somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : রাশিফল

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম থেকে উঠে ডাবুর প্রথম কাজ হল খবরের কাগজ দেখা। খবরের কাগজের খবর পড়ার তার এক মিলিগ্রামও আগ্রহ নেই। খবরের কাগজ খুলেই ডাবু চলে যায় ভেতরের পাতায় যেখানে দেওয়া আছে রাশিফল বা "আপনার আজকের দিনটি কেমন যাবে"।
.
আজও তাই করল। ডাবুর কর্কট রাশি। আজকের ভবিষ্যদবাণী হল 'স্বপ্ন হবে সত্যি।'
ডাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। দুবার কচলে নিয়ে আবার দেখে কনফার্ম হল। আর তারপরেই আনন্দে লাফাতে লাগল।
মা অবাক হয়ে বলল,"কিরে প্যান্টে আরশোলা ঢুকে গেছে নাকি? লাফাচ্ছিস কেন?"
শালা একটু আনন্দ করারও জো নেই!
.
ডাবুর কাছে ছিল সাকুল্যে দুশো সত্তর টাকা। সারা সকালটা সেই টাকাগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে বসে রইল। চোখ টনটন করছে, তাও চোখ সরালো না। আর বিড়বিড় করে 'টাকা টাকা' বলে যেতে লাগল। কারণ ও শুনেছে যা দেখা হয় বা ভাবা হয়, ঘুমলে তারই নাকি স্বপ্ন দেখে মানুষে।
টাকা দেখতে দেখতে খাওয়া ভুলে গেল ডাবু। তারপর মায়ের ধ্যাতানিতে খেল। হুটোপুটি করে মুখে কিছু দিয়েই আবার টাকার সামনে চোখ খুলে ধ্যানে বসে গেল। টাকার স্বপ্ন আজ দেখতেই হবে।
.
দুপুরে চান করে ভাত খেয়ে শুয়ে পড়ল ডাবু। আজ দুপুরে টাকার স্বপ্ন দেখবে সে। এটা গ্যারান্টি। কোনও ফাঁক রাখেনি। ক'ঘন্টা ধরে শুধু টাকাই দেখেছে আর কিচ্ছু নয়। শুধু টাকার কথাই ভেবেছে মাথায় আর কিচ্ছু ঢুকতে দেয়নি। পাশের বাড়ির নতুন ভাড়াটিয়ার মেয়েটা তাকে শুনিয়ে ছাদে জোরে জোরে গেয়েছে, "কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া..." তাও ছাদে ঝাড়ি মারতে যায়নি সে। তাড়াতাড়ি ঘরের জানলা বন্ধ করে দিয়ে টাকায় বিভোর হয়ে থেকেছে।
আর টাকার স্বপ্ন দেখলেই কেল্লা ফতে। স্বপ্ন সত্যি হবে। তার মানে লটারিটা লাগবেই। টিকিট কাটা আছে তার। আজই খেলা। প্রথম পুরস্কার এক কোটি এগারো লাখ টাকা।
শোওয়ার আগে মাকে বলল,"আমার কাল রাত্তিরে একটুও ঘুম হয়নি। দুপুরে ঘুমাবো, তুমি মোটেও হাবিজাবি কারণে ডাকাডাকি করবে না।"
.
দুপুরে সত্যিই স্বপ্ন দেখল ডাবু।
.
স্বপ্নটা এইরকম। নড়বড়ে একটা টেবিল। তারওপর একটা স্টিলের বাক্স। নোট আর কিছু কয়েন বাক্সে ছড়ানো। একটা হাড়গিল্লে টাইপের লোক টেবিলের পাশে টুলে বসে আছে।
হাড়গিল্লে হাত বাড়িয়ে ডাবুকে বলল,"পিস্যাব তো? দু টাকা দ্যান।"
লোকটার পেছনে বড় বড় করে লেখা আছে "সুলভ শৌচালয়।"
ডাবুর খুব পেয়ে গেছে। আর চাপতে পারছে না।
লোকটা হাত দেখিয়ে বলল,"বাঁয়ে চলে যান।"
দৌড়ে গিয়ে ডাবু ব্লাডার খালি করে দিল।
উফ্ শান্তি শান্তি!
.
আর তারপরেই ঘুমটা ভেঙে গেল। ডাবু দেখল বিছানা ভিজে জবজবে হয়ে গেছে।
ছি ছি ছি, শেষমেষ বিছানাতেই কিনা...
এতদিন পরে রাশিফল যদিও-বা মিলল তাও শালা এই ভাবে!!!
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×