন আমার দৌড়ের ওপর!
হায়রে হায়, রান আউট!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



