বিয়ে মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবনের জন্যও প্রায় অনিবার্য। সব ধর্মে বিয়ের বিধানও আছে। তাই নরনারী প্রত্যেকেই এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। জীবনসঙ্গীর ছবি আঁকেন মনে। কেমন হবেন সে মানুষটি? কিন্তু কেউ যদি নিছক নাম ছড়ানোর জন্য একের পর এক বিয়ে করতে থাকেন, তাহলে কেমন হবে? নিশ্চয়ই অস্বস্তি লাগবে আর এমন কাজটিই করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের লিন্ডা উল্ফ! সবাই তাকে দাদিমা বলে ডাকেন। তার বর্তমান বয়স ৬৮ বছর। ইতিমধ্যে ২৩টি বিয়ে করে গিনেজ বুকে নাম লিখিয়েছেন! আরও বিয়ে করার জন্য পাত্র খুঁজছেন! সাত সন্তানের জননী লিন্ডা উল্ফ বিয়ের প্রতি ভীষণ আসক্ত। ১৯৫৭ সালে তিনি প্রথম বিয়ে করেন মার্কিন নাগরিক জর্জ স্কটকে। তখন তিনি ষোড়শী কন্যা। স্কট ৩১ বছরের টগবগে যুবক। এ বিয়ে সাত বছর স্থায়ী হয়েছিল এবং এটিই ছিল তার জীবনের সবচেয়ে সুখী সময়। স্কটের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর আবারও বিয়ে করেন তিনি। এরপর ধীরে ধীরে বিয়ের রোমান্সকর মুহূর্তের প্রতি আসক্ত হয়ে পড়েন লিন্ডা। বিয়ে করা নেশায় পরিণত হয় তার। একের পর এক বিয়ে করতে থাকেন। বারবার বিয়ে করলেও ভালোবাসাকে সর্বাধিক গুরুত্ব দেন তিনি। তবে ভালোবাসার ঘাটতি উপলব্ধি করলেই ডিভোর্স করেছেন বিনাবাক্যে। তার স্বামীদের মধ্যে কেউ ছিলেন মদের দোকানের কর্মী, কেউ অপরাধী, কেউ সঙ্গীতজ্ঞ। এদের একজন আবার ছিলেন অন্ধ! তবে সবাই ছিলেন ধনাঢ্য ব্যক্তি। ভূমিহীনও ছিলেন দু'জন। জ্যাক গৌরলি নামে এক ব্যক্তিকে তিনি তিনবার বিয়ে করেন! অপর একটি বিয়ে স্থায়ী হয়েছিল মাত্র ৩৬ ঘণ্টা। ভালোবাসার ঘাটতি ছিল বলেই নাকি উল্ফের ওই বিয়ে টেকেনি। গত দশকে তার শেষ বিয়েটি চায়ের টেবিলে ব্যাপক আলোচনার ঝড় তোলে। কারণ বিয়েটি হয়েছিল বিয়েপাগল মার্কিন নাগরিক গিলিন উল্ফের সঙ্গে। তিনি ২৯টি বিয়ে করে আগেই রেকর্ড গড়েছিলেন। কিন্তু বিয়ের এক বছর পরই ৮৮ বছর বয়সে গিলিন মারা যান। আর এ কারণেই লিন্ডা ২৪ নম্বর বিয়ে করার সিদ্ধান্ত নেন। তার সাবেক স্বামীরা এখন সবাই অবসরপ্রাপ্ত। উল্ফ বলেন, তিনি ফের জন্ম নিলে কখনও, কোনোভাবেই একাধিক বিয়ে করবেন না। তবে কোনো স্বামীর সঙ্গেই তিনি প্রতারণা করেননি বলে দাবি করেন।
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।