বিশ্বের অন্যতম গভীর আর ভয়ঙ্কর এ গুহাটি ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।১৯৫৪ইংরেজীর ২৪ মে ফরাসি অভিযাত্রী জোসেফ বার্গার এটি প্রথম আবিষ্কার করায় তার নামানুসারে এর নাম রাখা হয় গোউফ্রি বার্গার (Gouffre Berger)।
তৎকালীন সময়ে এটি ছিল বিশ্বের সবচেয়ে গভীর গুহা । যদিও গভীরতার দিক দিয়ে বর্তমানে গোউফ্রি বার্গার বিশ্বে ২৮ তম ।
আর কয়েকটা সাধারণ গুহার মত পাহাড়ের গা ঘেঁষে তৈরি হয়নি এ গুহাটি। মাটির ১হাজার ১২২ মিটার বা ৩ হাজার ৬৮১ ফুট নিচে রয়েছে গুহাটির শেষ প্রান্ত। গুহাটি এতটাই গভীর যে গুহার একদম শেষ প্রান্ত থেকে ভূপৃষ্ঠে ফিরে আসতে সময় লাগে প্রায় ১৫ থেকে ৩০ ঘন্টা তাও যদি যাত্রাপথে দীর্ঘ কোন বিরতি নেওয়া না হয়ে থাকে ।গুহার ভেতরের অংশের দেয়াল আর ছাদ শক্ত লাইমস্টোন বা চুনাপাথর দিয়ে তৈরি।
গোউফ্রি বার্গারের গভীরতা আর গালফ বার্গারের সৌন্দর্য পর্যটকদের জন্য একটি দারুন আকর্ষণ । কিন্তু এর সম্পূর্ণ সৌন্দর্যকে উপভোগ করা বেশ চ্যালেঞ্জিং একটা ব্যপার বিশেষ করে গুহার শেষ ১০০০ মিটার ।
গুহাটির শেষ প্রান্তে মাটি পাওয়া যায় না; অথৈ পানি।
জোয়ার দেখা দিলে গুহার ভূগর্ভস্থে পানি হু হু করে ঢুকে পড়ে। তখন গুহার ভেতরের অংশের ছাদ পর্যন্ত পৌঁছে যায় পানি। এই জোয়ারের পানির তোড়ে ১৯৯৬ সালে এক অভিযাত্রী দলের কয়েকজন ডুবে মারা যান।
এরপর অনেকেই এর মধ্যে ঢোকার চেষ্টা করেছেন।কেউ কেউ এর তলানিতে গিয়ে পৌঁছতে পারলেও অনেকেই ব্যর্থ হয়ে ফিরে এসেছেন।
সম্প্রতি এক ব্রিটিশ অভিযাত্রী দল গুহার অভ্যন্তরে প্রবেশ করে সেখানকার বেশ কিছু ছবি তুলে এনেছেন।
গুহার একদম বাইরের প্রবেশদ্বার এটি
কিছুদূর যাবার পরই পেতে হয় পানির দেখা
গুহার ভেতরে রয়েছে কেভিং রিভার
................................................
তথ্যসূত্রঃ ডেইলি মেইল ইউকে
ছবিঃ গুগলের সৈজন্যে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




