somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : আমার রাগী বৌ

০৫ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামান্য, অতি সামান্য, কারণে বউ আমার ওপর বেদম রেগে যায়। তুচ্ছ তুচ্ছ কারণে কেন যে এত রেগে যায় কে জানে!
.
এই তো সেদিন বাথরুমে চান করতে যাওয়ার সময় বউ বলল, "রান্নাঘরে যাও, ভাতটা বসানো আছে একটু দেখো। ফেন উপচাতে শুরু করলে ওভেন বন্ধ করে দিও।"
আমি রান্নাঘরে গিয়ে একবার ভাতের হাঁড়ি আর একবার ফোন দেখতে থাকলাম। হঠাৎ দেখি ফোনের নেটওয়ার্ক নেই। কী সর্বনাশ! তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে তবে নেটওয়ার্ক এল। কী শান্তি!
.
কিছুক্ষণ পরেই শুনি বউয়ের তুমুল চিৎকার। একটা পোড়া গন্ধও পেলাম। রান্নাঘরে গিয়ে দেখি যাচ্ছেতাই অবস্থা। ভাতের হাঁড়ি থেকে ফেন পড়ে ভেসে যাচ্ছে। বউ রেগে আগুন চোখে আমার দিকে তাকাল।
আমি বললাম, "আরে এ তো ভালই হল। তোমাকে আর ফেন গালতে হল না।"
তারপরে চলল বউয়ের চেঁচানি। যা বলছিলাম এইরকম সামান্য কারণে বউ গাল দিয়ে ভূত ভাগিয়ে দিল!
.
আর একদিন বউ ওর বউদির সঙ্গে ফোনে কথা বলছিল সেই সময় মিউনিসিপ্যালিটির গাড়ি এল ময়লা নিতে।
বউ বলল, "যাও তো রান্নাঘরে ঝুড়িটা রাখা আছে, নিয়ে ওদের ময়লার গাড়িতে ফেলে দিয়ে এসো।"
আমি ফেলে দিয়ে এলাম। সুইপার জিগ্যেস করল, "আম কলা এইসব ফেলে দিলেন? পচে গেছে নাকি?"
আমি কিছুই বুঝতে পারলাম না। বউ ফেলতে বলেছে, পচাই হবে।
একটু পরে চিৎকার শুরু করে দিল বউ, "তুমি আনাজের খোসা রাখা ঝুড়িটা না ফেলে ফলের ঝুড়িটা ফেলে দিলে? হায় ভগবান!"
আমি বললাম, "এত সামান্য কারণে এমন চেঁচামেচি করছ কেন? ফল কী আর বাজারে পাওয়া যাবে না নাকি?"
জাস্ট এইসব সামান্য সামান্য কারণে বউ ক্ষেপে যায়!
.
একদিন রাতে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ বউয়ের চিৎকারে ঘুম ভেঙে গেল।
ঘুম ভাঙতে একটা পোড়া পোড়া কেমন যেন গন্ধ পেলাম। তার সঙ্গে বউয়ের চেঁচানি! একটু যে মনটা কনসেন্ট্রেট করে ভাবব সে উপায় নেই। দেখলাম বিছানার গদি পুড়ে ধোঁয়া বেরোচ্ছে।
একটু ভাবতে মনে পড়ল, একটা সিগারেট ধরিয়ে শুয়েছিলাম। ভেবেছিলাম শেষ করে ঘুমাব। কাল যে কী হয়েছিল, আমার মতো ইনসমনিয়াকের ফুস্ করে ঘুম চলে এল। তাই এই অগ্নিকাণ্ড!
বউ তিড়িংবিড়িং লাফাচ্ছে আর আমাকে গাল পাড়ছে!
আমি এক বালতি জল এনে বিছানায় ঢেলে দিতেই সুন্দর নিভে গেল। সিম্পল ব্যাপার।
আরে বিছানাই তো শুধু পুড়েছে। তাও জল ঢেলে দিতেই নিভে গেল। কত সামান্য একটা ব্যাপার!
ধুস্ বাবা এত লঘু কারণে রেগে গেলে চলে !!
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৬
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×